বিশ্বকাপ শর্টনোট
বলপায়ে মেসির দ্রুতগতির দৌড়টা খুবই উপভোগ্য। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। বলপায়ে তার দৌড়ের ডিরেকশনটা প্রায়ই মাঠের প্রস্থ বরাবর হয়, যেদিকে ফাঁকা পাওয়া যায় সেদিকে দৌড়ানোর একটা টেন্ডেন্সী তার আছে। সেজন্য সাথে সাথে মার্ক করে দৌড়াতে থাকা ডিফেন্ডারও তাকে চার্জ করেনা, গার্ডে রাখে শুধু, শেষ "মাইর"টা না দিতে দিলেই তো হয়!
সব মিলিয়ে বল পায়ে ছুটে চলা মেসিকে দেখে মুগ্ধ হতে হলেও, বলা যায় যে এটার কার্যকারিতা বা উপযোগিতা কম, অনেক শ্রমের অপচয় এতে হয়। সে তুলনায় মাঠের দৈর্ঘ্য বরাবর একই ধরনের দৌড়ের চ্যালেঞ্জ নেয়া তেভেজের (যদিও সঙ্গত কারণেই মেসির মতো অত বেশীবার সফল সে হয়না) খেলাটাই বেশী আকর্ষণীয়।
তবে এখন পর্যন্ত উরুগুয়ের দিয়েগো ফোরলানের খেলা দেখে মুগ্ধ হয়েছি সবচেয়ে বেশ, বেচারার ভালো কোন এ্যাসিস্ট নাই! রিবেরী হলুদ কার্ডটা পেয়ে মিইয়ে না গেলে হয়তো এখানে তার নামটাও লিখে ফেলতাম। তবে ফ্রান্সের ওয়ান-টপের প্লেয়ারটা (আনেলকা বা আনরি সেই হোকনা কেন) সবসময় এত নির্লিপ্ত-এবং-নিষ্কর্মা কেন হয়, ভাবছি।





গত রাতের ইংল্যান্ড আমেরিকার খেলা বেশী ভাল লেগেছে।
খেলাটা মিস করছি ... প্রতিদিন সাড়ে তিনটা পর্যন্ত জেগে থেকে খেলা দেখার মতো বয়স আর নাই
বাদশা ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিই দুনিয়ার একমাত্র বুডা!!!!! জ্বিনরা ও কি বুড্ডা হয়!!
জ্বিনদের বয়েস ১৬০ দিনে এক বছর বাড়ে
মেসির দৌড় দেখেতো আমার টাট্টু ঘোড়ার দৌড়ের কথা মনে পড়ে যায়
হুমম, একেবারে অন্যরকম স্টাইলের একটা দৌড় ... ভয়ংকর ক্ষিপ্র!
এই দেশে খেলা শুর হয় ৯:৩০, ১২:০০ আর সকাল ৪:৩০ । সকালেরটা দেখি না
আমার ২০৩০, ২৩০০, ২৭৩০ ... শেষেরটা দেখলে বুড়া বয়স টের পাই
ভোরের খেলা দেখলে ঘুমানোর সুযোগ পাওয়া যাবে না, আর না ঘুমালে সারা দিন মাটি হয়ে যাবে। এজন্য ভোরের খেলা দেখবো না ( যদি না কাজ থাকে তবে অন্য আলাপ )।
বুড়া হইলেন কবে ?
আপনের চির তরুন
চিরতরুণ তো কাগজে কলমে!
মাঠের প্রস্থ বরাবর দৌড়ায়ে লাভটা কি সেটা এই গোলটা দেখলে বুঝতে পারবেন
লিংকটা দেন ... ভিডিওতো এমবেডেড হয়নাই মনে হয়
কি জানি, আমরা ছোটবেলায় শিখা আসছিলাম প্রস্থ বরাবর পাস, দৈর্ঘ্য বরাবর দৌড় ... হয়তো মেসি সেই সাধারণ জ্ঞানরে ভুল প্রমাণিত করবো ... তবে তার বার্সিলোনার হয়া এযাবৎ সেরা গোলটা (ঐ যে ম্যারাডোনা-লাইক), ঐটায় তারে দৈর্ঘ্য বরাবরই দৌড়াইতে হইছে ... গত ওয়ার্লড কাপেও সার্বিয়ার বিরুদ্ধে একইরকম চাল্লু কয়েকটা টান দিছিলো (গোলও হইছিলো মনে হয় একটা), এবারও মেসির ঐরাম খেলা দেখতে চাই
এইখানে দেখি ভিডিও এমবেড হয় না ... এই লিংকটা দিতে চাইসিলামঃ
*http://www.youtube.com/watch?v=yyy_kKJOBuQ [সামনের এস্টেরিক্সটা সরায়ে কপি করেন]
এইরকম গোল এই সীজনেই আরো অন্তত দশটা আছে, মেসির জাস্ট একটা স্পেস দরকার শট নেয়ার জন্য ...
