ইউজার লগইন

ঝরাপাতা কথকতা # ২ # আমার আমি

মন ভাল নেই;
মন ভাল হচ্ছে না,
মন ভাল হয় না।

আজ খুব হারিয়ে যাওয়ার ইচ্ছে করছে, সেই সকাল থেকেই। পারছি না, কিছুতেই।
আবার ইচ্ছাটাকে ভুলে থাকাটাও সম্ভব হচ্ছে না, মনে পড়ে যাচ্ছে বারেবার।

খুব একলা থাকতে ইচ্ছে করছে আজ,
সব চাওয়া পূরণ হলে তো কোন কথাই ছিল না।

মাঝে মাঝে মনে হয়, নিজের মনের কাছেও বুঝি কিছু আড়াল থাকে।
সে সব জানে ও বোঝে জেনেও তার কাছেও খোলা মনে থাকতে মন চায় না! কি অদ্ভুত!

চেনা দুনিয়ার মাঝে থেকেও মাঝে মাঝে চেনা দুনিয়া থেকে একটু সরে দাঁড়ানো যায়,
মুঠোফোনের দুটি তার কানে গুঁজলেই 'লস্ট ইন মিউজিক'। ব্যাস!

কিন্তু তবুও মনে হয়,কিছু কিছু সময়ে নিজের কাছ থেকেও মাঝে মাঝে একটু লুকিয়ে থাকতে পারলে ভাল হত।

অবাক লাগে ভাবতে, ভাবনা গুলো সব আসে কোথেকে! ব্রেইন না মন?!
একটা মুহূর্তের বিরাম নেই, সারাক্ষণই একটা না একটা কিছু ভাবনা আসবেই আসবে। এটা কেমন ধারা কথা!

একদম ব্ল্যাঙ্ক একেকটা মুহূর্ত আসলে কেমন হতে পারে?
'পিস অফ মাইন্ড' জিনিসটা কি আসলে তাই? কিছুই না ভেবে একেকটা সময় কাটিয়ে দেবার সামর্থ্য? কে জানে, হয়তো বা হয়তো না!

আজকাল মাঝে মাঝে মনে হয়, মনে মনে বড় হয়ে যাচ্ছি। খুবই বাজে ব্যাপার।
এত সব ভাবনা ছোটবেলায় ছিল বলে তো মনে পড়ে না!
ছোটরা টেনশন নিতে জানে না, এজন্যই হয়তো সবারই ছেলেবেলা এত্ত সুন্দর!

ছোট থাকতেও প্রত্যেকটা দিন এত ভাল যায় না জানি,
তবুও তো বেশ 'ভাল'-ই মনে হত একেকটা দিন।

কেউ 'কেমন আছ?' জিগেস করলে কিছু না ভেবেই উত্তর দেওয়া হত, 'ভাল আছি'।
আর তা কিন্তু কখনও মিথ্যাও বলা হত না।

'এই তো' আর 'মোটামুটি'র আড়ালে 'খারাপ' থাকার দিনগুলি আসলে ঠিক কবে থেকে শুরু হয়? বড় হলেই কি?নাকি নিজেকে নিয়ে ভাবনার ভিড়ে হারিয়ে যেতে যেতে স্বার্থপর হতে শেখার দিন থেকেই?

ভাল লাগে না এইসব ভাবতে। তাতে আর কি করার আছে, ইচ্ছে মত ভাবতে পারলে তো ভালই হত।

দিনে দিনে অনেক বদলে যাচ্ছি, গেছি।
মানুষ দেখে শিখে আর নয়ত ঠেকে শিখে। বেচে থাকলে বদলানোটাই হয়ত মানব ধর্ম। কিন্তু এই বদলানোটা ঠিক কতদুর পর্যন্ত ভাল তা কে বলতে পারে?!

আজকাল মাঝে মাঝেই আমার নিজের ভাবনাগুলোকে পর্যন্ত বদলে যেতে দেখি, কি অদ্ভুত একটা অনভুতি। আগে যেভাবে ভাবতাম, এখন আর তা পারি না - পারছি না। নিজের মন বা মননের কাছেও কি পরিমাণ অসহায় এই আমি!

আগে বেশ নিজেকে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে ভাবতে পারতাম,
এখন সব কিছুতেই কেবল 'আমি' আর 'আমার' ভাবনা কাজ করে।

কাছের মানুষজনের দিকে নানা কারনে আগেও অভিমান হত,
কিন্তু হুটহাট তা ভুলেও যেতাম। আর এখন একবার কারও দিকে অভিমান হলে তার সব 'ভুল' গুলোই কেবল মনে পড়তে থাকে, ভালবাসাটুকু নয়। হেরে যাই নিজের কাছেই।

আগে নিজে হাসতাম, আর সবার 'মন খারাপের ক্ষণ' ভুলিয়ে দেব বলেই।
এখন নিজেই নিজের অন্ধকারে দিব্যি তলিয়ে যাই।

আগেও 'রাগ' ছিল অনেক, চেপে থাকতে থাকতে প্রকাশ ও করে ফেলতাম কোন একদিন। তাও একটা লিমিট ঠিকই থাকতো।
আর এখন - কোথায় থামবো তা তো মনে থাকেই না, ভুল করে আজকাল আর আফসোসও হয় না - কেবল হঠাৎ একেকটা দিন কেবল মনে মনে পুড়ি।

ভাবতে ভাবতেই কেন জানি মনে হয় মানুষ যত বড় হয় তার সাথে পাল্লা দিয়ে তার মনটা কেবলই ছোটই হতে থাকে! আর সবার কথা জানি না, নিজেকে দেখে এমনটাই মনে হয় কেবল।

বড়-ই হয়ে যাচ্ছি হয়তো।

ভাল্লাগতাছে না ব্যপারটা, একদমই না।

'এই আমি' আর 'সেই আমি'র মাঝে কোনটা আসলে 'আমারআমি'?
নিজের কাছে এই প্রশ্নের সত্যিই কি কোন উত্তর হয়?!

