হাফিজার ক্রিয়েটিভিটি
"....নাহ, লোকটা বোকাই আছে"...শাক বাছতে বাছতে ভাবে হাফিজা। নাইলে কালকা যখন মাইর খাইয়া রাগে দিশাহারা হৈয়া বটি নিয়া ভয় দেখাইতে নিলো হাফিজা, লোকটা গোসলে যাওয়ার জন্য জামা খুলে তখন, কোনো বিকার ছাড়া।
"আরে, তখন জিদ্দের চোটে যদি বডিডা দিয়া কোপ টা দিয়া বসতাম?"
তাইলে পরদিন পত্রিকায় আসতো, কনস্টেবল মোছাদ্দেদ কে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী হাফিজা আক্তার।
এরপর জীবনে কি চাইছিলো আর কি পাইছে টাইপ দার্শনিক ভাবনা ভর করা স্বাভাবিক হাফিজার ঘাড়ে। সেইডা অবিবেচ্য। ছোটোলোক বা নিম্নমধ্যবিত্তের দর্শন ঠিক দাত কাঁটার মত আঁতেল ক্যাটাগরীতে পড়েনা আমাদের জন্য।
কিন্তু আমরা যেইভাবে ভাবি, সেইভাবেও যদি ভাবি, হাফিজার জীবনে কুনটা না হৈলে কুনটা পাওয়ার সম্ভাবনা বাইড়া যাইতো, সেইটার সাথে হাফিজার ভাবনার বেশি অমিল নাই।
হাফিজারে সবাই খুব মাথাওয়ালা কৈতো..ক্লাস এইটে থাকতে ইংরেজীর শরীফ স্যার কৈছিলো, খুব ক্রিয়েটিভ নাকি হাফিজা। কোনো সমস্যা দিলে সমাধান করার স্টাইল নাকি ছিলো ফাটাফাটি।
তা শরীফ মাস্টার ছিলো যুবক আর অবিবাহিত। তারে নিয়া স্বপ্ন দেখ অনেক দিন চালাইছিলো। হাফিজার ক্লাস এইট- নাইনের বুকে অনেক বড় যায়গা ছিলো শরীফ স্যারের জন্য। কিন্তু যখন শরীফ স্যারের ঘরে স্যার তার বুকের ভিতরটা না দেইখা উপরটার দিকে বেশি আকৃষ্ট হৈলো, তখন হাফিজার ক্রিয়েটিভিটি না বাইর হৈয়া ভয় টাই বাইর হৈয়া গেছিলো। তা অল্প শিক্ষিত মেয়ে- ঘৃনা করতে শিখছেনা, ভয় পাইতেই শিখছে।
শরীফ স্যার গেলো। কাহিনী কেউরে কইছে না সে।
এরপরের কাহিনী ক্লাস নাইনের শেষের দিকে। পাড়াতুতো ভাই মনির। সবার খুব পছন্দের জেলা কলেজে পড়া মনির ভাই। মনির ভাই গ্রামের একমাত্র স্কুলের ক্লাস নাইন টেইনের মেয়েদের মাঝে কতজনের চিঠি পাইছে, তার ইয়ত্তা নাই কোনো। শুধু, কালা বুঁচি মাইয়া গুলা চিঠি দেয়ার সাহস পায়নাই।
আর আমাদের হাফিজা কালো হৈলেও, চেহারা কিউট আছে।
মনির ভাই কথা কম কৈলেও, হাফিজার সাথে থাকতো অনেক্ষন, হাফিজার গল্প শুনতো মন দিয়াই। বিশেষ কৈরা, হাফিজা একদিন কয়টা কাগজের পাখি বানানের আগে এমন কৈরা কাগজে রং করছিলো, যে পাখিগুলা দেখতে খুব সুন্দর রঙ্গিন হৈছিলো, ওড়ার সময় রং বেরংয়ের দেখাইতেছিলো। । ক্রিয়েটিভ মেয়ে আমার খুব পছন্দ।"
মরমে মরছিলো আবারো হাফিজা। এইটা শুনলেই কেনো যে তার ভালো লাগতো এত।
যখন হাফিজার বিয়া হয় ট্রাফিক কনস্টেবল মোছাদ্দেদ আজমের সাথে, তখন মনির ভাই ভার্সিটিতে পড়ে, গেরামে আসে কালে ভদ্রে, আসলেও গ্রামের মেয়েদের লগে কথা-বার্তায় থাকেনা। সালাম-ওয়ালাইকুম আস-সালামেই শেষ। সবার সাথে হাফিজাও ঐ, "কেমন আছেন"র তালিকায় পড়ায় অভিমান হৈছিলো খুব হাফিজার, ততদিনে সে অভিমান করা শিখছে। আর এইটা বুঝতে শিখছে, কনস্টেবল সাহেব ক্রিয়েটিভিটি কি জিনিষ, সেইটা জানবে না কোনোদিন।
"মনির ভাইয়ের বউ কি আমার মত ক্রিয়েটিভ এখন?"
