একটা পুতুপুতু রুমান্তিক কোব্তে....
দু-স্বপ্ন দেখে কোনো তড়িঘড়ি ঘুম ভেঙ্গে
চুল আলুথালু, আমার কাছে ছুটে আসো....
তোমার চোখের কোনে জমে থাকে গুড়ো গুড়ো ঘুম---
তকহনও তোমায় ভালো লাগে।
দুপুরের গরমে আঁটো শাড়ীতে হাঁসফাঁস
নিমীলিত মলিন চোখ, পাপড়ি গুলো ঘামে ভেজা,
রাস্তার পাশ ঘেষে ক্লান্ত পায়ে ধীরে পথ চলো যখন....
তোমায়, লোকালয়ের ভীড়ে লুকিয়া থাকা মধ্যহ্ন দেবী মনে হয়।
শুভ্র বসনে, পরিপাটি খোলাচুলে
ঝিরি হাওয়ায় একটুখানি এলোমেলো।
বাতাস চুরি করে সুবাস তোমার। অনেকটুকে চেনা....
একটু অচেনা তোমায় সন্ধ্যামালতী মনে হয়।
রাত্রির মেঘ বয়ে নিয়ে যায় কত কৈশরের স্বপ্ন।
ক্স
তারাভরা রাতে ঢেউ হয়ে ভাসে ভালোবাসা কত নাবিকের।
সেই রাতের মেঘের নীচে ঢেউয়ে পা ডুবিয়ে বসে থাকো কখনও....
মাতাল সেই রাতে তোমায় নিশিকাব্য মনে হয়।
২১.১২.২০০৩
ক্যাম্পাস থাকতে এইসব হাবিজাবি লিখতাম। তখন অবশ্য মনে হৈতো কিছু একটা লিখতাছি.....এখন কিছু লেখার মন নাই, তাই কপি কৈরা পোষ্ট বানাইলাম একটা....মু হা হা হা হা।





খি লিখলাম, কি আসলো?? কি আজীব কাজ কারবার, এলা এইডা মুছি ক্যাম্নে? নাহ, কাজ কৈরা শান্তি পাইতাছি না...
এডি কিতা?
এডি কোবতে, সেমি রুমান্টিক....২০০৩ সালের নেকা...
ভালো লাগলো
অনেক ধন্যবাদ অরিত্র....ভালো থাকবেন...
হা হা। সব বিলাই রুমান্তিক হইয়া যাইতেছে, আফসুস।
ওরে, আর কুন বিলাই রুমান্টিক হৈলো হে কবি? এডি এইকালের না, যখন ছুডু ছিলাম, তখনকার রুমান্টিক হে...
ক্স- এ্যার মাইনে কি? এইখানে?
অত্যনত জটিল কুশ্চেন করছেন এঠা....এডা আসলে এডিটের মিস্টেকাছিলো, কিন্তু আপনে কুচ্চেন করার পর মনে হৈলো এইডা আধুনিক কবিতার সেই জটিলাংশ, যেইডা থাকলে কবিতার অবোধ্যতা বাড়ে, আর কবি রে এলমদার মনে হয়......হা হা হা হা
নেক্সট্টাইম প্রেম করার সময় এখান থেকে কোট করা যাইবো...
ছি ছি আপনি এত খ্রাপ
নিচ্চিৎ নিচ্চিৎ, কোট করার সময় বলবেন, বিখ্যাত কবি বলেছেন...হি হি...
তুমার লগে আমাগো সামু শামসুর বহুত মিল পাইতাছি ইদানিং। দুইজনই বহুত আগের লেখা রুমান্টিক কবিতা পেস্ট পারতাছে। দুইটাই মনে হয় বিয়ার লাইগা পাগল হইয়া যাইতেছে। বিলাই ভাই, হুনলাম পলাইয়া বিয়ার এটেম্প লইতাছেন। কাহিনী হাচানি?
শামসুরে তফাৎ রাখো....এডি অনেক পুরানা কোবিতা, স্কুলে থাকতে লিখতাম...(চুখে সানগ্লাস ইমো)....এখন কোনো কাজ নাই, কিছু লিখতে আইলসামী লাগে তাই দেই.....
আর পলাইয়া বিয়া করলে আমার বিয়ার স্বাক্ষী হবো আমার মায়....তাইলে আমার পলাইয়া বিয়ার মজাডা বুঝো?
ভালো লাগলো
ধন্যবাদ বস...সাথা থাকবেন...
কবিতা লুতুপুতু হইছে
ওরে, আমিও একদিন লাতুপুতু কবিতার বয়সে ছিলাম, তকহন বুঝতে পারিনাই, আমি কবি হবার নই...এখন বুঝি আর কি...কিরামাছো?
শাওন তাইলে ভাইয়ের নাম? আমারো এট্টু সন্ধো হইতেছিল। যাউকগগা সন্দো এখন দূর
ওরে, এডি কি কয়? শাওন তো ভাই ই...কহুব ভাই....
এখন আপনেরটা বস কিলয়ার কৈরা দেন, আপনে ভাই না কাকী?
নানী
তাইলে জ্যাডী ডাকুম নে।
সব্বোনাশ! দেশে গিয়ে শাওন তো আস্তকবি হয়ে গেলো! ঘটনা কী? কাহিনী কি আসন্ন?
কোনো ঘটনা নাই, আপু, এইভাবে ছেলেপেলেদের উষ্কাইয়া দিবেন্না....ওরা খুব পাজি....হা হা হা...
বাংলা ফন্টের অভাবে কমেন্ট করতে ঝামেলা হৈতেছিলো আপু, এইজন্য আপনার পোষ্টে কমেন্ট কৈরাও পোষ্ট করতে পারিনাই.....
আর কোনো কাহিনী আসন্ন নাই....
বিবাহ অত্যাসান্ন।
আপনি ভুল জবাব দিয়েছেন, আপনার ১০০০ টাকা জরিমানা...(লাল চেহারা রাগের ইমো)
মন্তব্য করুন