এই জনপদে
শুনুন, আমি হলফ করে বলছি-এই শহরে আর একবারও আসবে না জাদুকর কোনদিন।কালো টুপির মায়াবি ওড়না সে আর উড়াবে না এইখানের বাতাসে। গোলামের ভেতর বিবি অথবা বিবির পেটে গোলাম তেড়েফুঁড়ে টেক্কা দিয়েছে মায়াজাল। স্বর্ণাভ রুমালের পায়রা যে খুদ খেয়ে গেছে প্রান্তরে তা আজ বিরান, ছাই। জাদুকরের ঝুলি এখন শূণ্য, গতিহীন। বলেছে সব জাড়িজুড়ি ব্যার্থ তার। নড়ছে না ফুল, পড়ছে না মন্ত্রের কলকাঠি। কেবল বরাহের মত পা টিপে টিপে এগিয়ে আসছে চক্রান্ত। সাড় দেয়া নরকের মত চিমনির ধোঁয়া হাসছে খিকখিক চারপাশে। এখানে আর জাদু চলে না, পাখিরা উড়ে না আলস্য বাতাসে।
তাইতো আমি হলফ করে বলছি-একমুহূর্তে পাল্টে দেবার জাদুকর কোথায় যেন গেছে পালিয়ে। আর যেতে যেতে বলে গেছে- থাক, যেভাবে পারুক টিকে থাক কিছুদিন। একদিন যারা স্বপ্ন দেখেছিলো, কবিতা করে ছিলো গান, অথবা আতর মাখিয়ে ছিলো যারা প্রেমের নিশ্বাসে। টিকে থাক, টিকে থাক অনির্বান আশির্বাদ হয়ে আর কদিন। মিথ্যে হয়ে যাওয়া এই ঐন্দ্রজালিক জনপদে
(১২।০৫।১২)





জটিলেশ্বর হৈছে
আবৃত্তি করে ফেলেন... দেখবেন চমৎকার লাগবে
মন্তব্য করুন