ইউজার লগইন

গেসবল: লটারী বোনাস

আবারও জাপান নিয়ে গেসবল, উপায় নাই, গেসবলের চিন্তা সাধারণত দৈনন্দিন জীবনে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করেই করি, তাই জাপানকে এড়ানো যাচ্ছেনা।

জাপানী কোম্পানীগুলোর বেতনকাঠামো একটু অদ্ভুত, এখানে বেতনের একটা বিশাল অংশ আসে বোনাস হিসেবে, অনুপাতটা মোটামুটি ৬৫:৩৫।
মানে আপনার মাসিক যে বেতন তার প্রায় ৬ গুন আপনি পাবেন বোনাস হিসেবে, জুন আর ডিসেম্বর মাসে অর্ধেক অর্ধেক করে। অর্থাৎ জুন/ডিসেম্বর -- এই দুই মাসে আপনার এ্যাকাউন্টে জমা হবে বাড়তি ৩ মাসের বেতন। মানে আপনার মাসিক বেতন ১০০০ ডলার হলে ঐ দুই মাসে আপনি পাবেন ৪০০০ ডলার করে!

এটার অবশ্য কারণ আছে।
প্রথমত একই পোস্টে থাকা সবার পারফরম্যান্স সমান না, আর এই পারফরম্যান্স বিচার হয় বোনাস দিয়ে। তাই ফিক্সড বেতনটা যদি মোট বেতনের প্রায় পুরোভাগটা দখল করে ফেলে, তাহলে বোনাসে কম বেশী করেও ভালো আর খারাপ পারফরমারদের মধ্যে প্রাপ্য বেতনের হেরফের খুব বেশী করা যায়না।
আরেকটা কারণ হলো টোকিওর লিভিং কস্ট। এখানে জিনিসপাতির দামের ভ্যারিয়েশন এত বেশী যে, আপনি যে কোন পরিমাণ অর্থই খরচ করে ফেলতে পারবেন। সেজন্য বছরে দু'বার আপনাকে বেশী করে টাকা দেয়া হয় যাতে আপনি ঐ সময়টুকু দেদারসে খরচ করেন। আবার একইসাথে বেশী দামী জিনিস যেমন গাড়ী/ইলেকট্রনিক্স এসবও সময়ে সময়ে বদল করেন। এজন্যই দেখা যায় যে জুন/জুলাই আর ডিসেম্বর/জানুয়ারীতে এদেশে গাড়ী/ইলেকট্রনিক্সের বিক্রী দ্বিগুন বা তারও বেশী হয়ে যায়।

এখন আসি পোস্টের শিরোনামের প্রসঙ্গে, লটারী বোনাস।
টোকিওর এক সফটওয়ার কোম্পানী বাৎসরিক বড় দু'টি বোনাসের পাশাপাশি চালু করেছে নতুন রীতি -- লটারী বোনাসের। এতে অবশ্য মূল বেতনের খুব কম একটা অংশ তারা ব্যবহার করে, ধরুন ১% এরও কম। নিয়মটা হলো মোট কর্মচারীর মোট বাৎসরিক বেতনের একটা ছোট্ট অংশ লটারীর মাধ্যমে দেয়া হবে। মানে আপনার কোম্পানীর মোট লোক ১০ জনা, তাদের মোট বাৎসরিক বেতন ১০০০০ ইয়েন হলে, হয়তো ১০০ ইয়েনকে ৩০, ২৫, ১৫, ১০, ৫, ৫, ৪, ৩, ২, ১ ইয়েন -- এমন ১০ ভাগে ভাগ করে লটারী করে ভাগ করে দেয়া হবে।

আজকের গেসবল হলো, আপনাকে ধারনা করতে হবে,
কোম্পানীর প্রধান ঠিক কি কারণে এরকম লটারী বোনাস প্রথা চালু করেছেন?

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

ভাঙ্গা পেন্সিল's picture


একবার হারলেও পরের বছর জেতার চান্স আছে, এরকম একটা মূলা ঝুলায়া রাখা।

জ্বিনের বাদশা's picture


মুলা ঝুলানো? Wink

কিসের মুলা হইতে পারে সেই প্রশ্নটা কিন্তু থাইকা যায়।

ভাঙ্গা পেন্সিল's picture


সবার বেতন থেকেই সমান পার্সেন্টেজ কাটতাছে, কিন্তু যে লটারিতে জিততাছে, সে বেতন থেকে যা কাটা গেছে তার চাইতে বেশিই রিটার্ণ পাচ্ছে, মানে আর সবার বেতনের কিছু ভাগ পাচ্ছে। আবার যে হারতাছে সে এই হিসাবে লস করতাছে।
তো যে জিতছে সে তো খুশিতেই পরেরবার লটারিতে আবার জিতবে এই লোভে/আশায় থাকবে। আর যে হারছে সে চিন্তা করবে পরেরবার জিতে এইবারের লস পোষায় নিতে হবে।

জ্বিনের বাদশা's picture


মানে সবাই পরেরবার জেতার আশায় থাকবে, বুঝলাম।

প্রশ্ন হলো,
এখন এই আশায় তারা কি করবে?
বেশী বেশী কাজ করবে বলতে চাচ্ছেন, নাকি কোম্পানী ছেড়ে অন্য কোথাও যাবেনা বোঝাচ্ছেন?

