ভালবেসো.. [এলোমেলো কাব্যকথন!]
ভালবেসো;
তারে,
যে তোমারে ভালবাসে..।
যে জন তোমার
দুঃখ-দিনে;
ঠিক রয়ে যায় পাশে,
তোমার সুখে আনন্দে যে ভাসে..
জেনো;
সে তোমারে ভালবাসে..।
তোমার চোঁখের জল মুছে যে,
হঠাত্ হাসির ছলে..
হাল না ছাড়ে;
দেখতে হাসি,
তোমার চোঁখের কোলে..।
যারে;
দুঃখ দিলে-ও,
সব ভুলে যায়;
একটু মৃদু হেসে..।
যত্ত দুরেই যাক চলে যাক,
সঙ্গী হয়ে হৃদয় জুড়ে থাকে..
চাও যখনি;
হৃদয় মাঝে,
এক লহমায় -
স্মৃতির তোড়ে ভেসে..
মন জুড়ানো ভালবাসায়,
জড়িয়ে ধরে এসে..।
জেনো;
সে তোমারে ভালবাসে..।
ভালবেসো তারে..
কত্ত শত মন ভোলানো
ভালবাসার ডাকে;
যে জন তোমায় একটু খানি,
'সত্যি' ভালবাসে..।
[ অনেক অনেক ভালবাসা, সব্বাই কে.. <3
]





আপনাকেও ভালবাসা বাউন্ডুলে
মুশকিল হলো, যারা ভালবাসে তাদেরটা টেকেন ফর গ্রান্টেড নেই। আর যারা বাসেন না তাদের জন্যে কাঁদি। সাধে কি রবি ঠাকুর গেয়েছিলেন,
তোরা পাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে,
যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার শোকে
মানব মনের চাইতে আজিব জিনিস দুনিয়াতে কম আছে!
যে জন তোমায় একটু খানি,
'সত্যি' ভালবাসে...
ভালোবাসা দিবসের জটিল কবিতা।
ধন্যবাদ, লীনা'পা।
বাউন্ডুলে তো দারুন কবিতা দিলো!
ভালবেসো তারে..
কত্ত শত মন ভোলানো
ভালবাসার ডাকে;
যে জন তোমায় একটু খানি,
'সত্যি' ভালবাসে..।
মন্তব্য করুন