অংক
যেদিন একটা অংক কষতে পারবে
সেদিন বুঝবো আসল মুন্সিয়ানা।
যোগ, গুণ ভাগের দুনিয়ায়
শিখেছো খালি বিয়োগ হতে
ধারাপাতের ধারা বর্ণনায় এমনই আনাড়ি তুমি
বরাবরই ভুল উত্তরে দিয়েছো দাগ।
জীবনের পাটিগণিত যখন এসে দাঁড়িয়েছে সম্মুখে
তৈলাক্ত বাঁশ পিছল থেকে পিছল হয়েছে কেবল
বাদরটা হিমশিম খেয়েছে , তবু
উচ্চতা, সময় দৈর্ঘ্য মাপতে পারেনি কোনোদিন।
শুধু চক্ষু সীমায় ধু ধু সাদা খাতা
তিন রেখার আড়ালে হয়েছো ত্রিভুজ।
শোন হে অনাহুত,
মানব অংক কি এতই সহজ যে
চাইলেই বিয়োগের পদ ছেড়ে
যোগ ভাগের ভাগ্যে গুণ বসিয়ে
হাসতে হাসতে দিয়ে দেবে উত্তর?





দারুণ লিখেছেন!
দারুণ লিখেছেন তো! আপনি কি নিয়মিত কবিতা লেখেন নাকি?
কখনো, কখনো
কখনো কখনো নিয়মিত, আর অন্য সময় অনিয়মিত- এরকম?
দারূণ লাগলো...
সবাইকে ধন্যবাদ কবিতাটি পড়বার জন্য
আসাধারণ। প্রিয়তে রাখলাম।
দারুণ !
খুউউউব সুন্দর!!
সুন্দর । ভাল লাগলো।
মন্তব্য করুন