কাঁকন's picture


মনে হয় কোম্পানি ছেড়ে অন্যকোথাও না যাওয়া বোঝায়

জ্বিনের বাদশা's picture


হুমম, সেইটা মানা যেত যদি লটারী বোনাসের পার্সেন্টেজটা বড় হতো ... ওটা খুব ছোট একটা অংশ ... ১% এরও কম

শওকত মাসুম's picture


ভাঙ্গারটা সঠিক বইলা সন্দেহ হইতাছে।

জ্বিনের বাদশা's picture


বস্, সঠিক বইলা সন্দেহ! Wink

মানুষ's picture


আমারও সন্দেহ হইতেছে, ভাঙ্গারটাই সঠিক

১০

জ্বিনের বাদশা's picture


আবারও সন্দেহ!

১১

টুটুল's picture


ভাঙারে ভোট দিলাম Smile
(চিন্তাইতে কষ্ট লাগে Smile )

১২

জ্বিনের বাদশা's picture


এতক্ষণ ছিলো গোয়েন্দাবাবুদের সন্দেহ, এখন দেখি ভুটাভুটিও শুরু ... কেম্নে কি! Sad

১৩

দুরের পাখি's picture


মূল বোনাসের টাকার পরিমাণ কমানির চিন্তা আছে তার । লটারি বোনাস থাকার কারণে ঐটারে কেউ খুব বেশি পাত্তা দিবো না । আর লটারি বোনাসে যেহেতু তার বাড়তি খরচ এক পয়সাও নাই, তাই মূল বোনাস থেকে যেটা কমানো হবে, সেইটা সরাসরি লাভের খাতায় । এই চিন্তা থেকে হয়তো ।

১৪

জ্বিনের বাদশা's picture


লটারী বোনাস তো মূল বোনাসের চেয়ে অনেক কম! মূল বোনাস ৩৫% হলে, লটারী বোনাস হয়তো ০.৫% ... এইজন্য পাবলিক লটারী বোনাসে অংশ নিবে ঠিকই, কিন্তু মূল বোনাসে বস যদি টান দেয় তাইলে ক্ষেপে যাবে

একটা হিন্টস দিই
এই কারণটার পেছনে একটা দার;শনিক চিন্তা কাজ করছে বসের Wink

১৫

দুরের পাখি's picture


যেহেতু মোট কর্মচারীর মোট বেতনের একটা অংশ লটারি বোনাসে যাবে, তাই কোম্পানির লাভ বাড়লে ও আয়তন বড় হৈলে এই বোনাসের পরিমানও বাড়বে । এইটা সব কর্মচারীর জন্য একটা উদ্দীপনা হিসাবে কাজ করতে পারে । সবাই চাইবে কোম্পানির লাভ এবং আয়তন বাড়াতে । বাড়তি কোন খরচ ছাড়াই একটা বাড়তি ইনসেনটিভ ।

(আয়তন বড় হৈলে আবার পার্সোনেল ও বাড়বে , তাতে আবার প্রত্যেক ইনডিভিজুয়ালের প্রোবাবিলিটিও কৈমা যাবে । সেইটা চিন্তা করলে আবার সমস্যা । )

একটু বেশি ফার ফেচড মনে হৈতাছে । নিজের কাছেই ।

১৬

জ্বিনের বাদশা's picture


দেখা যাচ্ছে আপনার উত্তরটার সম্পুরক একটা উত্তর নিচে নড়বড়ে দিয়েছেন

কোম্পানীর আয়তন বাড়লে লটারীতে সবার লাভ হবেনা, যাদের পারফরম্যান্স ভালোনা তাদের লাভের সম্ভাবনা বাড়বে ... যাদের পারফরম্যান্স ভালো তাদের লসের সম্ভাবনা বাড়বে

Sad

১৭

নড়বড়ে's picture


ধরেন আমি ওই কোম্পানিতে কাজ করি। এখন অন্য কারো বেতন বাড়লেও লটারি বোনাসের পরিমাণ বাড়বে। তাতে আমার লাভ। মানে নিজের বেতন না বাড়ুক, অন্যের বেতন বাড়লেও যাতে অখুশি না হই তার জন্য একটা দার্শনিক বুদ্ধি।

১৮

জ্বিনের বাদশা's picture


আপনার উত্তরটা খুবই ইন্টারেস্টিং ... উপরে দূরের পাখির জবাবের সাথে মিল আছে
ইন ফ্যাক্ট এ ধরনের ইন্টারেস্টিং উত্তরই গেসবলের মূল লক্ষ্য
আপনার দু'জনকেই বাহবা জানাই

