ইউজার লগইন

অনুকাব্যে নববর্ষ

# ১ #

আজি নববর্ষে;
মাতো সবে হর্ষে,
কর সুখ গান..
ধুয়ে মুছে যাক যত,
রাগ - দুঃখ - মান!

# ২ #

রঙ ঢং আদিখ্যেতা,
একদিন-ই বাঙালি..
কর ক্যানে কাউ কাউ?!
গরু নাকি?
যাও দূরে,
মাঠে গিয়া ঘাস খাও..

# ৩ #

বৈশাখেরই রঙ্গে;
ভিজুক হৃদয় স্বর্গসুখে,
কালবোশেখির সঙ্গে..

# ৪ #

পাঞ্জাবী আর সাদার মাঝে লালচে শাড়ি,
পান্তা গরম আর ইলিশে;
লোক দেখানোর বাড়াবাড়ি..

# ৫ #

কালবোশেখির হাওয়ায়..
যাক ভেসে যাক;
দুঃখ সকল,
দিনের আসা যাওয়ায়..

# ৬ #

আর কোন দিন নাই তো খবর,
একটা দিন-ই বাঙ্গালি..
রঙ ঢঙ্গে-তে পান্তা ইলিশ,
বাঙ্গালি নাম ভাঙ্গালি..

# ৭ #

তপ্ত হৃদয়
পথ চেয়ে রয়
ইশান কোণের পানে,
আসবে ধেয়ে কালবোশেখি
বর্ষবরণ গানে..

স্বস্তি মিলুক বৃষ্টিধারায় স্নিগ্ধ শীতল স্নানে,
বছর জুড়েই যাক রয়ে রেশ শান্তি থাকুক প্রাণে..

# শুভ নববর্ষ #

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

নিকোলাস's picture


শুভ নববর্ষ। Smile
কাব্যডি সুস্বাদু...।।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

আরাফাত শান্ত's picture


ভালো হইছে পরমানু কাব্য

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়ার জন্য ধন্যবাদ। কমেন্টের জন্য তো বটেই! Smile

জোনাকি's picture


২ নং টা ভালো লাগছে
শুভ নবর্বষ !

নেয়ামত's picture


২ নাম্বার আপনার ভালো লাগে Tongue Wink

জোনাকি's picture


হ ! আগে গেলে বাঘে খায় তাই প্রথমটা বাদ রাইখা চলি Wink

নেয়ামত's picture


বাংলাদেশের বাঘতো!
তাহলে দেরী করেও আসতে পারে।
তাই আগে আগে যাওয়াই ভাল। Big smile Big smile Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


জেনে ভাল লাগলো, আপু। Smile

১০

লিজা's picture


স্বস্তি মিলুক বৃষ্টিধারায় স্নিগ্ধ শীতল স্নানে,
বছর জুড়েই যাক রয়ে রেশ শান্তি থাকুক প্রাণে..

এটাই হোক সব্বার চাওয়া Smile

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইয়াপ!

১২

রায়েহাত শুভ's picture


তপ্ত হৃদয়
পথ চেয়ে রয়
ইশান কোণের পানে,
আসবে ধেয়ে কালবোশেখি
বর্ষবরণ গানে..

স্বস্তি মিলুক বৃষ্টিধারায় স্নিগ্ধ শীতল স্নানে,
বছর জুড়েই যাক রয়ে রেশ শান্তি থাকুক প্রাণে..

# শুভ নববর্ষ #

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৪

তানবীরা's picture


শুভ নববর্ষ

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এতদিনে?!

তবুও, শুভেচ্ছা আপনাকেও।
কি কি করলেন নববর্ষের দিনে?

ভাল আছেন তো,আপু?
মন ভাল?
তাইলে, নতুন একটা লেখা পোষ্টান না প্লীজ..!

১৬

জ্যোতি's picture


অনুকাব্য খুব ভালো লেগেছে।
শুভ নববর্ষ। কেমন কাটলো বছরের প্রথম দিন? জানান আমাদের।

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ, আপু।

সাধারণত স্পেশাল দিন গুলো বাসাতেই কাটাই। বাসায় সবাই বেশ ভাল মুডে থাকে, আড্ডা গান চা কফিতে সময় বেশ ভাল কেটে যায়।

নববর্ষের দিন একদিনের জন্য বাঙ্গালি হতে খুব একটা আগ্রহ পাইনা কখনো।
পান্তা ইলিশের ফ্যাশন টা আমাদের দেশে যারা আসলেই পান্তা খেয়ে দিন শুরু করে তাদের প্রতি চুড়ান্ত পর্যায়ের বিদ্রুপ ও তামাশা মনে হয় আমার কাছে।

আর যে কোন জাতীয় উত্‍সবের দিনেই আজকাল বের হতে ভাল লাগে না। কারন চারিদিকে এত বেশি কাপল, আর তাদের চালচলনে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে বলে মনে হয়!

তবুও এবার হালকা কিছু প্ল্যান ছিল।

সকালে হাজার কন্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে যাব ভাবছিলাম। আব্বু আম্মুর বেডরুমের লক নষ্ট হইছে আগের রাতে, ভোর থেকে তালাচাবিওয়ালা খুজতে খুজতে তাদের উদ্ধার করতে করতেই সকালটা শেষ এ নিয়ে দৌড়াদৌড়িতে!

দুপুরে আধা ঘন্টার জন্য বের হইছিলাম। আজিজে গেছিলাম একটা বই কিনতে, তারিখটা কোথাও ধরে রাখবো বলে। গিয়ে দেখি সব দোকান বন্ধ।

বিকেলে কাছের কিছু বন্ধুর সাথে দেখা করব ভাবছিলাম। সারাদিন নিজ নিজ স্পেশাল ওয়ান দের সাথে ঘুরে সবাই ক্লান্ত। তাই কারো দেখা পেলাম না।

দিনের প্রথম ফেস টু ফেস
নববর্ষের শুভেচ্ছা পেয়েছি রাত ৮ টার পর! আর কি ই বা বলার থাকতে পারে?! Confused

১৮

তানবীরা's picture


দিনের প্রথম ফেস টু ফেস
নববর্ষের শুভেচ্ছা পেয়েছি রাত ৮ টার পর! আর কি ই বা বলার থাকতে পারে?!

বলো কি? সারাদিন কি ছিল সে!!!!

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সে থাকলে তো
আমার সারাদিনও হয়ে যেত
ভ্যালেন্টাইন ডে..! Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!