এই গোলটাও দেখতে পারেনঃ
*http://www.youtube.com/watch?v=lLEnb270tfM
সেকেন্ডটা ফাটাফাটি (প্রথমটা অবশ্য আমার দৈর্ঘ্য বরাবর ড্রিবলিংই মনে হইছে, একটুতো ডাইনে বামে বাঁক নিবেই
)!
দেখা যাক, নতুন কইরা ফাটফাটি কিছু দেখার আশা সঞ্চার হইলো
(গত এক-দুই বৎসর মেসির খেলা যা দেখছি সব হাইলাইট (সুপার-ডুপার)। তবে ২০০৬ এ রোনালদিনহোর হাইলাইট দেইখা ধরা খাইছিলাম, নিশ্চিত হয়ে গেছিলাম যে পেলে-ম্যারাডোনা বিতর্কের যুগ শেষ ... পরে কি হইছে তা তো আর বলার অপেক্ষা রাখেনা, সেইজন্য একটু স্কেপটিকাল আর কি
মেসির খেলাটাই আসলে এমন। বার্সার খেলা রেগুলার দেখলে দেখবেন, এভাবেই স্কোর করে। লাক ফেভার করে নাই, আর নাইজেরিয়ান কীপারটাও জোস ছিল। মেসি এভাবে খেললেই হবে। মাগার বুইড়া ভেরন রে দিয়া পোষাইব না। ও থাকলে মেসি তেভেজরে মাঝমাঠ থেইকা বল টাইনা নিয়া আইসা গোলে মারতে হবে। এইভাবে আর যাই হোক, ওয়ার্ল্ডকাপ চলে না।
বার্সার খেলা তো খালি হাইলাইটস দেখছি ... এর লিগা অত ভরসা পাইনা
মেসির দৌড় আসলেই দেখার মত তবে মেসিকে ডিফেন্ড করাও সহজ ।
বড় দলগুলার ডিফেন্ডাররা হয়তো আরো ভালো ট্যাকল করতে পারবে ... আফ্রিকান দলগুলার ডিফেন্স এমনেই একটু ব্যাড়াছ্যাড়া
তবে মেসির শট খুব নিঁখুত ছিলো কাল ... ইম্প্রেসিভ
আমি ডিফেন্সে খেলি আর ফাকায় বল পাইলেই সোজা দৌড় তেভেজ ইশটাইলে
... তবে ব্যাপারটা হইল আমি কোনদিকে দৌড় দেই সেইটা নিয়া জালিম জামানার কুনু আগ্রহ নাই 
য়্যুরুগুয়ের কথা শুনলেই আলভারো রেকোবার কথা মনে পড়ে.। ঝানু মিডফিল্ডার ছিল..
রেকোবারে সম্মান জানানোর লিগা লগিন করলাম
হুমমম, রেকোবা ছিলো আরেকটা টাট্টুঘোড়ার মতো দৌড়ানো প্লেয়ার ...
দিয়েগো ফোরলানকে খুবই স্বার্থপর খেলোয়াড় মনে হয়েছে। ফ্রান্সের সাথে খেলার সময় ওর একটা পুরো সুযোগ ছিলো সুয়োরোজকে দিয়ে গোল করানোর। সে নিজে শট নেয়। জোরালো শট ছিলো। কিন্তু ক্রিটিক্যাল এঙ্গেল থেকে সরাসরি কীপারের হাতে শট ছিলো ওটা। এসময় নিজে ট্রাই না করে বলটা সুযোরোজকে ক্রস দেয়া উচিত ছিলো। এবং এরকমের কাছাকাছি আরো এক হালি সুযোগ সে মিস করেছে ওইদিন।
আনেলকার খেলা দেখে আমিও বিরক্ত। ওর বদলী হিসেবে নামিয়ে মাত্র বিশ মিনিট অঁরিকে খেলানো হয়। এ সময়ের ভেতরেই অঁরি কিন্তু তার জাত চিনিয়েছে। এবং আমার মনে হচ্ছে অঁরি এবার ভালো ফর্মে আছে। আমার মনে হয় ওকে আরো বেশি সময় খেলার সুযোগ দেয়া উচিত ছিলো।
মিস করছে ঠিক ... তবে দেখতে হবে ডিফেন্সটা ফ্রান্সের ডিফেন্স ... স্ট্রাইকার তাড়াহুড়াতে থাকবেই ... তারপরও যেরকম নিঁখুত শট আর জায়গা বাইর করে নেওয়ার কারিকুরি দেখাইছে, ১০০ তে ১০০
ফুটবলের মাঠটা উটা। মেসির দেশে ঐটাই দৈর্ঘ্য, ঐদিকেই ট্রেইন্ড সে
হা হা হা ... আপনার ক্রিয়েটিভ উত্তর তো ফাটাফাটি লেভেলের ... গেসবলে নিয়মিত আপনার উত্তর চাই
মন্তব্য করুন