ইউজার লগইন

ওয়াজ

সেইসব মানুষকে আমার একদম অপছন্দ যারা আট টাকার টিকেট কেটে বাসে উঠে মনে করে বাসটা তাদের বাপ দাদার সম্পত্তি, ফার্মগেট থেকে মতিঝিল যাওয়ার পথে এমন একজন শেয়ার মালিক উঠলেন বাসে, সন্ধ্যায় বাড়ী ফেরার তাড়ায় থাকা উগ্র মানুষ, তাদের যেকোনো ভাবেই সামনে এগিয়ে যাওয়ার লড়াই, সিগন্যাল, জ্যাম আর বিশ্রী গরম, সব মিলিয়ে বাসের সীটে অসস্তিকর বসে থাকা সময়টাতে দেখলাম একজন স্টপেজ ছাড়াই নামতে চাচ্ছেন গাড়ী থেকে, ড্রাইভারের সাথে ঝগড়া করছেন, সবুজ বাতি হলুদ হয়ে লাল হয়ে যাচ্ছে কিন্তু তার হুমকি কমছে না। অবশেষে তিনি নামলেন, আমরাও রওনা দিতে পারলাম।

তবে বাসরঙ্গ পিছু ছাড়লো না, ফেরার পথে গুলিস্তান থেকে উঠে পড়া একজন বাসের গেটে দাঁড়িয়ে ঝগড়া করছে, মোবাইলের কল্যানে পারিবারিক ঝগড়া নেমে এসেছে রাজপথে, এখন মাঠে, স্টেডিয়ামে, রাজপথে, যেকোনো জায়গায় বসে পারিবারিক ঝগড়া করা যায়, বিষয়টা অসস্তিকর, মাঝে মাঝে বিব্রতকর। বাসের ভেতরে মোবাইলপ্রেমেগলে যাওয়ার মাঝবয়েসী মানুষের আদিখ্যেতা, গম্ভীর প্রেমিকার ভেজা ভাঙা গলা, উঠতি যুবকদের ফেসবুক কেলেঙ্কারী আর বিভিন্ন তারকার ন্যাংটা ভিডিওর বিনিময়, সবই ঘটে যাচ্ছে চলতি বাসে, বাস ব্যপক বিনোদনের।

বাস থেকে নামলাম আবার ফার্মগেট, হুজুর কুতুববাগী কিংবা এমনকারো ওয়াজ চলছে সেখানে, চারপাশে মাইক লাগিয়ে সরগরম অবস্থা। বিজ্ঞানের অগ্রগতির সাথে ওয়াজের ভাষা বদলেছে, এখন আত্মশুদ্ধির মতো জটিল শব্দ ব্যবহার করে না ওয়াজে, তারা চিকিৎসা শাস্ত্রের উপমা দিচ্ছে, কিভাবে রোগের চিকিৎসা হবে, কি করলে ভালো, কেনো অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলে তার জাহান্নাম যেতে হবে, এতসব বিশ্লেষণ শুনতে শুনতে মনে হলো গলার সুরটা পরিচিত, কার মতো কিছুতেই ভেবে বের করতে পারছিলাম না।

অবশেষে নিশ্চিত হলাম, যদি জেমস আর মাকসুদ কখনও সমকামী দম্পতি হয়ে যায়, তাদের অন্তরঙ্গ প্রেমের সময়ে তারা যে আলাপ করবে, সেটা পাশের ঘর থেকে শুনলে যেমন লাগবে, সেটাই ওয়াজের সুর। কখনও জেমসের গলায়, কখনও মাকসুদের গলায় একজন শ্রোতাদের আল্লা খোদার শাস্তির ভয় দেখাচ্ছে এটাই সবচেয়ে আনন্দের সংবাদ।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

লিজা's picture


ঢাকার বাস Crazy Puzzled ভাগন্তিস

বিষাক্ত মানুষ's picture


দারুন লিখছেন....

সন্ধ্যায় পশ্চিম তেজতুরী বাজারে চুল কাটাইতে গিয়া পুরাটা সময় কুতুববাগ হুজুরের ওয়াজ শুনছি। এখন বাসায় বইসা বইসা শুনতাছি...
আল্লার বান্দারা পুরা ফার্মগেট এলাকা মাইক দিয়া কাঁপাইয়া ফেলছে।

আজকে শালার নসিবে অনেক নেকি জমলো মাগনা মাগনা

টুটুল's picture


Big smile

জ্যোতি's picture


Smile) Smile)

আহমাদ মোস্তফা কামাল's picture


কিছু কমু? না থাক, উনাদের বিরুদ্ধে কিছু কইতে নাই! Stare

লীনা দিলরুবা's picture


হাহাহহাহাহা। জটিল Smile

তানবীরা's picture


সাপ ছিল শাস্তিতে? নাগরাজা নাগরানী দর্শন দে ..................।

বাফড়া's picture


ঐদিন ঐ এলাকায়-ই ছিলাম... কানের পোকা মাইরা ফেলছে Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.