ইউজার লগইন

মানুষ বনে হাঁটি

দিন যায়, মাস যায়, বছর যায়
আমি মানুষের বনে হাঁটি
একটা গহিনের প্রত্যাশা
কিংবা আলো ছায়ার অপেক্ষায়।
যেন খুব একটা পুরাতন আঁকড়ে রাখে আমায়
অথবা আমিই আঁকড়ে থাকি তাকে!
মানুষের বন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
তবু আমার হাঁটা ফুরোয় না।
চাঁদ যায়, ক্ষণ যায়, আলো যায়
ঘরে ফেরে ফেরারি বাতাস
অথচ দেখো, কেমন নির্লিপ্ত হয়ে
কাঁটাঝোপে রক্তাক্ত হতে হতে
সাপের মত দেহ টেনে টেনে
আমি কেমন মানুষের বনে হাঁটি।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


বিষণ্ন একটা মায়া ছড়িয়ে আছে লাইনগুলোয়। সময়ের ওপর অনেক আক্ষেপ না জমলে যে মায়া জন্মানো সহজ না। দু'টো লাইন কোট করলাম। ওগুলোর সৌন্দর্য্য যারপরনাই মুগ্ধ করেছে।

আমি মানুষের বনে হাঁটি
একটা গহিনের প্রত্যাশা
কিংবা আলো ছায়ার অপেক্ষায়।

যেন খুব একটা পুরাতন আঁকড়ে রাখে আমায়
অথবা আমিই আঁকড়ে থাকি তাকে!

তানবীরা's picture


টিপ সই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দিন যায়, মাস যায়, বছর যায়
আমি মানুষের বনে হাঁটি

Star Star Star Star Star

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.