নির্জন নিশীথে.. [এলোমেলো কাব্যকথন!]
টিক টক টিক টক..
নিরবতা ভেঙ্গে পড়ে,
কালের অতল গহ্বরে..
নিস্তদ্ধতার মেঝে তে পা ফেলতেই,
চারিদিক শীতল অন্ধকার..
অবাক শিহরনে-
কেঁপে উঠে,
নিমেষে হারায় আলোর পরশ..
ঝড় তোলা চায়ের কাপে,
আজ মাতাল প্রানের ঘ্রান..
বদ্ধ বাতাস আজ পাগলপারা,
আনন্দে হারিয়ে যাবার ছলে..
অনেক অনেক দিনের পর,
আজ অন্ধকার..
মুঠোফোন মূহুর্ত যত,
হাতে ছুঁয়ে যায় হাত..
স্নিগ্ধ দুচোখে,
আলতো হাসির ঢেউ-
ভেসে চলে নিয়নে..
ভুল সুরে গাওয়া গান,
নিরর্থক কথকতায়-
অপার্থিব মুগ্ধতার;
অসম্পূর্ন সিম্ফনী..
স্মৃতির শহর জুড়ে,
পথিকের পথ-
নির্জন নিশীথে,
অকারন কারনে-
ভাবনাবিহীন..
সঙ্গী কেবল;
একরাশ বিস্ময়ের,
অফুরান ভালবাসা..





ধন্যবাদ।
আপনার ছবিটা দারুণ।
হ্যা...আমারও ব্যাপক পছন্দ হইছে বইলা ঝুলায়া দিছি প্রো পিক এ। কিউট ডেভিল!
কিউট ডেভিল!

এলোমেলোই বটে, তবে অরথবহ অনেকটা জোতিষের হাত দেখে কিছু বলার মত। যাই বলুক মিলবেই কিছু সবারই অভিঞ্জতার সাথে।জীবনের সাথে।
টিপসহি।
সুন্দর
থ্যাঙ্কু থ্যাঙ্কু..
বিষণ্ন বাউন্ডুলের কবিতা আরো ভালো হয়।
পড়ার জন্য ধন্যবাদ,আপু।
মাথা আর মন সবসময় একই রকম ভাল কাজ করেনা। তাই সব লেখাই ভাল হয়ে উঠেনা।
ভবিষ্যতে এরচাইতে ভাল লেখার চেষ্টা থাকবে। ভাল থাকুন।
বইমেলায় আপনার কেনা প্রিয় বইগুলোর রিভিও চাই। অনেক দিন হল আপনার কাছ থেকে ওরকম কিছু পাচ্ছিনা।
মন্তব্য করুন