একদিন হঠাৎ.. [এলোমেলো কাব্যকথন]
একদিন হঠাৎ..
রাত জাগা চোখ;
খানিক ঘুমের পর,
হঠাৎ জেগে দেখে ভোর..
অবাক চেয়ে রয়;
বোকা, চেনা দেয়াল ঘড়িটা.।
এদিক ওদিক একেক কাজে;
ঘুম চোখে,
কেটে যায় খানিক সময়..।
অলস দুপুর..
অসময়ের ঘুমে;
পথ হারায়,
চেনা অচেনা স্বপন ভিড়ে..।
দুপুরের শেষ সীমায়,
আবারও, জেগে উঠা..
এক ফালি বারান্দায়,
শেষ বিকেলের মরা রোদ্দুর..।
গ্রিল-এর অপাশে;
অনেক দূরে আনমনে,
আকাশ দেখে মেঘলা চোখ..।
চেনা মুখের স্মৃতির খেলা;
ঝাপসা হয়ে আসে,
ক্ষণিকের বাস্তবতায়..
অচেনা গানের সুরে;
উদাসী হাওয়ায়,
ভিজে আসে চোখ..
থেমে থেমে চুমুকে;
কফির কাপে,
ভোরের সতেজ শুভ্রতা..।
সাঁঝের আলোয়;
বিকেল ছাঁদে,
মেঘের খেলায় আকাশ বদল..
অবাক আলোয়,
হৃদয় ভরার নিমন্ত্রন..।
দুরের আকাশের গা'য়..
হেটে চলে নানা রঙ মেঘ..
আকাশের ক্যানভাস জুড়ে,
কুসুম লাল; ফিরোজা তুলির ছোপ..।
মেঘেদের ভিড়ে উঁকি দেয়,
চেনা রবির অচেনা কিরণ..
রুপালী আলোক-ছটায়;
ঝিরি ঝিরি বরিষণে..
মেঘ-নিলা আকাশের গা'য়;
নয়ন জুড়ায়,
রঙধনু ঊড়না..।
সময়ে;
সব ফিকে হয়ে আসে..
মিলায়, চিরচেনা অন্ধকারে..।
তবুও,
আপন খেয়ালে..
মনের ক্যানভাসে,
কাঁচা হাতে আঁকিবুকি..
রেশ রয়ে যায়,
মনের আকাশ জুড়ে..।।





বাহ।! সুন্দর তো লাইনগুলি! দারুণ লাগলো।
সুন্দর তো লাইনগুলি
ধনেপাতা, আপু।
মন্তব্য করুন