ই-পুস্তক: সময় গেলে সাধন হবে না
"স্বপ্নের বাংলাদেশ" শীর্ষক ই-পুস্তকের জন্য এখনো পর্যন্ত মাত্র ৯টি লেখা পাওয়া গিয়েছে। অনেকেই এখনো লেখা জমা দেননি। কিন্তু হাতে সময় আছে মাত্র আর একদিন। এখনো পর্যন্ত একটি ছবিও জমা পড়েনি। অথচ আমরা বন্ধুতে অনেকেই আছেন যারা ভালো ছবি তোলেন।
ঘাড়ের ওপর ডেডলাইন খাবলে না ধরলে লেখা বের না হওয়াটা আমাদের রীতি। তাই জানাতে এলাম যে সময় প্রায় শেষ। এবার একটু হাত চালিয়ে লিখে ফেলুন আপনার "স্বপ্নের বাংলাদেশ" এর কথা। তারপর পাঠিয়ে দিন pustok@amrabondhu.com ঠিকানায়।
আর যারা লেখার চেয়ে ছবি তুলতেই বেশি আগ্রহী। তাদের জন্য রয়েছে বাংলাদেশের অনেক সুন্দর প্রকৃতি, সুন্দর বাংলাদেশের অনেক রূপ ছড়িয়ে আছে পথে ঘাটে। সেখান থেকেই আপনি বেছে নিতে পারেন আপনার "স্বপ্নের বাংলাদেশ"
কেউ যদি আঁকতে চান মনের মতো করে। তার জন্য অপেক্ষা করে আছে পেন্সিল আর রং তুলিগুলো। কাজে লেগে যান।
ভালো থাকবেন সবাই। এখনো পর্যন্ত যে আটজনের লেখা পাওয়া গেছে, তাদের তালিকা দেওয়া হলো। অভিনন্দন রইলো লেখকদের প্রতি।
বৃত্তবন্দী
আশরাফ মাহমুদ
নজরুল ইসলাম
নুশেরা তাজরীন
গরমপত্র
নীড় সন্ধানী
লোকেন বোস
টুটুল
বকলম





বলেছিলাম একটা লেখা দিব, জানি না আজকের মাঝে লিখতে পারব কিনা।
ছবি নিয়ে একটা প্রশ্ন, ছবি ঠিক কিভাবে দেব? মানে ছবির সাথে বর্ণনা কতটুকু কি ... এইসব আরকি।
শুরু করে দিন। অবশ্যই পারবেন। আমি আশাবাদী।
লেখা যে খুব বড় হতে হবে তা না। আপনি যদি মনে করেন কয়েকটি বাক্যে আপনার স্বপ্নের বাংলাদেশকে তুলে ধরতে পারবেন, তাহলে তাই লিখুন।
আর ছবির সঙ্গে বর্ণনা দেওয়াটা জরুরী না। ছবি নিজেই সবকিছু বলার যোগ্যতা রাখে। তবে অনেকসময় সুন্দর ক্যাপসন ছবির অর্থটাই বদলে দেয়। ছবির সঙ্গে বর্ণনা দেওয়াটা ঐচ্ছিক। আবার চাইলে আপনি ছবি আর লেখা আলাদাও দিতে পারেন।
ধন্যবাদ
পাঠিয়েছি, ডেডলাইন পার হয়ে ঘন্টা দুই দেরিতে যদিও
আমিতো এ বিষয়ে প্রথম পোষ্টটায় আমার লেখার লিংক দিছিলাম। আপনারা হাবিজাবি না ছাপলেতো কিছু করার নাই।
http://www.amrabondhu.com/bokolom/403
অত্যন্ত দুঃখিত
মেইলবক্স দেখে পোস্ট দিয়েছি। আপনার লেখাটার কথা তাই বলা হয়নি। দুঃখ প্রকাশ করছি। সংশোধন করছি।
আপনার লেখাটা অবশ্যই বিবেচনায় আছে। প্রকাশ করা না করা সম্পাদনা পর্ষদের কাজ। আমি কেবল প্রাপ্তিস্বীকারটুকুই করে যাচ্ছি।
আবারো ধন্যবাদ।
গত বুধবারে লেখা পাঠিয়েছিলাম, পাননি ? সমস্যা কোথায় ?
লেখতাম চাই । পারি না কেন?
এই রইলো আমার ফটো পেইজ লিংক। আমার কোন ছবি যদি কাজে আসে তবে খুশি হব।
http://www.flickr.com/photos/arifgold
লেখা দিলাম
কয়েকটা লেখা আমার মেইলবক্সে হাজির হয়েছে
পাঠিয়ে দেবনে
আমার লেখা পৌছে নাই মনে হয়। ফিরতি কোন মেইলতো পেলাম না। pustok@amrabondhu.com ঠিকানায় দিয়েছি।
কোন একদিন আমিও লেখা দিবো, আমিও ছবি দিবো। সেদিন আর কাধ ছুয়ে কেউ বলবেন .........।
মন্তব্য করুন