ইউজার লগইন

বিশ্বকাপ শর্টনোট (৫)

সংখ্যাতাত্বিক ব্যাপারস্যাপার: ব্রাজিল হারবে?
বিশ্বকাপ নিয়ে লিখবো আর সংখ্যাতত্বের সাহায্য নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী থাকবেনা -- এটা তো হয়না।দ্বিতীয় রাউন্ড শেষে আফ্রিকান দলগুলোর অবস্থা এমন, দুটো দল (ক্যামেরুণ, নাইজেরিয়া) দুই ম্যাচ হেরেছে, দুটো দল এক ম্যাচ হেরেছে একটা ড্র করেছে (আলজেরিয়া আর সাঃ আফ্রিকা) -- বেশ জোড়া জোড়া ভাব! ওদিকে ঘানা এখন পর্যন্ত এক ম্যাচ ড্র একটা জিতেছে। বাকী রইলো আইভরি কোস্ট। ঘানার সাথে জোড়া মিলাতে গেলে তাদের আগের খেলার ড্রয়ের সাথে এই রাউন্ডের খেলায় জোগ হবে জয়। খেলাটা ব্রাজিলের বিরুদ্ধে, তাই "সংখ্যাতত্ব" অনুযায়ী আজ হারতে যাচ্ছে ব্রাজিল।

জাপানের বিরুদ্ধে নেদারল্যান্ডসের পারফরম্যান্স হতাশাজনক, খেলাটা দেখে যা বোঝা গেলো, জাপানকে নিয়ে নেদারল্যান্ডস আলাদা হোমওয়ার্ক করেনি। বিশেষ করে আফ্রিকার সবচাইতে শক্তিশালী আক্রমণভাগ ক্যামেরুণকে আগের দিনে যেরকম নিষ্ক্রিয় করে রেখেছিলো জাপানের ৪-১-২ ডিফেন্স ফর্মেশন, সেই একই ফর্মুলা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রয়োগ করেও তারা সফল হয়েছে। ১-০ তে হল্যান্ডের কাছে পরাজয়কে আমি খুব ভালো ফলাফল বলবো। এবারের বিশ্বকাপে এশিয়ার পারফরম্যান্স আফ্রিকার চেয়ে ভালো হচ্ছে। খেলা দেখিয়ে মুগ্ষহ করা খেলোয়াড়দের দলে এবার যোগ হলেন ডেনমার্কের রোমেডাহল, অদ্ভুত ড্রিবলিং, স্পীড, প্লেসিং, পাস; আর তাছাড়া এমন পরিশ্রমী খেলোয়াড় কয়জন আছেন?

আবারও রেডকার্ড রাশ হতাশ করেছে, বিশেষ করে ক্লোসার লালকার্ড পাওয়াটা কোনভাবেই মেনে নেয়া যায়নি। একই মন্তব্য অস্ট্রেলিয়ার কিউয়েলের বেলায়ও প্রযোজ্য।তবে ঘানা সুযোগটা কাজে লাগাতে পারেনি শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের স্বার্থপরতার কারণে। আসামোয়াহ জ্ঞ্যানের স্পিড, শট সবই ভালো, কিন্তু তাঁর দলে যে গোল করার মতো আরো খেলোয়াড় আছে -- এটা তাকে কে বোঝাবে? এখন পর্যন্ত ঘানা পেনাল্টি ছাড়া গোল করতে পারেনি।

গ্রুপ এ, বি, সি, ডি -- দুই লেগ পর সবখানেই ডেথজোনের আবহ বিরাজমান! ফ্রান্সের তো বিদায় প্রায়ই নিশ্চিত, ইংল্যান্ডেরও অবস্থা সুবিধার না, জিততে না পারলে জার্মানীও মুছে যেতে পারে টুর্ণামেন্ট থেকে। আবার তৃতীয় রাউন্ডের খেলার হিসেব একটু এদিক ওদিক হলে এমনকি ফ্রান্স/নাইজেরিয়ার মতো অদৃশ্যমান দলগুলোও চলে যেতে পারে পরের রাউন্ডে। এমন জমজমাট বিশ্বকাপ সহসা আসেনি। আবার গ্রুপ ই'তে যা ঘটলো, আবার ৯০এর মতো করে জ্বলে ওঠার সম্ভাবনা দেখানো ক্যামেরুন একেবারে বাদই পরে গেলো! টুর্নামেন্টের প্রথম এক্সিট হলো ক্যামেরুণের, আর প্রথম পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করলো হল্যান্ড।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

নড়বড়ে's picture


আর প্রথম পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করলো হল্যান্ড

আর্জেন্টিনা না সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল? কোরিয়ার সাথে জিতার পর? Puzzled

