চলমান প্যাচাল: হায়রে কলম্বাস........
১। গত সপ্তাহ থেকে জোরে শোরে ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি শুরু হয়েছে। দিনের বেলা রাস্তা-ঘাট ফাকা। বিকাল থেকে শুরু হয় গাড়ির আনোগোনা। এর মধ্যে বক্সিং ডে সেল হয়ে গেলো মার্কেট গুলোতে। পাবলিক, হায়রে পাবলিক... পাগলের মত সকাল থেকে বড় সড় স্টোর গুলির সামনে ভিড় করে দাড়িয়েছিলো, ন'টায় গেট খুলতেই হুড়মুড় করে ঢুকে গেলো, তার ছড়িয়ে ছিটিয়ে গেলো আনাচে কানাচে।
২০০৮-২০০৯ এ দু'দুটো বক্সিং ডে সেল দেখে বুঝেছি এই সেল দিয়ে আমার কোন লাভ নেই। আমি দেশে থাকতে মধ্যবিত্ত ছিলাম, বিদেশে এসে দারিদ্র সীমার নীচে চলে গেছি। কারন এখানে স্টুডেন্টদের ইকোনমিক স্ট্যাটাসকে এদের স্ট্যান্ডার্ড এ দারিদ্র সীমার নীচে পাওয়া যাবে। এটাও আরেকটা কারন হাইয়ার স্টাডিজ এ ইয়াং জেনেরেশনের কম আগ্রহের। তাই ডেভিড জোন্সের ১৫০ ডলারের জিন্স প্যান্ট ডিসকাউন্টে ৭৫ ডলার হলেও আমার লাভ নাই। সো বউরে নানা ছলনায় বাসাতেই রাখলাম ২৬-২৭ তারিখ। ২৮ তারিখে গেলাম, ততদিনে নেয়ার মত জিনিস সব শেষ। নিশ্চিন্ত মনে মার্কেট ঘুরলাম। 
২। ইউনিভার্সিটি ফাকা, ছুটিতে সব। মাঝে মাঝে দেখা যায় সিকিউরিটির লোকজন ভুড়ি দুলিয়ে হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে হেলে দুলে টহল দিচ্ছে। আমি দৌড়ের উপর আছি, তাই সকাল করে অফিসে এসে থিসিস লেখার কাজ করে যাই। মাঝে মাঝে রুমে লাইট জ্বলতে দেখে সিকিউরিটির লোক জন আসে, উইস-টুইস করে সাবধানে থাকতে বলে চলে যায়। ভালৈ লাগে ফাকা ইউনিভার্সিটি। অনেকক্ষন ওজু রাখা যায়...... 
৩। অফিস রুমে আমার সাথে এক পাকি বসে। একেবারে গোয়াড়-মাথামোটা পাকি না। এইটা তুলনামুলক ভদ্র, আইয়ুব-ইয়াহিয়া-ভুট্টো-জিয়া সব গুলোরে বাস্টার্ড বলে গালি দেয়। পাকিস্তানে ধর্মের নামে রাজনীতি নিয়া হতাশ হয়, সর্বোপরি ৭১ নিয়া সর্যি বলতে দ্বিধা করে না। তবে পাকি তো পাকিই, সব কিছুর পেছনে ভারতের ষড়যন্ত্র খুজে পায়। ইভেন বাট-আসিফ-আমের চোরাত্রয়ের ঘটনার পেছনেও বিদেশী শক্তির ষড়যন্ত্র খুজে পায়। এইটাই মনে হয় বেসিক পাকি ক্যারেক্টার। ডুমুর গাছে তো আম হয় না।
৪। ক্লাশ ফোরে কলম্বাসের সাথে পরিচয়। কত্ত বড় একজন এক্সপ্লোরার তিনি, তিনটা মাত্র জাহাজ নিয়া আম্রিকা খুইজা বের করছেন! এতদিনে তার আরেকটা পরিচয় পাইলাম। রোগের ভেক্টর! ওনি আম্রিকা থেকে সিফিলিস আমদানি কৈরা ইউরোপে ছড়াইছেন। মনে হয় সেখান থেইকাই বেনিয়াদের মাধ্যমে ছড়াইয়ে বাকি মহাদেশ গুলোতে। আমার ক্ষমতা থাকলে সিফিলিস রোগটার নতুন নামকরন করতাম কলম্বাস। ভদ্রলোকের অবদানকে স্বীকার করতাম। 
যাক প্যাচাল বন। সব্বাইরে অগ্রীম হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকেন সবাই।





