গল্প না
অস্থির লাগছে খুব। কেন বুঝতে পারছি না।
আমার কি মন খারাপ?
নাহ। মন খারাপ হওয়ার মতো তো কিছু হয় নাই।
তাহলে? এমন লাগছে কেন?
কি যেন চিন্তা করতে ইচ্ছা করছে। কিন্তু চিন্তা করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছি না।
খুব ইচ্ছা করছে কিছু লিখতে। কিছুই লিখতে পারছি না।
সবাই কতো সুন্দর সুন্দর গল্প লেখে। আমি কেন পারি না গল্প লিখতে! আমি কেন পারি না কাল্পনিক কিছু লিখতে!
আগে আমি ছিলাম বাসার চ্যাটার বক্স। সারাক্ষন বকবক করতাম। কেউ বাইরে থেকে বাসায় ফেরার সাথে সাথে শুরু করতাম সারাদিন কি কি হইছে, কে কি করছে, কেন করছে, আমি কি করছি ইত্যাদি। আর বকা খাইতাম। সারাদিন পর বাসায় ফিরছে একটু বসতে দাও!! পড়ে বলো।
আবার কোনো দিন যদি বকবক শুরু করতে দেরী হতো তাহলে ডাকা পড়ত - কি ব্যাপার আজকে বিবিসি চালু হয় না কেন?
এখনও বকবক করি। তবে আগের থেকে কম। বাসায় সবাই মনে হয় একটু শান্তি পাইছে।
এখন নিজের মনে অনেক কথা বলি। কোনো কাজ করার আগে বা কোথাও যাওয়ার আগে কি করবো, কিভাবে করবো, কিভাবে যাবো এইসব নিয়ে নিজের সাথে ব্যাপক ডিসকাসন হয়।
অথবা কিছু করার পর। কেন করলাম, এইভাবে না করে ঐভাবে করলে কেমন হত?
আবার অনেক সময় কথা হয় পরিচিত বা অপরিচিত কারো সাথে। বাস্তব বা অবাস্তব কোনো ঘটনা নিয়ে।
কল্পনা করে যদি এত কথা বলতে পারি তাহলে কিছু লিখতে পারি না কেন?
একা একা কথা বলা কি মাথা খারাপের কোনো লক্ষণ? মনে হয় না। মাথা তো ঠিকই আছে। আবার খারাপও হতে পারে। জানি না।
অনেকদিন আগে কে যেন বলেছিল -
মনের কথা বইলো না বন্ধুরও কাছে
বন্ধুর ও বন্ধু আছে
রাগ হয়েছিল প্রথমে এই ভেবে যে বন্ধুকে মনের কথা বলবো না তো কাকে বলবো। কিন্তু আসলে কথাটা ঠিক।
এত সুন্দর একটা কথা যে বলছিল তার নামটা কিছুতেই মনে করতে পারছি না। কি বাজে একটা ব্যাপার। নামটা মনে করতে পারলে তাকে একটা থ্যাঙ্কু জানাবো।