জ্বিনের বাদশা's picture


আর্জেন্টিনার এখনও থিওরিটিকালি নিশ্চিত হয়নাই... ওরা গ্রীসের কাছে ৩ গোলে হারলে আর দঃ কোরিয়া নাইজেরিয়ার সাথে ৩ গোলে জিতলে আর্জেন্টিনার চাট্টিবাট্টি গোল হয়ে যাবে ... তবে সেই সম্ভাবনা একটুও যে নাই তা আর বলার অপেক্ষা রাখেনা Wink

টুটুল's picture


দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ফর্ম ফিরে পেয়েছে। সো গ্রীসের কাছে ৩ গোলে হারার সম্ভাবনা ৫/১০% সম্ভাবনায় নেমে গেছে বস (ধারনা)।

জ্বিনের বাদশা's picture


বস্, আমার মতে সেই সম্ভাবনাটা ১% ও নাই Wink

টুটুল's picture


কি সব অলুক্ষনে কথা বার্তা কন Sad

এবার বিশ্বকাপ আসেলেই একটা প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে... দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য অনেক গুলো কিন্তুর উপর নির্ভর করতে হচ্ছে অনেক গুলো দলকে

জ্বিনের বাদশা's picture


গোলকধাঁধার মতো লাগতেছে ... ২০০২ এও একই ঘটনা হইছিলো ... ইতালী ডুবতে ডুবতে বাঁচছে, আর্জেন্টিনা-ফ্রান্স গ্রুপেই আউট!

শওকত মাসুম's picture


শিরোনামটা ব্যাপক পছন্দ হইছে। আপনারে ৫ তারা

জ্বিনের বাদশা's picture


Big smile

মেসবাহ য়াযাদ's picture


সংখ্যাতাত্বিক ব্যাপারস্যাপার: ব্রাজিল হারবে?

হে জ্বীন মহাশয়, আপনার মুখে ফুল চন্দন পড়ুক...
আপনারে পিলাস

১০

জ্বিনের বাদশা's picture


আরে দেশী, আপনে কি আর্জেন্টিনা নি? Wink

১১

রাসেল আশরাফ's picture


ব্রাজিল জিতলে জীনমশাইরে কিলিয়ে ভুত বানানো হবে। Crazy Crazy Crazy Crazy Crazy

১২

জ্বিনের বাদশা's picture


আপনার কিলের কথা শুনে আগেই ভুত হয়ে গেছি
Devil Devil Devil Devil

১৩

মীর's picture


বস্ আপনার গত পোস্টে একটা ভুল কমেন্ট করে ফেলছিলাম যে আনেলকাকে পুরো ম্যাচ খেলিয়েছেন রেমন্ড ডমেনেখ। আসলে ম্যাচ শুরুর এন্থেম টাইম ছাড়া পুরা ম্যাচে ওকে একবারও চোখে পড়ে নাই তো, তাই খেয়াল করি নাই কখন কোচ টুক করে ব্যটারে তুইলা ফেলছে। ভুলের জন্য লজ্জা লজ্জা।

সংখ্যতত্ত্ব মজা লাগলো। আমারো কেন জানি সকাল থেকে মনে হইতেসে ব্রাজিল আজকে হারতে পারে। এর আগে একবার মনে হইসিলো। ঠিক সেই দিনই ব্রাজিল নরওয়ের কাছে হেরে যায়। তয় এইবার বড়দলগুলা একটু বিপদেই আছে। চাই না হারুক।

১৪

জ্বিনের বাদশা's picture


আনেলকা তো ব্যাড়াছ্যাড়া লাগাইয়া দিছে Wink

১৫

নজরুল ইসলাম's picture


লেখাটা আগে পড়ি নাই। পড়লে কইতে পারতাম যে এই সিরিজের সবচেয়ে পঁচা লেখা।
এখনো একই কথা...
সংখ্যাতত্ত্ব দিয়া ব্রাজিলরে হারানো? কাভি নেহি... আর্জেন্টিনারে হারাইতে অবশ্য এসব লাগবে না। এমনিতেই খেলাধুলা করেই হারানো যাবে Wink

১৬

জ্বিনের বাদশা's picture


Party Party Party

১৭

জ্বিনের বাদশা's picture


সংখ্যাতত্ব ফেল মারছে ... বুঝছি জ্যোতিষীগিরি দিয়া ভাতের জোগান আমারে দিয়া হপেনা ... Sad

১৮

তানবীরা's picture


ফেল ফেল ফেল। চাট্টিবাট্টি গুল করুইন আর বাড়ির মু রুয়ানা করুইন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.