নিশ্চিহ্ন
জাহাবাজ জোস্নায় র্নিবৃক্ষ প্রান্তর
এখানে ধু ধু চক্ষুসীমা।
অবশেষে তবে ফিরে চলো কারণিক
চাক্ষুস সমূদ্র আর নেই কোথাও।
ছায়া নেই, রৌদ্র নেই এমন কি বৃষ্টির কণাও
দূর তুর পাহাড়ে ঈশ্বর যে কথা দিয়েছিলেন মুসাকে
তাও ফিরিয়ে নিয়েছেন তিনি।
মেষ পালক, হে বন্ধু আমার- তুমি তবে ফিরেই যাও
এ পথে আমার আর কোন চিহ্ন পড়ে নেই।





কবিতায় মুগ্ধ হলাম।
বরাবরের মতোই ভালো লিখেছেন।
এইটা কি ব্ল্যাসফেমি কবিতা !!
সুন্দর
বেশ সুন্দর লাগলো...
ধার্মিক কবিতা
মন্তব্য করুন