ঘাসফুল..[এলোমেলো কাব্যকথন]
ঘুম পোষা চোখে;
আলসেমি ঘোর,
ঘুম ঘুম ভোর..
এলোমেলো চুলে;
আনমনে,
বিলি কেটে যায়-
ঝিরঝিরে রোদ্দুর..
নীলাকাশ;
মেঘ সারি সারি,
মন ভাবে-
ক্ষতি কি?
যদি,হয় তা বাড়ি..
কুয়াশায়;
সজীব ঘাসে-
নিষ্পাপ শিশির কণা..
শীত কবে আসবে..
পথ চেয়ে থাকা,
আর দিন গোনা..
আর কত দিন?
মিষ্টি ভোর আর-
ধোঁয়া উড়া ভাপার অপেক্ষা..
উফ্,আর ভাল্লাগে না..!
আকাশটা ভালবেসে;
দিন কেটে যায়,
আসে রাত্তির..
আকাশের তারা..
প্রত্যাশা;
যেন,
ভোরে হয়ে উঠে-
সেই..চিরচেনা..
ঘাসফুল..





বাহ !! সুন্দর ছিমছাম ।
অনেক অনেক ধন্যবাদ, সাঈদ ভাই।
এখনও পড়া শেষ হয়নাই?!
.
...?!
ভাবছি কি বলবো !
কবিতা পড়তে বড় দিগদারি লাগে! এইটা বেশ ভালো লাগলো পড়তে, কম পরিশ্রমে পড়া গেল, বোঝাও গেল।
অতীব সুন্দর।
চমৎকার!
তখন তা হবে মেঘের বাড়ি!
কবিতা পড়তে বড় দিগদারি লাগে! এইটা বেশ ভালো লাগলো পড়তে, কম পরিশ্রমে পড়া গেল
ভালো লাগলো কবিতা। পরীক্ষা তো শেষ হইসে এত কম লিখেন কেন?
মাথা খালি, কিছু আসেনা আর!
ভাল লাগলো। শুভেচ্ছা।
ধন্যবাদ।
যদিও বা লিখি কখনো, পড়ি বেশী। এবং এমন সুপাঠ্য লেখা হলে, বেশ কয়েকবার পড়ি।ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিষণ্ণ ভাই এত লম্বা অনুপস্থিতি তো আপনার দেখি নাই। আছেন কেমন? কি হইসে?
আইসা পরছি!

মনে লয়, রাইটার্স'স ব্লক হইছে!!
মন্তব্য করুন