কি জানি, আমার বুঝে আসে না।
অনেক হাবিজাবি বকলাম,
এখন বরং গান শুনি গিয়ে।

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারে পিয়াসী বাসনায়।।

আমারে মনেরো তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুলো তিয়াসে
কভু সে চাতক শুধা চোর আসে
নিশিথে স্বপনে জোছনায়।।

আমারে মনের পিয়ালো তমালে
হেরে তারে স্নেহ মেঘ শ্যাম
অশনি আলোকে হেরি তারে ফির
বিজলী উজল অভিরাম।।

আমারে রচিত কাননে বসিয়া
পরানো পিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারে গলে দোলে হায়।।

আমার
আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়।।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

নিভৃত স্বপ্নচারী's picture


বাউন্ডুলে,
এই লেখাটা পড়ে আমি বেশ কয়েক বছর আগের আমাকে খুঁজে পেলাম, ঠিক এই রকম অনুভূতিগুলো এক সময় বয়ে বেড়িয়েছি। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আর একটা কথা - মানুষের সব চাওয়া বোধহয় পূরণ না হওয়াই ভাল, তাহলে আর নতুন করে চাওয়ার কিছুই থাকবে না! আর পাওয়ার আনন্দটাও ফিকে হয়ে যাবে।
হাপি ব্লগিং ! Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনার কথাগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকুন। অনেক ভাল, সব সময়।

মর্ম's picture


বাউন্ডুলে বেশ চিন্তায় ফেলল কিন্তু! চিন্তার ভাগ খানিকটা তাই বাউন্ডুলের জন্য...

আমার আমি'র খোঁজ নেয়া সব আপন
আমি'র দলে,
নিত্য নতুন আমি'র কেবল
রাত্রি জাগা চলে,
অনেক আমি'র মান অভিমান কষ্ট
হাসি রাগে,
নতুন আমি'র আড়াল থেকে আমার
আমি জাগে,
বদলে যাওয়া আমি'র চোখে সেই
আমাকেই দেখি,
অন্য কারো কলম ছুঁয়ে আবার আমায়
লিখি।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile

ধইন্যা পাতা

আরাফাত শান্ত's picture


ছ্যাকা না খায়াই এরকম কেসে পড়লা!

তানবীরা's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Stare

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ! কাহিনী তো কিছুই বুঝলাম না!

একটু স্বপ্ন's picture


ছ্যাকা বলতে এখনও কেবল প্রেমে ব্যার্থতাই বোঝে সবে। কিন্তু এটা কি সকল বেদনারই রূপ হতে পারেনা? সে অর্থে আমরা সবাই নিয়মিত ছ্যাকা খেয়ে যাচ্ছি..

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কথা সইত্য!

১১

তানবীরা's picture


সব ঠিক হয়ে যাবে, ব্যাপার না।

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কিছুই ঠিক হবে না,
বলা উচিৎ - আস্তে আস্তে সব সয়ে যাবে! Sad

১৩

শাপলা's picture


মাঝে মাঝে মনে হয়, নিজের মনের কাছেও বুঝি কিছু আড়াল থাকে।
সে সব জানে ও বোঝে জেনেও তার কাছেও খোলা মনে থাকতে মন চায় না! কি অদ্ভুত!

হুম, খাঁটি কথা।

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৫

একটু স্বপ্ন's picture


লেখাটি আমার পছন্দ হয়েছে এর সাহিত্যগুণে নয়, ভাবনার মৌলিকত্যের গুণে। মনে হয়েছে, খুব দ্রুত লিখেছেন, এক বৈঠকে। এর আগে পুরো লেখাটি মস্তিস্কে এসে বসেছিল, আঙ্গুল বেয়ে নেমে এসেছে ব্লগে..

একটা দরকারী কথা বলি। মানুষের মন অদ্ভূৎ। নিজের মনকে একটু "ফাইনটিউন" করা যায়, করলে কোন দোষ আছে বলেও মনে করিনা।বাড়িয়ে নেয়া যায় ভাল লাগার সময়গুলো। ভাবুন, পারবেন আপনিও, অনেকেই পারে Smile

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনার কমেন্ট পড়ে খুব খুব ভাল লাগল। আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন । ধন্যবাদ।

আপনার পরবর্তী ব্লগের অপেক্ষা থাকবো, লম্বা কোন পোস্ট চাই।

ভাল থাকুন। অনেক ভাল। সবসময়।

১৭

একটু স্বপ্ন's picture


আমি খুব কম লিখি যে.. Sad
সামু-তে কিছু এলোমেলো লেখা আছে। কিন্তু সেসব লেখার লিংক এখানে দেয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিনা, যদি আবার এ-ব্লগের নীতিমালা ক্ষতিগ্রস্ত হয়।

ভাল থাকুন, চারপাশ নিয়ে।

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পুরানো লেখা প্রথম পাতায় দেওয়ার নিয়ম নেই,
নিজের পাতায় এনে রাখতে পারেন আপনার প্রিয় লেখাগুলো।

নতুন করে লেখা শুরু করুন, সাথেই পাবেন।
অপেক্ষায় থাকবো। ভাল থাকুন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!