অনুভূতির ছেঁড়া পাতা - টুকরো স্মৃতি...
আজও বেঁচে আছি..
আজও ঘুম ভেঙে যায় বৃষ্টির সুরে, চেনা অচেনা ডাকে..
আজও হাটি, চলি..খাই, গান গাই..
আজও হাসি, কারও এক দুকথায় চোখের কোল ভিজাই..
আজও বেঁচে আছি..
হাসায়- কাঁদায়-জ্বালিয়ে মারে প্রিয় যত মুখ..
হঠাৎ হাওয়ায় বুক ভেসে যায়, আনন্দেতে দুঃখ উড়াই..
একটুতেই রাগ করে বসি..অভিমান হয়, দুঃখবিলাসি কাব্য করি..
আজও বেঁচে আছি..
খবরের কাগজ পড়ি, দিব্যি দেখে যাই..
সারাদিনে কত মন ভেঙে পড়ে,
কত না জন হারিয়ে যায় হুট করেই..
কত না কচি প্রাণ ভোরের পথে বের হয়ে যায়,
সাঁঝে আর বাড়ি ফেরা হয়না..
ঝড়ে যায় কত তাজা প্রাণ, এক নিমিষেই..
দেখেই যাই..
কিছু ক্ষণ বুকের গভীরে এক দুটা আঁচড় ফেলে, দুদিনেই ভুলে যাই..
আজও বেঁচে আছি..
প্রতিদিনকার বেঁচে থাকার ছলে তিলে তিলে মরে যেতে যেতে,
এই তো দিব্যি বেঁচে আছি..
[হায়াৎ মউৎ সবই তোমার হাতে..তবু-ও..
ও খোদা..
একটাই প্রার্থনা তোমার কাছে..
চেনা অচেনা প্রিয় যত মুখ,
অকালেই যেন হারিয়ে না যায়..
না ফেরার রাস্তার শুরু যেন কোন রাস্তায় না হয়..
শেষ সময়টুকুতে প্রিয় মুখগুলো থেকে
কিছু আশ্বাস; সাহস, ভালবাসা নিয়ে তোমার কাছে ফেরার সুযোগটা অন্তত দিও..]
[ বিঃ দ্রঃ ভুলে যাওয়া কিছু স্মৃতির স্মরণে এই প্রার্থনা, কিছু কথকতা। ]





কি হইলো??? কি হইলো???
কিছু উপলদ্ধি প্রকাশিত হইছে..!
এতো শোকের মাতম!
সবে মিলে করি কাজ,
হারি জিতি নাহি লাজ!
ছেঁড়া পাতা ঝড়ে যাক
বসন্তের সমীরণে দোল খাক
হৃদয়ের সবুজ পাতায় ঘেরা অজস্র রঙিন ফুল ।
তুমি বল বিষণ্ণ এবং বিষণ্ণতা
আমি বলি বিষণ্ণ নিস্পৃহ আনন্দগাঁথা ।
অসংখ্য ধনেপাতা..
মন্তব্যে

সুন্দর।
জনমিলে মরিতে হইবে
দুনিয়ার রিতি
সব জেনেশুনে কেন
পালটাতে চাও বিধি
জন্ম যখন হয়েছে মরতে একদিন হবেই, এ বিষয়ে আপত্তি নেই কোন।
আমি শুধু রাস্তাঘাটে অপঘাতে মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছি..।
মন্তব্য করুন