ভালো থাকেন ...লিখে যান
~
আর লেখা। ৬ মাস পর লেখলাম।
প্যাচাল তো ভালোই চলছিল। বন্ধ করলেন কেন?
আপনিও ভালো থাকবেন।
প্যাচাল চললে চলবেই..থামাইলাম আর কি। পড়ার জন্য ধন্যবাদ।
বন্ধ করলেন কেন?
চা বিরতির পর আরো কিছু বকবক করবেন
আশায় রইলাম
চা বিরতীর পর কমেন্ট করলাম।
পড়ার জন্য ধন্যবাদ।
৬ মাস পর লেইখাও এত তাড়াতাড়ি প্যাচাল বন করায় দিক্কার...
দিক্কারে লাভ নাই। এদ্দিন পর এইটুকুই বের হৈছে।
সিফিলিসের ইতিহাস জানলাম। কলম্বাস আর কী কী করেছেন?
কলম্বাস মানুষ ছিলেন তো, তার উপর আওলা কিসিমের, সো অনেক কিছুই করছেন।
কলেম্বাস মিয়ার আগে ইউরোপে সেফ সেক্স হইতো?

ইয়ে মানে, সেফ সেক্স কি? এই নিয়া যদি আলোকপাত করতেন।
আমাদের এখানে বক্সিং ডে সেল শুর হয়েছিলো সকাল ৭ টা থেকে।
ভীড়ে সামিল হৈছিলেন নাকি মাইট?
আমি কিছু কিনি নাই
বউ কিনছে। যা কিনার কথা ছিলো সেটা আগেই ঠিক ও দেখা ছিলো, তাই গেলাম আর কিনলাম। দরকারী জিনিসই কিনা হয়েছে, লাক্সারি কিছু না। আমি গিয়েছি ৮ টার দিকে, যখন ফেরত আসি ২ ঘন্টা পর তখন বাজার সরগরম
হাতে সবার ব্যাগ 
উত্তম! অতি উত্তম
এই জাতীয় লেখা ভাল পাই।
থ্যান্ক্যু। লেইখাও শান্তি। কম পরিশ্রম হয়।
ওজু রাখার সাথে ইউনির্ভাসিটির ফাঁকা থাকার কি সম্পর্ক!

আপনারে হ্যাপি নিউইয়ার
ঐটা প্রথমেই না বুঝলে আর আলাদা ভাবে বুঝাইতে গেলে এন্ডলেস ডিবেট শুরু হবে।
পোষ্টের ইনটেনশন ম্যাটারস বোনঢি.... ভালো থাকবেন।
রাফি ভাই, কেমন আছেন? কেমন কাটছে দিনকাল?
দৌড়ের উপর তবে ভালো আছি। আপনে কিরাম আছেন?
নামাজ কালাম নিয়া তাইলে ভালোই আছেন।
হাহাহা.... কোত থেইকা কি পিক করলা? কমেন্টে বিপ্লব!
হ! ইট হেল্পস!
দোয়া করি আপনার ওযু দীর্ঘজীবি হউক ।
হ্যাপি নিউ ইয়ার।
বক্সিং ডে নাকি শুরু হইছিলো বড়লোকদের বাসার কাজের লোকদের বক্সে কইরা উপহার দেয়ার জন্য। তখন নিশ্চিত এতো হুড়াহুড়ি থাকতোনা দোকানগুলাতে।
দুনিয়া ভইরা গ্যাছে সুশীল ডিপ্লোমেসীতে, সবার সাথে সর্ম্পক জুইত থাকতে হইবে
মন্তব্য করুন