কোন এক বিকেলে..[এলোমেলো কাব্যকথন!]
কোন এক বিকেলবেলায়..
চারদেয়ালের জীবন থেকে নেয়া একটু ছুটি..।
ঝরো হাওয়ায়;
উথাল পাতাল ভালোলাগা,
সীমাহীন উচ্ছ্বাস..।
একলা ছাদে,
গোধূলি আভার ছায়ায়..
কল্পনার তেপান্তরে,
সবুজ-ভেলভেট হাতে আঁকা জলছবি..
পটে তার..
স্বাধীনতার সোনালী সুরুজ,
রক্ত ঝরে লাল..।
চেনা শহরের ব্যাস্ত রাজপথ..
অগোছালো তরুণের দৃপ্ত পদক্ষেপ,
টি-শার্টে প্রিয় দেশটার তরে প্রার্থনা..
রিকশায় বসা আদুরে তরুণীর,
আলতো হাতে..
সবুজ পাতায় লাল গোলাপে;
দিবস-ওয়ারী চেতনার উদযাপন,
আর ভুলে যাওয়া ভালবাসা..।
সময়ের তালে..
বড় বেশি বদলে যাওয়া শহরটার,
কোন এক কোণে..
উদাসী বাতাসে;
প্রাণ আকুল করা,
পুরানো দিনের বাংলা গানের সুর..
আজ বিকেলের হাওয়া..যেন,
হৃদয় টাও দোলা দিয়ে যায়..
এলোমেলো ,ভাবনায়..
হাওয়ায় হাওয়ায়..।।





প্রিয়তে নিলাম
কি বলব বুঝে পাচ্ছি না!
এবি তে আসার পর থেকে এখন পর্যন্ত এতটা ভাল কম ই লেখেছে।
অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন , অনেক ভাল।
দারূণ...
ধন্যবাদ, শুভ ভাই..
লেখাটা বোধ হয় বার বার পড়বো.........
চমৎকার...
ধইন্যা ধইন্যা, টুটুল ভাই..
মানুষজন এত সুন্দর করে লেখে কিভাবে ?
কি জানি!
আমিও একেকজনের লেখা পড়ে এই কথাই কই..।
ভুলে যাওয়া ভালোবাসা
অনেক সুন্দর !
পড়ার জন্য ধন্যবাদ।
তোমার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
সুন্দর !
ধন্যবাদ, আপু..
অপূর্ব ।
থ্যাঙ্কস, আপি।
ভাল্লাগছে
আমারও জেনে ভাল্লাগছে।
মন্তব্য করুন