মনির ভাইয়ের বউ হৈলে, আমরা দুইজনে কি অনেক কিছু করতে পারতাম?"
মাঝে মাঝে নিশ্চই চরম কোনো কাজ করলে, মনির ভাই কৈতো, বাহ!!
(তা, শুনছে, মনির ভাইয়ের বেতন নাকি এখন লাখ টাকা..আহা)
কিন্তু কি পাইলো জীবনে, এই চিন্তায় আইসা আটকাইয়া গেলো হাফিজা। গতানুগতিক দীর্ঘশ্বাস একটা।
তারপর কনস্টেবল মোছাদ্দেদ'র প্যান্ট নিয়া পড়লো হাফিজা। কনস্টেবলর প্যান্টের পকেট। বাস ড্রাইভার, রিক্সাওয়ালার কাছ থেইকা ২ টাকা, ৫ টাকা, ২০ টাকার নোট নিয়া পকেটে ভরতে ভরতে পকেটের লাইনিং শেষ। ধুইলেও ঐ যায়গার ময়লা যায়না এখন। তার জন্য এইবার নতুন প্যান্ট পাওয়ার সাথে সাথে এক বুদ্ধি করছে সে। পকেটের লাইনিংয়ে আলগা কাপড় লাগাইয়া সিলাই কৈরা দিবো, ময়লা হৈলে আলগা কাপড়টা ময়লা হৈবো, খারাপ অবস্থায় পড়লে ঐ কাপড় খুইলা আবার কাপড় লাগাইবো।
..........................................................................................
..........................................................................................
পরদিন সকালে, নিম্নবিত্ত পরিবারের জামাই বউ আবার মিলমিশ।
মোছাদ্দেদ প্যান্ট পড়ার সময় পকেটে হাত রাখতে গিয়াই দেখে আলগা কাপড়। স্বল্প বুদ্ধির মানুষ একটু ভ্যাবাচ্যাকা খাইলো।
"ঐ, হাফিজা, এইডা কি রে?"
হাফিজা জানাইলো, সেইডা কি। মোছাদ্দেদ প্রথমে চক্ষু বড় কৈরা দেখে।
হাফিজা বোঝে, ক্রিয়েটিভিটি জিনিষটা বোঝার সামর্থ্য, মানুষটার মৈধ্যে নাই।
মোছাদ্দেদ ধাম কৈরা জাবড়াইয়া ধরে বৌরে।
"তোর দেখি বউ চরম মাথা।"
মোছাদ্দেদের চোখ চকমক করে।
হাফিজার চোখেও কিরাম জানি লাগে।
ভাবে, আর কোনোদিন মারলেও, হাফিজা অন্তত বটি নিয়া যাইবোনা ওনার দিকে।





ওরেরেরেরে লেখা চরম ক্রিয়েটিভ হইছে!!!
...ধন্যবাদ আপু....
জোশ গল্প। আইজকা পাবলিকের হইছে কী! একেকেকটা লেকা দিতাছে পইড়া মাথা আউলায়া যাইতেছে।
..ধন্যবাদ হাসান ভাই.....
