নিছক বিষাদ ও শিরোনামহীন [এলোমেলো কাব্যকথন!]
#
#নিছক বিষাদ#
আজি মেঘমেদুর হাওয়া লাগে প্রানে;
নিছক বিষাদে,
জেগে থাকে বিষণ্ণ দুপুর..
উদাসীন আপনমনে আনমনা কথকতা,
কানে বাঁজে;
বৃষ্টি ধ্বনি টাপুর-টুপুর..
অবসন্ন সময় কাটে;
এক দু'চুমুক চা'য়ের কাপে,
রবির সুরে গুন্জরিত প্রানে..
আকাশের যত মেঘ;
ছায়া পড়ে যেনো হৃদয়ের গা'য়, অলীক মায়ায়..
বয়ে চলে অকারন অভিমানে, ভেজা-চোখ;
বৃষ্টিস্নাত অলস দ্বিপ্রহর..
নিছক বিষাদে..।।
সচলায়তন, ৩০-০৬-১০ খ্রীঃ
#
#শিরোনামহীন#
..পথ চলছে,
খেয়াল থাকুক আর নাই থাকুক..
তারপর কোন একদিন..
প্রতিদিনকার চেনা ঘুম,
অচেনা পথের পথিক করে দিবে..
প্রিয় ডায়রী'র লেখা পাতাগুলো হঠাৎ
করেই দিশেহারা,
শুকনো ঝরা পাতা যেন..
এক নিমিশেই
স্তদ্ধ..
ক'ফোটা চোখের জল আর ঠোটের
কোণে আলতো হাসি,
হঠাৎ করেই কোন
একদিন..ফিকে হয়ে আসবে..
অতঃপর..
পথচলার খেরোখাতা আর
এলোমেলো স্মৃতিধূলো,
বয়ে যাবে নিরন্তর..
রয়ে যাবে..অমলিন..
অসীম পথের
সায়াহ্নে..শিরোনামহীন..।।
[সচলায়তন,২৬-০৮-১০খ্রীঃ]





মন্তব্য করুন