ইউজার লগইন

আবোল তাবোল -৪

বেশ কয়েকদিন ধরে ভাবছি একটা কিছু লিখব, লিখতে বসা হয়না। বসলেও কোন ভাবনাই শিকড় বা ডালপালা কিছু একটা মেলার আগেই মোড় ঘুরে চলে যায়,ফুরিয়ে যাই। তাই আজ একেবারে ব্লগে এসেই লিখতে বসে গেলাম,মাথায় টুকরো টুকরো যত সব ভাবনা ঘুরে তার ই কিছু নামানোর অপচেষ্টা।

বিষয়ঃ এটা সেটা, কত কথা কথকতা!

# # # # #

আজকাল এবি তে আসলে মন খারাপ ই হয়ে যায়। প্রথম পাতা ভরতে ৪/৫ দিন লেগে যায় মাঝে মাঝেই। ভাবা যায়?! শাকিল ভাই, শামান ভাই, মীর ভাই, মায়াবতী আপু, মাসুম ভাই,আফরোজা আপু, প্রিয় আপু তো তাও মাঝে মাঝে আসেন।কামাল ভাই, টুটুল ভাই, ভাস্কর ভাই,হাসান ভাই,রাসেল ভাই,সাঈদ ভাই তানবীরা আপু,জাহান আপু, লীনা আপু যে শেষ কবে লিখসেন ভুলতে শুর করছি! আর জেবিন আপু, শর্মি আপু, মৌসুম আপু,নরাধম ভাই, শাপলা আপু, রাজন ভাই,বৃত্তবন্দি ভাই,মেঘের দেশে, জয়ীতা আপু তো মনে হয় হারিয়েই গেছেন। সবাই একসাথে এত বিজি হইয়া গেলে কেম্নে কি?!শেহরিন,রিজওয়ানা আপু, লাবনী আপু, ফিরোজ ভাই ও আরো কয়েকজন ভাল লেখক এসেই যেন হারানো শিখে গেছেন। ধুর, সবার হইলো টা কি!?!ভাল্লাগেনা!

# # # # #

বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ চলতেছে। ওয়ানডে তো সবসময় ই মাঠে যেয়ে দেখি। এইবার টি-টুয়েন্টি ও দেখা হয়ে গেল। বাকি ছিল টেস্ট। কাল গেছিলাম মাঠে, লাইফে প্রথম বার মাঠে বসে টেস্ট ক্রিকেট দেখতে। একলা ভাল লাগছিল না আর বাসায় ফিরে ইফতারের তাড়া ছিল তাই এসে পরেছি ৫০ ওভার খেলা দেখেই। এমনিতে মাঠে খেলা দেখতে গেলে কনফিঊসড হতে হয় যে, মানুষজন মাঠে যায় কেন?
খেলা দেখতে, খেলোয়াড় দের বকতে, খাওয়া দাওয়া করতে নাকি শো অফ করতে?! কাল মনে হল, টেস্ট মনে হয় মানুষ খেলা দেখতেই যায়। ৮/১০ টা পিচ্চি অনেকটা সময় সাকিব সাকিব করে গেল, ভালই লাগলো দেখতে।

# # # # #

মতি নন্দীর 'কোনি' পড়লাম, মনে পড়ে গেল 'বুড়ো ঘোড়া' আর 'অলৌকিক দিলু'র মত যত লেখা। খেলা নিয়ে আর কেঊ এত ভাল লিখতে পারবে বলে আমার মনে হয়না।কলাবতী সিরিজের লেখাগুলো ও কম ভাল লাগতো না। লোকটা বড় তাড়াতাড়ি চলে গেল।

# # # # #

অকাল প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আবিদের নতুন এ্যালবাম 'নব আনন্দে জাগো' শুনলাম। যতটা ভাল হবে ভাবছিলাম অতটা ভাল লাগেনাই। কিছু গানের স্লো অংশ তাড়াহুড়ো করে গাওয়া আর কিছু স্পিডি অংশ আস্তে গাওয়া। আর অভারল মিউজিক ইম্প্রোভাইজেসন একদমই যায়নাই খুব প্রিয় কিছু গানের সাথে। তবে একটা গান এই এ্যালবামেই প্রথম শুনলাম,'দেখ দেখ শুকতারা'।এক কথায় অসাধারণ।

# # # # #

আবারো, নাকের ডগায় ঈদ! আর মাত্র সাত দিন বাকি! খবর কি সবার? কে কোথায় ঈদ করতেছেন?

আমার মন ভাল নাই। ঈদ এর ৩/৪ দিন পর ই টানা ৪টা এক্সাম, বিরক্তিকর বেপার। ঈদ এর পর ও হয়তো তাই এবার ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হবে না। এটা মাথায় আসলেই মন মেজাজ খারাপ হয়ে যাইতেসে বারবার।

আজ অনেক হ্ল। আর না। আমার গল্প ফুড়োলো, নটে গাছটি মুড়োলো!

ভাল থাকুন সবাই। অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষন। আনন্দম!!

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

লাবণী's picture


বিষণ্ণ ভাইয়া, এত বিষণ্ণ হলে তো চলবে না!
চেষ্টা করুন ভালো থাকতে।
পরীক্ষার জন্য শুভকামনা রইলো।
গরুর মাংস কম কম খাবেন, Laughing out loud

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ। Big smile

প্রিয়'s picture


ভাল কইরা পড়া লেখা করেন। শুভকামনা রইলো। Smile Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

একজন মায়াবতী's picture


আমারও তো ঈদের ৪ দিন পর টানা ৪ টা পরীক্ষা। Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সহমর্মি! Sad

লন, মনের দুঃখে দুইজনে মিল্যা কোক খাই!
কি আছে জেবনে! Tongue

লীনা দিলরুবা's picture


মতি নন্দীর লেখা ভাল পাই।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমি-ও.. Smile

তানবীরা's picture


বিষণ্ণ ভাইয়া, এত বিষণ্ণ হলে তো চলবে না!
চেষ্টা করুন ভালো থাকতে।
পরীক্ষার জন্য শুভকামনা রইলো।
বেশি করে মাংস খান,
মনের ওপর চাপ কমান Big smile

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এখনি আছি ১৪ কেজি আনডারউয়েট!
খাওয়া আর কমানো কি ঠিক হপে?! Tongue

১১

কামরুল হাসান রাজন's picture


আরে আমাকে স্মরণ করেছেন দেখি Laughing out loud

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমাদের কমেন্ট শিল্পী কে কি ভুলে থাকা যায় নাকি ভাই! Tongue

১৩

উচ্ছল's picture


আবোল তাবোল - কথা-বার্তা ভােলাই লাগলো। Smile

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা অফুরান!

Big smile Big smile Big smile

১৫

আইরিন সুলতানা's picture


ওরা সবে হারালো কোথা? বলে দিলে, যেতে পারি আমরাও হেথা .... নয়তো ফিরবো খুঁজে যথাতথা!

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেটাই! Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!