'স্মৃতির পহেলা বৈশাখ' তাগাদা পোস্ট
পহেলা বৈশাখে একটি ই-পুস্তক প্রকাশিত হবে 'আমরা বন্ধু' থেকে।
বিষয়: 'স্মৃতির পহেলা বৈশাখ'
ভেবেছিলাম এবার সবাই-ই নিজ নিজ আনন্দময় বৈশাখের স্মৃতিচারণে মেতে উঠবেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো খুব বেশি লেখা জমা পড়েনি।
আমাদের এতোবছরের জীবনে একটাও পহেলা বৈশাখ নাই, যা সুন্দর আর আনন্দের স্মৃতি হয়ে আছে আমাদের হৃদয়ে? তাহলে লিখছি না কেন?
লেখা জমা দেওয়ার সবশেষ তারিখ কিন্তু ৮ এপ্রিল। হাতে সময় একদমই কম। এখনই লিখতে বসুন। নইলে পস্তাবেন।
লেখা শেষ হলে পাঠিয়ে দিন pustok@amrabondhu.com এই ঠিকানায়। লেখার সঙ্গে ছবি থাকলে তাও পাঠিয়ে দিন। আবার কেউ ইচ্ছে করলে শুধু ছবিও দিতে পারেন। বর্ষবরণের ছবি। যারা প্রবাসে আছেন, তারা প্রবাসে বর্ষবরণের আনন্দ অভিজ্ঞতার কথা লিখতে পারেন।
তবে অবশ্যই মনে রাখতে হবে
লেখা ও ছবি পাঠানোর শেষ তারিখ: ৮ এপ্রিল ২০১০
সবাইকে অগ্রীম ধন্যবাদ





ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
লেখা দিন
লেখা পাঠিয়েছি একটা। কিন্তু কোন খবর জানি না ঃ(
আপনার লেখাটি পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিই প্রথম
যাক জীবনে কোথাও প্রথম হলাম। আপনাকেও ধন্যবাদ
লেখাটা খুব ভালো লাগলো;)
যদিও এ লেখায় ভালো লাগার কিছু নেই, তবু আপনাকে ধন্যবাদ। আপনার একটি লেখা পেলে খুব ভালো লাগবে
আমি এখনও কিছুই দেই নাই
৮ তারিখের মধ্যে ইনশাআল্লাহ দিয়া দিব
অপেক্ষায় রইলাম
স্মৃতির পহেলা বৈশাখে কি বৈশাখি মেলা ছাড়া অন্য কোন অনুসঙ্গ নিয়ে লিখব নাকি পহেলা বৈশাখ কেন্দ্রিক?
পহেলা বৈশাখ কেন্দ্রিক হলে বেশি ভালো হয়। বৈশাখি মেলা নিয়েও হতে পারে। আর অন্য কোনো অনুসঙ্গ নিয়ে লিখলে সেটাও অন্তত বাঙ্গালী সংস্কৃতিকে ঘিরে হলে ভালো হয়
very good.
মন্তব্য করুন