খুব এলোমেলো হয় আছে মন তাই না!!
আপনার মতো আমিও একা একা মনে মনে অনেক কথা বলি। কেউ ভুক কথা বললে মনে মনে তাকে বকা দিয়ে দেই..... বলি আপনি একটা মহা গাধা, ( তাতে সামান্য হলেও মন ভালো হয় )
আপনি তো একটা দারুণ লেখা লিখেই ফেললেন!
বকবক করার জন্য কাউকে না পেলে আমাকে ডাক দেবেন বা আমার কাছে চলে আসবেন, আমি শুনবো।
এটাও তো বকবকই করলাম। গল্প তো হলো না।
যা যা মনে আসে সেসব কথা এখানে ব্লগ আকারে দিতে থাকেন
দিতে থাকবো। আপনিও পড়তে থাকবেন।
পড়ার জন্য ধন্যবাদ।
সবই ভগবানের লীলাখেলা!
জ্বি ভাইয়া।
লিখতে থাকেন। পড়ার দায়িত্ব আমাদের
দোস্ত আমারে মডু বালা পায় নাই
লেখা সরায় দিছে 
হুম। দেখলাম মডু তোরে চকচকা কইরা দিছে। আগের লেখা না দিয়ে নতুন লেখা পোস্ট কর। মডু খুবই ভালু মানুষ।
চ্যাটার বক্স স্টে দেয়ার এ্যজ ইউ আর অলওয়েজ। উই লাভ ইউ লাইক দ্যাট।
মনেরে তাই কহযে ভাল
মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে
সবকিছু সহজভাবে নেয়া সহজ নয় কিন্তু মানুষকেই সব পারতে হয়
শুভকামনা
ঐ দিন দেখলাম কে জানি আপনারে তা'প্পু বলল।

আমারো একা বকবক করার অভ্যাস। ধরুন, কারো উপরে প্রচন্ড রেগে আছি। কিন্তু চেষ্টা করি একা বকবক করে রাগটা ঝেড়ে ফেলতে। এক সময় তার উপর আর রাগটা থাকে না। পড়ে যায়। এছাড়াও প্রায়শই আমি একা একা কথা বলি। আচ্ছা, আমারো কি মাথা নষ্ট হয়ে গেছে?!
আপনারও মাথা নষ্ট নাকি??
কিডা এই বান্দা??

কোন বান্দা?? আমি নাকি বন্ধু??
রাসেল ভাই এত রাগ করলেন ক্যান???

মায়াবতী তো দারুন লেখতে পারে!
হুদাই কি মানষে কয়, যে রান্ধে সে চুলও বান্ধে, মানে যে ম্যালা বকবকায় সে দারুন লেখাও জানে!
নাহ, থাউক তার বন্ধু তাও নিজের কথা না বলার পক্ষে
সেইরম হইছে
...
... যা ইচ্ছা তাই বকর বকর করা যায়
পুরাই বিবিসি 
এইটারে কয় বলগ
দেখেন আপ্নার জন্য কৃষ্ণকলি কত্ত সোন্দর এক্টা গান গাইছে
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আঁকি নাকো স্বপন।
অথবা ... কনক আদিত্যর এই গানটা
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো...
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা
নিশূন্য অঞ্চল
আমি পাতার দলে আছি
ডানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো...
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।
আপনার কমেন্টা ও সেইরম হইছে।

গান গুলার জন্য যে কি বইলা আপনারে ধন্যবাদ দেই বুঝতিসি না।
আপাতত
এইটা খুব ভাল কাজ ।
লেখা ভাল লাগছে।
বেশী ডিসকাস করতে গিয়ে কত প্ল্যান বাদ পড়ে যায়।
(
কথা ঠিক। কৃষ্ণকলির গানটা আপনার জন্য আবার শুনতেছি এখন।
জয়িতা'পুও আমাকে বিবিসি বললেন!!
কে বলছে আপু আপনি লিখতে পারেন না...নিজের মনের ভাষা প্রকাশ করাই তো লেখা...এখন যে যেভাবে সেটা প্রকাশ করে...কিন্তু লেখাটা দারুন হয়েছে...
বাধ্য হব...।
এতো ভালো করে মনের ভাব প্রকাশের পরও যদি বলেন লিখতে পারিনা...।।
আপনার দিলে কুনু মায়া নাই।
ভয় নাই আপ্পি ...।কিচ্ছু বলব না...
আসেন
খাই
-- আপনি লিখতে পারেন না !!! এইটা কি কইলেন

অথচ নিজের কথাগুলো কি অবলীলায় সাবলীলভাবে লিখে ফেলেছেন।
এইখানেই তো সমস্যা। নিজের মনের কথা লিখলাম। কিন্তু মনের কথা তো বলা যাবে না। মনের কথা বলতে মানা।
কাল্পনিক কিছু চাই

