শিশুতোষ Status গুলো
১
অস্থিরতার ভ্রান্ত প্রলয়
জোয়ার ভাটার এসময়
মনের উপর মন চাপানো
ক্লান্ত করার দু:সময়
২.
ছাড়তে পারো সেই আঙিনা
ছাড়তে পারো সখা
ছাড়তে পারো বুঝতে পারা
ছাড়তে পারো দেখা
সব কিছুই তো ছাড়তে পারো
যায় না তাতে কিছু..
আষ্টেপৃষ্ঠে ধরা স্মৃতি
ছাড়বে না আর পিছু..
৩.
বিজ্ঞান মানি বা না মানি
ইথার কোথাও আছে..
যোজন যোজন দূর থেকেো
তুমি আমার কাছে..
বরফ তুমি
মুঠোয় তুমি
তাও তো মুঠোয় নেই
বিজ্ঞান বলে তরল তুমি
বাষ্প সহজেই
তরঙ্গ আজ শিরায় শিরায়
অস্তিত্ব কাঁপায়
তোমার বিনা স্পর্শে আজো
সিক্ত করে আমায়..
৪.
সত্য তুমি মিথ্যা তুমি
মিথ্যা আজব আলসেমী
মিথ্যা রঙিন- ঐ বালুচর
সত্য ধুসর- মরুভূমি"....
৫.
ঘর বাঁধেনি তারে
যার মন বেঁধেছিল ঘর
ঘরের মাঝে ঘরকে খুঁজে
নিত্য যাযাবর
৬.
পথ যে পথে হারায় এসে
একলা হেঁটে অবশেষে
শূণ্য বাকে
পথের ফাঁকে
উষ্ণ আধাঁর ডাকে
তরল মনে
বান-উজানে
হাতের রেখা আঁকে
হাওয়ার রথে
অতল গর্তে
রন্ধ্রে রন্ধ্রে আঁধার
ডাক না মানা শর্তে
জীবন পথিক হলো আবার..
৭.
এই ছেলেরা জাগবে না
তোমার জন্য কাঁদবে না
যতই তেড়ে আসুক শত্রু
যুদ্ধক্ষেত্রে নামবে না
গর্ব করে তোমার তরে
জীবন দিয়ে লড়বেনা (উদ্দেশ্য বাংলাদেশ)
৮.
এবড়ো থেবড়ো ইট
ধূসর কংক্রিট
আলো ফোকড়গলা
ঢিমে প্রদীপ জ্বলা
হঠাৎ আধাঁর সব
খেয়ালী আজব
৯.
ভুলে গেছি, সত্যি ভুলে গেছি, শপথ- ভুলে গেছি..
মিথ্যে বুলি বুকে গেঁথে ভুলে বেঁচে আছি.."
১০.
শব্দহীন আর্তনাদ
চীরন্তন শঙ্খনাদ
১১.
বিচ্ছিন্ন দ্বীপ
তুচ্ছ সরীসৃপ....
১২.
পুষে রাখি অচীন পাখি
পুষি বন্য বাঘটারে
দুগ্ধ-কলায় পুষতে থাকি
আপন মনে সাপটারে..
১৩.
ঢং কইরা বন্ধু সাইজা রঙ্গে রঙ্গে হাসো..
রং করতে না পারলে গালির বন্যায় ভাসো..
শত্রু হওয়ার মুরোদ নাই গো জাইনা রাখো আজ..
তোমার রঙরে পাত্তা দেয়া আমার নয়তো কাজ..
১৪.
অদ্ভুত এক খেয়াল
চারপাশেতে দেয়াল
মাথার উপর চাঁদ
সূর্যছোয়া ফাঁদ
ফাঁদ গলা চাঁদছায়া
খেয়ালী সেই মায়া..





শিশুতোষ বলতেছেন কেন? এইগুলা তো গভীর ভাবের কথা, অনেক বুড়ারাও ঠিকমত বুঝবো না...
আপনাদের কাছে আমি শিশু- স্টেটাসগুলো শিশুতোষ..
সত্যিই তো ! এগুলো কি শিশুদের কথা ?
ভাল লাগলো।
হমম কঠিন সত্যি..
- দারুণ!
ঘরের মাঝে ঘরকে খুঁজে
নিত্য যাযাবর..
আজকালকার শিশুরাও কত পাকনা!

ভালো লাগলো সবগুলোই। আছেন কেমন? সারাবছর বইমেলা থাকলে হয়ত সবার সাথে প্রায়ই দেখা হতো।
আপনারা যেদিন দেখা করবেন আমাকে জানায়েন..উড়ে-এ-এ-এ-এ চলে আসবো..
..)
(বিজ্ঞাপনের ভাষায়- শিশুরা কি গাছের কাঁঠাল যে পেকে যাবে!!..
আপনার চিন্তা ভাবনার দুনিয়ায় একটু উঁকি দিতে পেরে ভাল লাগল বেশ।
পারলেন?
সত্যি তো?
পড়লাম .........
এইটা ভাল হয়সে । take care.....
অসাধারণ ভালো লেগেছে
মন্তব্য করুন