খেলা দেখুন বিশ্বকাপে, ঝড় তুলুন চায়ের কাপে! ১২
আপনারা কিভাবে নেবেন আমি জানিনা, তবে ব্রাজিল ডিফেন্স যে একজন চৌকষ বল প্লেয়ারের বিরুদ্ধে এখনো পরীক্ষিত নয় সেটা আমি বলতে চাই। উত্তর কোরিয়া কিংবা আইভরি কোস্টে উইথ বল ছুটতে পারে এমন কাউকে তাদের আটকাতে হয়নি। কিন্তু রোনালদো'র কমসংখ্যক দৌড়েই জুয়ান কিংবা লুসিও তাল মেলাতে সমস্যায় পড়েছিলো। বাস্তোসের আসল পজিশন রাইট উইং হলেও তাকে খেলানো হচ্ছে লেফট ব্যাক হিসাবে। গতো খেলায় চিলির বলপ্লেয়ার স্যাঞ্চেজকে আটকাতে মাইকনের ওভারল্যাপ বন্ধ হয়ে গিয়েছিলো প্রায়। অ্যারিয়ন রোবেন সব্যসাচী পায়ের খেলোয়াড়, আজকের খেলায় ব্রাজিল ডিফেন্স তাকে কতোটা আটকে রাখতে পারে তার উপরেই নির্ভর করবে ফলাফল।
নেদারল্যান্ডসের সাথে ব্রাজিল দলের খেলায় পার্থক্য কেবল একজন কাকা। স্নেইডারের চাইতে তার বল প্লে বেটার। এর বাইরে দুইদলই দুজন করে ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে খেলছে। তবে নেদারল্যান্ডস গতিতে হয়তো ব্রাজিল দলের চাইতে একটু এগিয়ে। আর ব্রাজিল দলের গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা নেদারল্যান্ডসের চাইতে খানিক বেশি। বল পজেশনে আগ্রহী ব্রাজিলের সাথে নেদারল্যান্ডসের ফর্মেশন পার্থক্য নেই। ৪-১-৩-২ ফর্মেশনটা আসলে নতুন কিছু নয়, অনেক নিরাপদ পরীক্ষিত পদ্ধতি। কিন্তু দুটোদলই যখন একই পদ্ধতিতে খেলতে চাইবে তখন এগিয়ে যাবে তারাই যাদের আছে কাকা-রবিনিয়ো কিংবা রোবেনো-স্নেইডার। এ জুটি জোড়ার যোগফল যার ভালো। আমার কাছে এবারের বিশ্বকাপে এই যোগফলটাও সমানই মনে হচ্ছে এ দু জুটির পারফম্যান্স মেপে দেখার পর। আর তাই আজকের গুরুত্বপূর্ণ এ খেলায় আমি টাইব্রেকার দেখতে পাচ্ছি মানসচক্ষে। হুলিও সীজার নাকি স্টেকেলেনবার্গ কে শেষ হাসিটা হাসবে তার উপরেই অনেকখানি নির্ভর করছে সেমিফাইনালএ ব্রাজিল নাকি নেদারল্যান্ডস খেলতে যাচ্ছে।





১৯৭৪ এ একবার ব্রাজিলকে সেমি ফাইনালে হারিয়ে হল্যান্ড ফাইনালে পৌঁছেছিল। জার্মানী জিতেছিলো ফাইনালে।
হল্যান্ডে সারাদিন সমস্ত মিডিয়া আজকে দেশাত্ববোধক গান বাজাচ্ছে, মজার ব্যাপার হলো সাথে ব্রাজিল গানটিও বাজাচ্ছে। অফিসে, বাজারে সমস্ত জায়গায় এক সাজ সাজ রব। আই ইউশ অল দি বেষ্ট ফ্রম দি বটম ওফ মাই হার্ট ফর হল্যান্ড। এ ধরনের দেশপ্রেম মুগ্ধ করে।
আমার ধারণা ব্রাজিলের সামনে নেদারল্যান্ড দাঁড়াতেই পারবে না। তবে খেলাটা বেশ ম্যাড়ম্যাড়া হওয়ার আশংকা আছে।
এই প্রথম কোন খেলার প্রেডিকশন প্রায় মিলে যাওয়ার পর আমার খারাপ লাগছে। আমি ব্রাজিল ডিফেন্সের যেই সমস্যাটির কথা বলেছিলাম সে কারনেই ব্রাজিল তাদের ষষ্ঠবার বিশ্বকাপ জেতার টার্গেট পূরণে ব্যর্থ হলো। রোবেন আজকের খেলাতে দুদলের পার্থক্য গড়ে দিয়েছে। একজন মেইকশিফ্ট লেফট ব্যাকের হাতে যদি রোবেন মানের একজন ফুটবলারকে ছেড়ে দেয়া হয়, তাহলে এই সুযোগের সদ্ব্যবহার না করাটা ডাচদের জন্য পাপের সমতূল্য হতো।
যোগ্য দল হিসেবেই নেদারল্যান্ডস সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
বিশ্লেষক আপনার সম্পর্কে জানতে ইচ্ছা করছে, সিরিয়াসলি।
দারুন বিশ্লেষণ, তবে প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখে মেলাতে পারিনি।
হল্যান্ড এর ফাইনাল নিশ্চিত প্রায়। দেখার বিষয় কোন দলটা হবে হল্যান্ডের প্রতিদ্বন্দ্বী।
ব্রাজিল সমর্থকদের সমবেদনা।
এগেইনস্ট অল অডস জিন্দাবাদ।
আপনার বিশ্লেষণ পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে অসাধারণ।
কালকেরটা এখন লেখেন।
মন্তব্য করুন