ইমো দিয়া স্বান্তনা দেয়া বাদ দেন আপনে। আপনার না আমারে কি জানি খাওয়ানের কথা??
আপনে ঝারিলন? আপনেনা ছুটু?! বাসায় আসেন, ধোবি ঘাট আর অন্তহীন দেখি একসাথে-সাথে যা যা ফরমাশ করেন।
আগের ফরমাশ আগে পাঠান।
বিবিসি ভালু পাইলাম
আপনি কি বাসার সবচে' ছোট মেয়ে?
লেখা দারুণ হয়েছে!
প্রতিদিন লিখুন।
মীর সম্ভবত ঠিক ধরেছেন
আমার অবস্থাও তাই ছিল, বাড়ির ছোটমেয়েদের কাজই মনে হয় বকবক করা। ভাইয়ারা মাঝে মধ্যে ঝাড়ি মেরে বলতো এবার চুপ কর আর কথা বললে মুখে টেপ মেরে বসিয়ে রাখবো 
পিচ্চি বোনটা বকবক করে করে মাথার মগজ নাড়িয়ে দেয় মাঝে মাঝে।
পিচ্চি বোনটার কারণে কতো অজানা ইনফো জানতে পারতেছেন আবার বলেন বোন মগজ নাড়িয়ে দেয়!!!
ভাই এর জন্য মায়া দেখাইয়া পিচ্চি বোনটা তো কিছু মগজ বাকি রাখছে, সেইটুকু নাড়ানোর জন্য
বুঝলাম না নাজ'পু। মাইর কি আমারে দিলেন??
আপনেরে আমি কতো ভালু পাই?
জ্বি না মায়াবতী, এই মাইর আপ্নারে দেয়া হয় নাই। আমার টিস্যূবক্স শেষ কৈরেন্না।
লীনা'পুই শুধু আমাকে বুঝলো। আমরা না থাকলে সারাদিনের মজার মজার কথা গুলো কে তাদের বলতো বলেন!!!
:
আমিও পারি না। আসেন, গলাগলি কইরা কান্দি
না না কাঁনবো না। আসেন
মায়া আবার ভাল নৃত্য দেয় কিন্তু
মনের ভিতর যখন যা আসবে নামাই ফেলবেন।
আপ্নে মনের কথা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন।
পড়লেই আপন আপন লাগে!
আপ্নে এত দিন পর এসব খুঁজে খুঁজে পড়ছেন !!!!
খান।
কি খাবেন বলেন?? কফি খাওয়াইতে ইচ্ছা করতিসে আপনারে। কিন্তু কফির কোনো ইমো নাই কেন?? আপাতত
আর আপনাকে অনেক অনেক
আসলে,ব্লগে নতুন তো!যাদেরি লেখা পড়ে ভাল লাগে,তাদের বাকিগুলিও পড়ে ফেলি।লেখা না পড়লে চিনবো কিভাবে সবাই কে?আর চেনা জানা না হলে কথা বলে মজা পাওয়া যায় না।আর ব্লগ জিনিসটাই কেন জানি আমার কাছে একটা ফ্যামিলি টাইপ লাগে,তাই আস্তে আস্তে তাতে নিজের জায়গা ঠিক করে নিচ্ছি।একেকদিন একেকজনের পেজে হামলা করি,আজ ছিল আপনার দিন!
আরেকটা কথা।আমি দুনিয়াতে ৮৮র ব্যাচ।এই ব্লগে খুব বেশি কেউ আমার ছোট হবেনা।সমবয়ষী বা বড় কারো কাছে আপনি শুনতে খুব অস্বস্তি হয়। এখন থেকে আমাকে তুমি করে বল্লেই খুশি হব।
ভাল থাকুন,আপু।
অনেক ভাল, সবসময়।
মন্তব্য করুন