পাবলিকের আবেশ লাগছে মনে হয়...আপনের প্রো পিকটা চরম.....মনে হয় আমার ফডু তুলতাছেন..
shaon budhbre melay aso. tomare cha sirget khaoamu ami...
(seriously koitesi)
ওই বুধবার না ... আগামী সোমবার আমরা দল বাইন্ধা যামু ... ঠিকাছে? তখন দেখমু বৃত্তর ক্রিয়েটিভিটি কত
...আবার বুধবারেও??
ওরে, কত ব্রি-সিগ্রেট খামুরে...
...চা-সিগ্রেট? অতি অবশ্যই ট্রাই করুম....আজাকও যাওয়ার ইচ্ছা আছে, একটা কাজ যদি এড়াইতে পারি....
আমার এক বান্ধবী বাসা থেকে বের হওয়ার সময় ভাংতি না থাকলে পাশের বাসার ট্রাফিকপুলিশ ভাবীর কাছ থেকে নিয়ে আসতো, কোনদিন নাকি ব্যর্থ হয়নাই
শতিল ভাইয়ের ইমোডা কৈ থেইকা আসলো?
এইটা আমার সেভ করা ইমো
....আমার খালার বাসায় ভাড়াটিয়া ছিলো একজন, সেইখানেও একই কাহিনী...আম্রাও আন্তাম...দর্কার হৈলেই, নেভার মিস....


ওহো তুমার লেখাটা বিচ্ছিরি হইসে...
...আই হেইট বিচ্ছীরি লেখা....হা হা হা
জটিল গল্প। ভালো লাগলো। খুউউ.,.,ব
...ধন্যবাদ জায়েদ (বা সীজার)...তোমার সাথে মনে হয় অফিসিয়াল আলাপ হয়নাই আমার (অথচ আমার ইউনিরই ছোটো ভাই )..এর জন্য তুমি কৈলাম, মাইন্ড খাইলে জানইও.....
অনেক মজা পাইলাম...স্যাটায়ারের টোনটা অনেক শক্তিশালী হইছে...
....থ্যাঙ্ক্যু বস....সেদিন কৈছিলাম ,আপনের লেখা আমি নাও দেইখা থাকতে পারি, তখন আসলে বুঝিনাই, ভুল করছিলাম, আপনার নিকের সাথে আমি ভালোই পরিচিত ছিলাম...
লেখাটা চরম ক্রিয়েটিভ হয়েছে। ভিন্নস্বাদের গল্প, ভিন্নমাত্রারও। প্লাস প্লাস..........
....অনেক ধন্যবাদ বস...পড়ার জন্য , উৎসাহ দেবার জন্য,,,,,,,,,
ক্রিয়েটিভ
আর কিছু বলার নাই লাইক আলিজয়েল
....ঐ ইডিয়টের উচ্চারনে আমার কাছে সবসময় মনে হয় কৈতাছে " আলিজ্বেল".....হি হি...
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
আগামী সোমবার বই মেলাই যাব ... দল বেধে.. সন্ধ্যায় লিটল ম্যাগে
দেখতে চাই ওইদিন
...চেষ্টা তো অবশ্যই করবো...আড্ডাই জীবন...
এক কথায় গদ্য ক্রিয়েটিভ হয়েছে
...নাম করনের স্বার্থকতা প্রশ্নের উত্তর দিমু নাকি?
দিয়া দেন
...নাম্বার দিবো কেডা?
nice , nice
....ধন্যবাদ, ধন্যবাদ....
নিকটা পরিচিত লাগে?
....প্রো পিকেরটা মডেল কি ভাই?
বাহহহ বাহহহহ, দারুণ হইছে।
....অনেক ধন্যবাদ বস...
সেদিন মেলায়, নুশেরাপু'র বইয়ের মোড়ক উন্মোচনের দিন আপনার সাথে পরিচিত হবার ইচ্ছা ছিলো, কিন্তু কেনো যানি আগাইয়া যাওয়া হয়নাই...
