"স্বপ্নের বাংলাদেশ" লেখা ও ছবি পাঠানোর তাগাদা
বন্ধুরা,
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বন্ধু ব্লগে একটি ই-পুস্তক প্রকাশের ঘোষণা ছিলো এই পোস্টে - http://www.amrabondhu.com/lokenbosh/445
কথা ছিলো বন্ধুদের প্রত্যেকের স্বপ্নের চোখে দেখা বাংলাদেশের কল্পরূপটা নিয়ে প্রকাশ হবে ই-বুক "স্বপ্নের বাংলাদেশ"। গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, তোলা ছবি, আঁকা ছবি- যার যা খুশি মাধ্যমে স্বপ্নটাকে ধরে দিতে অনুরোধ ছিলো। হয়তো অনেকেই ভুলে গেছেন, তাই আবার মনে করিয়ে দিতে এলাম।
লেখা বা ছবি পাঠিয়ে দিন ই-পুস্তক সম্পাদনা পর্ষদের কাছে। পাঠানোর শেষ সময় ১৫ মার্চ ২০১০। আর পাঠানোর ঠিকানা- pustokঅ্যাটamrabondhuডটকম।
শুধু 'আমরা বন্ধু' ব্লগের নিবন্ধিত সদস্যদের লেখাই স্থান পাবে ই-পুস্তকে। যারা গ্রাফিক্সে অভিজ্ঞ, তারা এগিয়ে আসতে পারেন পুস্তকটির প্রচ্ছদ আর অলঙ্করণের কাজে। মন্তব্যের ঘরে অথবা ই-পত্র মারফত আগ্রহের কথা জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ





কথা দিচ্ছি, ঠিক সময়মতো লেখা দিবোই। অনেক ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য
কিন্তু কেউ তো লেখা দেয় না
একজন কি একটা আইটেম দিতে পারবে ? না একের বেশি ?
এপু কি একাধিক দিতে চাও?
তাইলে এক্টা আমার নামে
আমার মনে হয় একাধিকে কোন নিষেধাজ্ঞা নাই
... বাকিটা লোকেন্দা কি কয় জান্তে চাই
একাধিক মানে ভাইয়া - লেখার সাথে সাথে কেউ ছবি দিতে পারবে কিনা
আরে অবশ্যই ... eবুক ছাপ্তে তো পয়সা লাগে না .. সো নো কিপ্টামি
স্বপ্ন নির্মান করার স্বপ্ন দেখছি। আশা করি হয়ে যাবে শীঘ্রি।
প্রতিদিন ভাবি লেখবো কিছু একটা... হয়ে উঠেনা। তবে লিখে ফেলবো যে কোনো দিন....
আমি তো সময়ই পাই না........তবুও লেখা দিতে হবে ..তবু লেখা দেবো হায়
দেয়ার ইচ্ছে আছে..
আমার লেখাটা আজকে পাঠালাম।
পরেরবার নিশ্চয়ই
মন্তব্য করুন