ছায়াবাজির পুতুল
বেশ কিছুদিন থেকে মনটা খুবই খারাপ। কিছুতেই কিছু ভালো লাগছে না। সেমিস্টারটা ও যেন শেষ হতে চাচ্ছে না। সপ্তাহের শুরুতে রাশিতে লেখা ছিল ফ্যান্টাসটিক পজিশনে থাকবো সপ্তাহ জুড়ে। খুব খুশী হয়ে গিয়েছিলাম দেখে। কিন্তু কই কি! পাঁচদিন চলে গেলো সপ্তাহের, ফ্যান্টাসটিক পজিশনের ছিটে-ফোঁটাও দেখলাম না কোথাও।
হিন্দি সিনেমায় দেখায় বিপদে পড়লে ভগবানের সামনে এসে চিৎকার করে যদি বলা হয় “আজ যদি ভগবান তুমি সব ঠিক করে না দাও তাহলে আর কোন দিন তোমার উপর বিশ্বাস করব না”। সাথে সাথে বজ্রপাত হয়ে সমস্যার সমাধান হয়ে যায়। ইস! সিনেমার ভগবানরা কতো ভয়ে ভয়ে থাকে!! বাস্তবে যদি এমন হতো?? কিন্তু বাস্তবে কোন কিছু চেয়ে যখন আমরা পাই না বলি, ভগবান বা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন!!
এখন মনে হয় এটা শুধুই হেরে যাওয়া মানুষের স্বান্তনা!!
ক্লাস থেকে বাসায় ফিরে ঘরে ও ঢুকতে পারি নাই শুনলাম আম্মু কার সাথে যেন ফোনে কথা বলছেন। কে যেন হার্ট এট্যাক করেছেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে।
কাছে গিয়ে শুনলাম আমার ছোট খালু। গতকাল ছিল আমার ছোট খালার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। খালার কবর গ্রামে। খালু গ্রামে গিয়েছিলেন খালাকে দেখতে। গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন।
আজকে যদি খালুর কিছু হয় আমার বোন দুটার কি হবে! ভাইটা কি করবে! ওরা কার কাছে থাকবে? কোথায় যাবে? কিভাবে থাকবে? কে দেখবে ওদের? কয়দিন?
আল্লাহ যদি সব ভালোর জন্যই করেন তাহলে ওদের জন্য ভালো কি আছে!





"ভগবান বা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন", - কথাটা কতটুকু সত্য-মিথ্যা জানিনা তবে বিপদে ধৈর্য্য ও সাহস রাখতে হয় - এটা সত্য। কামনা করি এ বিপদ যেন কেটে যাক।
কেটে আর যাবে কোথায়! পরেরটা রেডি করতে আল্লাহ নিশ্চয়ই ভুলবেন না।
বিশ্বাসে মিলায় সর্গ তর্কে বহুদূর । আমার বাবা যেদিন মারা গিয়ে ছিলেন হতবাক হয়েছিলাম কি করব ভেবে । আল্লাহর রহমতে ভালোই আছি ।ধৈর্য ধরুন ।
আমার মনে হয় টেনশন না নেয়াটা উত্তম হইবেক।
নিবো কি নিবো না তা যদি নিজের ইচ্ছার মধ্যে থাকতো!!
সেটা অবশ্য ঠিক। আপনার প্রো-পিকটা দারুণ!
থ্যাংকু
একদিন সবকিছু গল্প হয়ে যাবে ........................
হুম। তারপরও মন খারাপ হয়, কান্না পায়
বিধাতা নাকী মানুষের মঙ্গল চান, তাহলে পিতৃ-মাতৃহীন হওয়া বিধাতার কোন মাঙ্গলিক ইঙ্গিত!
আমার কথা নয়-অন্য আরেকজনের কথা। জীবনের হিসেব তো! ওটি নিয়ে ভাবনায় কোন উপসংহারে পৌঁছুনো যায়না- সবকিছু মেনে নিতে হয়।
শুভকামনা আপনার জন্য।
শুধু পিতৃ-মাতৃহীন হওয়া নিয়ে না, এমন অনেক কিছুই হয় যে কারণে আমারও তাই মনে হয়।
আসলেই, এমন আরো অনেক কিছুই হয়
আপনার খালুর কি অবস্থা এখন?
খালুর ব্রেইন হ্যামারেজ হয়েছে আপু।
শুভকামনা আপনাদের জন্য।
ঈশ্বর খোদা ভগবান কোথায় আছেন? তিনি কী আমার কাছে একবার এসে দাঁড়াবেন? তবে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। একটা মেয়ে যখন ধর্ষিতা হয় বা পতিতাবৃত্তি গ্রহনে বাধ্য হন তখন কোথায় থাকেন তিনি? কি ভাবে ডাকলে তিনি শুনতে পাবেন? একটি অসহায় বাবা /মার ডাকে কি তিনি সারাদেন যখন তার মেধাবী সন্তান অস্বাভাবিক মৃত্যুর স্বীকার হয়। না বন্ধু আমি নাস্তিক নই আমি অস্তিক কারন আমার মত আসহায় কেউ নেই তাই সহয় আমার খোদা যাকে আমি কখনই পাই না।
শুভকামনা
সবার মন ভাল করতে চাইলে ঈশ্বরের তেরটা বেজে যাবে, সবাই চাইবে তার মা-বাবা বা সে নিজে যেন সারাজীবন বেঁচে থাকুক, হেহে....তবে আপনার কথা বুঝতে পেরেছি।
অবতার মুভিটা দেখেছিলেন? সেখানে প্রকৃতি/ঈশ্বর নিয়ে দারুন একটা কথা ছিল।
অবতার দেখিনি। মুভি খুব কম দেখা হয়।
দারুণ কথাটা কি ছিল?
আমারো তাই মনে হয়
মন্তব্য করুন