ইউজার লগইন

৩ আষাঢ়, ১৪১৯ বঙ্গাব্দ.. [এলোমেলো কাব্যকথন!]

গত দুইদিন বৃষ্টি হল বেশ,
তিনে তিন কি হবে এবার শুরুতেই?
কে জানে,
দেখাই যাক না হয় আজকের দিনটা..।

সকাল থেকেই মন বলছে আজ হবে,
আকাশ;
সে বলি বলি করেও বলছিল না।

মুঠোফোনে চেনা অচেনা যত প্রিয় কণ্ঠ,
সবার বুঝি আজ একটাই কথা;
আজ সে আসবেই.. -

তবুও,
আসি আসি করেও সে আসে না..।

জানলার শিকে-
ছোট্ট বারান্দার গ্রীলগুলোয়;
বাহারী চায়ের কাপে ভেজা চুমুকে,
অপেক্ষা -
জমে জমে অন্ধকার..।

যেই না কে একজন বলল,
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়..

ওমনি -

শহুরে প্লাস্টিক চালে;
নাগরিক খাঁচার গায়,
বুঝি -
ভেঙেই পড়ল আকাশ।

সে এসেছে,
আর কি বসে থাকা যায়?
একছুটে আকাশ ছুঁতে,
ছাদে যেতেই -

যতদুর চোখ যায়;
আঁধার কালো মেঘ,
হাত বাড়ালেই বৃষ্টি..।

জলস্পর্শে ছোট্ট শিশুর বাঁধভাঙা উল্লাস,
কল্পনারি সঙ্গী সাথে বৃষ্টি।

দৌড়ে বেড়ানো;
পায়ের পাতায়,
জমে থাকা জলে-
ফোঁটা ফোঁটা উচ্ছাস..

তরুণীর অবাধ্য উড়নার শৃঙ্খল,
ধুয়ে যায় বৃষ্টি।

বয়স বাড়ছে,
সময় বেশি নেই আর..
কালের সাক্ষী দেয়া;
চশমার কাঁচে জল,
চিরতরুণ বৃষ্টি..।

মনের দরজা খুলে,
বাইরে তাকালেই.. -

আকাশের আয়না হয়ে;
ভেজা পথ,
হেটে যায় বৃষ্টি..

আপন মনে,
আনমনা ছন্দ তালে..
নেচে যায়;
আকাশের গায় -
হেসে গড়িয়ে পড়ে বৃষ্টি..।

ঝাপসা চোখে;
অবাক ভালবাসায়,
নিশ্চুপ -
ছুঁয়ে যায় বৃষ্টি..।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আপনাকে আগেও বোধহয় বলেছিলাম পোস্টে স্পেসের ব্যাপারে। আজকেও বলছি কী-বোর্ডের অতিরিক্ত এন্টার চাপার দরুন আজকেও পড়ে আরাম পেলাম না। আর পোস্টটা একাই প্রথম পেজের অর্ধেক নিয়ে নিয়েছে। আশাকরি পরবর্তীতে পাঠকের অসুবিধা খেয়াল করবেন। Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমার এই সিরিজের লেখাগুলো আমার নিজের মতেই, একটু অন্যরকম।

ঠিক কবিতাও না, আবার ব্লগরব্লগরও নয়।

বরং কিছু শব্দের সাহায্যে কোন চিত্রকল্প ফুটিয়ে তোলার প্রয়াস বলা যেতে পারে।

আমার অনুভুতি গুলো প্রকাশ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে,
ছোট ছোট প্যারায় ভেঙ্গে লিখলেই তা পাঠকের কাছে পৌছাতে বেশি সাহায্য করবে।

তাই, এলোমেলো কাব্যকথন যখনই লিখি এমন ভাবেই লেখা হবে।

তবে, প্রথম পাতায় এতটা জায়গা দখল করে রাখা আমারও পছন্দ না।
এমনটা হবার কথাও না।

কিন্তু প্রিভিউতে যতটুকু দেখায়,
পোস্ট দিলে এর চাইতে অনেক বেশি অংশ প্রথম পাতায় আসার কারনটা এখনো জানিনা।
এ ব্যাপারে যে কোন পরামর্শ প্রার্থনীয়। ভাল থাকুন।

রাসেল আশরাফ's picture


এমন ভাবেই লেখা হবে।

তথাস্তু Big smile

প্রথম পাতায় লেখা কম দেখানোর বুদ্ধি আমার জানা নাই। পরামর্শ দিতে পারলাম না বলে দুঃখিত Sad

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন, রাসেল ভাই।

নিকোলাস's picture


Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়ার জন্য ধন্যবাদ।

আরাফাত শান্ত's picture


গান গান মনে হলো!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সুর করে গেয়ে ফেলেন, শুনে দেখি! Big smile

অনিমেষ রহমান's picture


Smile

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হাসেন ক্যান?

১১

অনিমেষ রহমান's picture


কবিতা ভালো লেগেছে।

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


জেনে ভাল লাগলো।
পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

১৩

নিভৃত স্বপ্নচারী's picture


Sad

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মন খারাপ কেন?

১৫

প্রিয়'s picture


ভালো।

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


THNX

১৭

মীর's picture


বয়স বাড়ছে,
সময় বেশি নেই আর..
কালের সাক্ষী দেয়া;
চশমার কাঁচে জল,
চীরতরুণ বৃষ্টি..।

আমার মতে, এই প্যারাটার আরেকটু ন্যারেশন দরকার ছিলো। কবির তো কখনো বয়স বাড়তে পারে না। সেক্ষেত্রে যার বয়স বাড়ছে তার সঙ্গে পাঠকদের পূর্বপরিচয় না থাকায়, একটা ক্ষুদ্র সংকট এখানে উপস্থিত হয়। যা খুব সহজেই কাটানো যেত ২/৩ শব্দ বা এক লাইনের একটা বর্ণনায়, এমনকি মেটাফরিক্যাল কোনো কথা দিয়ে তা করা যেতো।

তবে এসব কথার মানে এই না যে, এবারের এলোমেলো কাব্যকথন কম ভালো হয়েছে। এলোমেলো কাব্যকথনের যে থীম, সে জায়গাটা খুব ভালোভাবেই ধরতে পেরেছে ৩ আষাঢ়, ১৪১৯ বঙ্গাব্দ.. এবং আমি আপনার এই ধরনের লেখালেখি নিয়ে আগে থেকেই আশাবাদী ছিলাম, এ লেখাটা পড়ে আরো আশাবাদী হয়ে উঠলাম।

১৮

মীর's picture


এমনকি মেটাফরিক্যাল কোনো কথা দিয়ে তা করা যেতো।

লাইনটাকে

এমনকি মেটাফরিক্যাল কোনো কথা দিয়েও তা করা যেতো।

পড়তে হবে Smile

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঠিকাছে। Smile

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত্ত বড় মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। Smile
ধইন্যা পাতা

এই লাইনগুলো আমাকেও পুরো সন্তুষ্ট করতে পারে নি।
একজন বৃদ্ধাকে দেখেছিলাম ওইদিন তার নাতনির সাথে ভিজতে,
ব্যাপারটা ধরে রাখতে চেয়েছিলাম। মনোমত হয়নাই। ঃ(

২১

শামান সাত্ত্বিক's picture


বেশ সংবেদনশীল কাব্য কথন। মোলায়েম অনুভূতি।

চশমার কাঁচে জল,
চীরতরুণ বৃষ্টি..।

- চমৎকার। চীরতরুণ > চিরতরুণ

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২৩

তানবীরা's picture


ভালো লেগেছে।

২৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্ক্যু, তানবীরা'পু! Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!