যে লোকটা পাহাড়কে ভালোবাসতো
কালকেও লোকটাকে লিখতে দেখেছি। রাতভোর না পোহাতেই শুনি লোকটা গভীর খাদে পড়ে মারা গেছে। লোকটাকে চিনতাম, খানিকটা জানতাম, শোকাহত আমি সেই ভোর থেকে। খাদের কিনারায় কেন গিয়েছিল লোকটা জানা যায়নি।
লোকটা পাহাড় ভালোবাসতো, ঝর্নার গড়িয়ে চলা ভালোবাসতো, আকাশে মেঘেদের সাথে মিতালী পাতাতে ভালোবাসতো।
লোকটা হিমালয় চড়তে চাইতো, হিমালয় ছুঁতে না পেরে লোকটা নিকট পাহাড়ে ছুটতো। পাহাড়ে যেতে যেতে লোকটা পাহাড়ী বুনো হয়ে গিয়েছিল।
হয়তো সে পাহাড়ে উঠতে গিয়ে খাদের কিনারায় দাঁড়িয়েছিল। লোকটা পাহাড় ভালোবাসতো বলে পাহাড়ের কাছে পড়ে থাকতো। কেউ জানে না পাহাড়টা ভালোবেসেই লোকটাকে খাদের কোলে রেখে দিল কিনা।
লোকটার হিমালয় দেখা হলো না, মেঘ ছোঁয়া হলো না, ঝরনা জলে স্নান করা হলো না, লোকটা তার কোন স্বপ্নকে ছুঁতে পারলো না।





কি কমু বুঝতেছি না।
কে তিনি? এই পাহাড়প্রেমী মানুষটা কে?
এরকম কতো পাহাড়প্রেমী আমাদের মাঝে লুকিয়ে আছে অথচ, আমরা জানিনা । নীড়'দা অনেক সুন্দর লিখেছেন ।
যারা বেঁচে আছি তারা কি আমাদের স্বপ্নকে ছুঁতে পেরেছি????
কে তিনি?
"লোকটার হিমালয় দেখা হলো না, মেঘ ছোঁয়া হলো না, ঝরনা জলে স্নান করা হলো না, লোকটা তার কোন স্বপ্নকে ছুঁতে পারলো না।"
হয়ত নতুন জগতে সে ঠিকই সব ছুঁবে।
সবাইকে অনেক ধন্যবাদ সহমর্মী হবার জন্য। হয়তো অন্য জগতে গিয়ে সে তার স্বপ্নগুলোকে স্পর্শ করবে।
নীড়দার টেবলেট গল্পগুলো এতোটাই ষ্পর্শ করে যে মন্তব্য লিখতে পারি না।
হুমম
মন্তব্য করুন