ইউজার লগইন

পথের পথিক, পথিকের পথ..[এলোমেলো কাব্যকথন!]

প্রখর রোদ্দুরে,
ভারি হয়ে আসে নিঃশ্বাস..

দু দন্ডের বিশ্রামে নেই,
স্বস্থির বিশ্বাষ..।

দুরে;
বহুদুরে-
তেপান্তরের সুদুর পারে,
অপেক্ষায় অস্তরাগের অবাক আলো..।

ভবঘুরে মেঘ যত..
ছায়া পড়ে,
তোমার মনের পরে..

চোখের পাতায়,
স্ফটিক জ্বলা ঘোলা দৃষ্টিতে;
বিকেলের কোমল নরম ছোঁয়া..।

একলার পথ,
দীর্ঘ মৌনপ্রহর..

নিকশ কালো আঁধারের আয়নায়,
বিস্মৃত স্মৃতির বালিয়ারি..

ভোলা যায় না কিছুই,
কিছুই ভোলার নয়..।

অথচ -
দুচোখে রাজ্যের ক্লান্তি মেখে,
আদরের চাদর গায়ে;
নেমে আসে ঘুম..।

মহাকালের ছায়াপথে,
সময়ের ক্যানভাসে..
সকরুন জলস্পর্শে;
আল্পনা এঁকে যায়,
পথিক ও পথ..।

অপেক্ষায়;
তখনো,
অত্যাশ্চর্য ভালোবাসা -
নিঃশ্চুপ নিঝুম নিলাচল..।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

নেয়ামত's picture


পড়লাম এবং ভালো লাগল।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক ধন্যবাদ, নেয়ামত ভাই।

তানবীরা's picture


টিপ সই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্ক্যু। Smile

ফাহমিদা's picture


টিপ সই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

লীনা দিলরুবা's picture


বিষণ্ন বাউন্ডুলে, পড়লুম!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ, লীনাপা।

নতুন কোন বই পড়েন নাই?
অনেকদিন আপনার লেখা কোন গ্রন্থালোচনা পড়ি না। Sad

শওকত মাসুম's picture


আমিও পড়লাম

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনে যে পড়বেন তা তো জানাই আছে!
আপনার ছবি তো তাই বলে! Tongue

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, মাসুম ভাই। Smile

১১

নুরেন's picture


Applause

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

১৩

রায়েহাত শুভ's picture


অপেক্ষায়;
তখনো,
অত্যাশ্চর্য ভালোবাসা -
নিঃশ্চুপ নিঝুম নিলাচল..।

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা !

১৫

আরাফাত শান্ত's picture


এই রকমের পথিক হবার মন চায়!~

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কত'টা পথ হাটলে তবে পথিক হওয়া যায়..তা জানা আছে কার..?!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!