আপনি বলতে চাচ্ছেন যে নিজের বেতন না বাড়লেও অন্যের বেতন বাড়ার সাথে সাথে আয় বাড়ার সম্ভাবনা, তাইতো? তাহলে যার বেতন বাড়লো, তার আবার বোনাসের একাংশ অন্যের পকেটে চলে যাবার সম্ভাবনাও থাকলো ... মানে তার বেতনের সমানুপাতিকে বোনাস বাড়বেনা

তাহলে এই কোম্পানীকে পছন্দ করবে যাদের বেতন বাড়েনা তারা, মানে আস্তে আস্তে কোম্পানী দক্ষ লোক হারাবে Wink

এই ভয়েই অবশ্য কোম্পানীর বস লটারী বোনাসের পরিমাণ খুব সামান্য একটা পার্সেন্টেজ নির্ধারন করেছেন

১৯

নড়বড়ে's picture


এই ভয়েই অবশ্য কোম্পানীর বস লটারী বোনাসের পরিমাণ খুব সামান্য একটা পার্সেন্টেজ নির্ধারন করেছেন

সেইটাই, বর্ধিত বেতনের খুব সামান্য একটা অংশ লটারিতে যায়, যেটা অন্য কেউ পেতে পারে। বাকি প্রায় পুরাটাই কিন্তু সরাসরি বেতনের সাথে যুক্ত হয়ে বেতন বাড়িয়ে দিচ্ছে। তাই ওই সামান্যটুকু গায়ে লাগার কথা না। তাছাড়া লটারি কিন্তু বেতন-বাড়া লোকটাও জিততে পারে। সব মিলায়ে আমার মনে হইসে সাইকোলজিকালি কেউ অখুশি হবে না। এই আরকি!

আর কোন বুদ্ধি মাথায় নাই। এইবার আপনে আসল উত্তরটা দেন দেখি ... Innocent

২০

মেহরাব শাহরিয়ার's picture


গেসবলে আমি কলকাতা নাইট রাইডার্স । পারিনা প্রায় কিছুই ।
আমি অবশ্য এই কোম্পানীতে বেশ মজা করেই থাকতাম , কিছু পারি না পারি ১ টাকা হলেও তো এক্সট্রা বোনাস পাবো । তবুও বোনাস বলে কথা

২১

নরাধম's picture


গেসবলে আমি কলকাতা নাইট রাইডার্স । পারিনা প্রায় কিছুই । Smile

২২

তানবীরা's picture


সঠিক উত্তর কবে পাবো?

২৩

জ্বিনের বাদশা's picture


ওহহো!!
দেখলেন কারবার!
অভ্র/বিজয় নিয়া মাথা ব্যস্ত হয়ে পড়লো, এই পোস্টের কথা ভুলেই গেছিলাম।

উত্তরটা দেয়ার আগে আরেকটু হিন্টস দেই:
একটা মানুষের সাফল্যের পেছনে কি কি ফ্যাক্টর কাজ করে?

২৪

জ্বিনের বাদশা's picture


উত্তরটা লিখেই ফেলি:
(আর কেউ দেখি গেস করলোনা Sad )

উত্তরটা হলো, বেতন বিষয়ে ঐ কোম্পানীর বস্ কি মনে করেন সেটা। তিনি কোম্পানীর দৃষ্টিকোণকে থেকে বেতনকে ডিফাইন না করে কর্মচারীদের দৃষ্টিকোণ থেকে বেতনকে ডিফাইন করেন।
তাঁর মতে, একটা মানুষের বেতন হলো আসলে তার সাফল্যের একটা রিপ্রেজেন্টেশন। মানে, সহজ করে বললে, কোম্পানীতে যে যত বেশী সফল, তাকে তত বেশী বেতন দেয়া হয়।
এখন একটা মানুষের সাফল্যের পেছনে কি কি বিষয় কাজ করে সেটাকে তিনি লিস্ট আপ করতে গিয়ে, দায়িত্বশীলতা, পরিশ্রম, দক্ষতা আর মেধা/বুদ্ধিমত্তা'র সাথে আরো যে একটা ফ্যাক্টর যোগ করেছেন তা হলো "ভাগ্য"।
তো তাঁর মতে মূল বেতন হলো দায়িত্বশীলতা আর পরিশ্রমের জন্য, বোনাস হলো দক্ষতা আর মেধা/বুদ্ধিমত্তা'র জন্য। কিন্তু ভাগ্য'র জন্য তো কেউ কিছু পাচ্ছেনা!
সেজন্যই এই লটারী বোনাস।

"কোম্পানীকে কর্মচারী কি দিয়েছে তার প্রতিদান" = বেতন, এই সমীকরণ থেকে বাইর হইয়া চিন্তা করছেন --- পাবলিকের এই চিন্তাটা আমার পছন্দ হইছিলো Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.