তীর্থযাত্রা
চলো করি তীর্থযাত্রা
খালি পায়ে পথে হেঁটে হেঁটে
নেশায় কেমন চুর হয়ে আছে সময়ের দেহ
টলতে টলতে এগিয়ে যাচ্ছে ঘড়ি..
এখনি সময়, এখনি মোক্ষম মুহূর্ত
চলো আমরা হাঁটবো সন্তর্পনে।
দেখবো চলো তীর্থের আলোকচ্ছটা
সেগুন কাঠের বার্নিশ তার্থিক কফিন
মরে আসা রোদ ফেলে আসা ঘর
আর শুকিয়ে যাওয়া যবের ক্ষেতও দেখবো চলো
মানুষ কালে কালে কত আকালে ফেলে গেছে মানুষেরে।
এসা হাঁটো তীর্থে যাবার পথে
একে একে কদমে কদমে
যেমন মাঠের মধ্যে মাঠ হয়েছে বিরান
জলের মধ্যে জল হয়েছে ডুবডুব
তেমনি আমরাও চলো হাঁটবো শিকড়বিহীন
মৃত কঙ্কালের এপিটাফ গুণে গুণে





কয়েকটি শব্দ বুঝিনি, কবিতা বেশ লেগেছে।
চমৎকার
মন্তব্য করুন