ইউজার লগইন

দেখা অদেখার ভোর..[এলোমেলো কাব্যকথন]

রাত্রি জেগে ভোর,
আঁধার ফিকে হয়ে আসে..
পাখির ডাকে,
সকাল এসে যায়..

কত দিন,
কত দিন হয়ে গেল..

ভোরের স্নিগ্ধতা ছুঁয়ে;
পবিত্রতার অনুভবে,
সূর্যোদয় দেখা হয়না..

চাঁদ নিয়ে কাব্যের পালা শেষ,
সূর্যালোকে সকাল হয়ে আসে..
দিনের প্রথম রবি রশ্মিতে,
ডানা ঝাঁপটায় পাখি..

জীবনের জয়গান গেয়ে;
আকাশের গায় ছড়িয়ে পড়ে,
সৃষ্টির সুবাতাস..

কত দিন,
কত দিন হয়ে গেল..

চোখ মেলে থাকি,
পৃথিবীর জেগে উঠা দেখা হয়না..

জীবনের পথচলায়;
হারিয়ে যাবার আগেই,
ফাঁকা রাস্তায়..

খোলা আকাশ ছাদের নিচে;
কুয়াশা চাদর গায়ে ঘুমায়,
তৃপ্ত হাসিমুখ..

নিরাশার হাওয়াতে-ও দোলে,
আশার স্বপন ভেলা..
ভোরের আলোয়,
স্বচ্ছ দু'টি চোখ..
তিরতির কাঁপা ঠোঁটে,
ভালোবাসার আশ্রয়..

ধীরে ধীরে;
এক পা দু'পা করে,
ছড়িয়ে পরে-
সূর্য কিরণ..

কচি সবুজ পাতা,
ঘাসে..
সদ্যস্ফোটা,
যত ফুলের ঝাড়ে..
আলোর পরশে,
স্ফূর্তির স্পন্দন..

অপূর্ব আকাশের ছায়ায়,
ঢাকা পড়ে অন্ধকার..
চেয়ে থাকে অবাক উল্লাসে,
অনন্ত নক্ষত্রবীথি..

কত দিন,
কত দিন হয়ে গেল..

আরও একদিন;
বেঁচে থাকার আনন্দে,
ভোর দেখা হয়না..

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


কত দিন,
কত দিন হয়ে গেল... এটি কবিতাটির সবচেয়ে শক্তিশালী লাইন।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

মর্ম's picture


ভাল হয়েছে লেখা, কবিতা হলে কবিতা, মনের কথা হলে মনের কথা।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile Laughing out loud Big smile

আনন্দবাবু's picture


জমে থাকা দীর্ঘশ্বাসটা বের করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে কৃতজ্ঞতা Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

লাবণী's picture


চোখ মেলে থাকি,
পৃথিবীর জেগে উঠা দেখা হয়না..

সত্যিই তাই!
ভালো লেগেছে কবিতা Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকুন। Smile

ধইন্যা পাতা

তানবীরা's picture


কতদিন কতদিন হয়ে গেলো
লিখি না কিছু
কতদিন কতদিন চলে গেলো
কেউ ডাকে না পিছু
সবকিছুই মিছিমিছি হলো ভন্ডুল
জীবন মানেই হিসেবের গন্ডগোল

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আসলেই ;
man is mortal,
মানুষ মাত্রই ভুল! Tongue

হিসেব করছেন তো মরছেন!!

১১

সাঈদ's picture


দারুন্স । চলুক ।

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্ক্যু! Big smile

১৩

আরাফাত শান্ত's picture


ভালোই!

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৫

রায়েহাত শুভ's picture


বিষণ্ণ, লেখা পাঠিয়ে দিয়েছেন তো?

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


উঁহু, মনোমত লেখা খোঁজা ও যাচাই বাছাই চলছে!

সবাই এত এত ভাল লেখে,
যাই দিব ভাবি তারই স্ট্যান্ডার্ড কম মনে হয়.. Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!