লেখার কিইটিভিটি তো মারাত্তক!
লেখা দারুন লাগছে...
....আপনাকে অনেক ধন্যবাদ...
কেমন আছেন?
ভালো থাকবেন...
ব্যপক হইছে
...এই প্রথম একজন মানুষ প্রশংসা করলো...
অনেক ধন্যবাদ মানু ভাই।
জোস হইছে!
আমি একবার ভাবছিলাম ভালোবাসা নামে একটা সিরিজই লেখবো, আলগা আলগা গল্প, কিন্তু বিভিন্ন পরিবেশের। সাহসে, সময়ে আর পেন্সিলের জোরে কুলাইতে পারি নাই:-~
...এিরকম বিচ্ছিন্ন ভাবনা হয় মাঝে মাঝে...আমি একবার শখ করছিলাম, হান্টার গল্পের শেষ দিকে আইসা হান্টেড হৈয়া যাবে, এইরকম একটা সিরিজ লিখবো...।সাহস, বুদ্ধি বা ধৈয, কোনোটাই হয়নাই....আপনের কথা শুইনাই সাধ হৈতাছে....
আপনি ভালো লেখক, আপনি লিখে ফেলেন না....পেন্সিল নাহয় আমি দিলাম...
লিঝা খুবি ক্রিয়েটিভ হইছে
....জ্বী, আপনাকে ধন্যবাদ...কিন্তু আপনি লিজার কথা মনে করাইয়া দিলেন....আফসুস
যাক টাইপোর এক্টা উপকারিতা পাওয়া গেলো
কিরিটিভ লিকা হইছে... ভাল্লাগছে...
...কিরিটিভ ণেকা ভালো পাওনা?
কিরীটি পড়ছো কখনো? গুয়েন্দা???...এখন পড়লে হাসি পায় যদিও হাসি পাইবো...
অনেক ক্রিয়েটিভ হইছে। ভাল্লাগছে লেখাডা।
এই যে লিখাটা ভালো লাগসে এইখানে কিন্তু বিলাইর কোন ক্রেডিট নাই সবি হাফিজার ক্রিয়েটিভিটি
....লেখকের যে দেখার দৃষ্টি, লেখার মনন, সেইগুলাকে তুমি কৈ পাইবা?
....যুগে যুগে তোমার মত সমালোচকেরা....ইত্যাদি ইত্যাদি..
....যারে, খালি এক কথা....কিরিটিভ লেখা...অন্য কোনো প্রশংসা নাই?
এই মুহুর্তে তুমি নয় জনের মইদ্ধ্যে ফার্ষ্টো হইছো.. কাইলকা দুস্ক কর্লা আর আইজকাই ফার্ষ্টো হয়া গেলা... এলা ইসকিরিন শট নিয়া রাখো
রাখছি রাখছি, কিন্তু ইমেজ দিতারিনা তো...
আছেন কিরাম ??
আছি ভালোই, তোমার খবর কি?
সেরাম ক্রিয়েটিভ লেখা হৈছে... সত্য কৈলাম... মজা পাইছি
..থ্যাঙ্কু্যু বস...আপনের প্রশংসা শিরে রাখলাম...
আপনার সাথে আলাপে মজা পাইছি, মনে হয় আড্ডাইতে খুব মজা পাওয়া যাইবো, দিতে মন্চাইতাছে...
হাঃহাঃহাঃ ক্রিয়েটিভিটি নিয়া দারুন ক্রিয়েটিভ লেখা হৈছে।
..ওরে ভোলা মোওওওওওওওন.....
যেই হারে কিরিটিভিটি হৈতাছে, আমার না আবার কিরিটি ভিতী হৈয়া যায়...নাইলে পরে কিরিটভ ছাড়া আর কিছু লিখতেই পারুম্না...

আমি ভাবি মানুষ এত সুন্দর লিখে কেমনে?কোন তরিকা আছে?জানাইলে খুশিত হইতাম।
..ধুর ধুর, আমার আবার লেখা.....
সেদিন বই মেলায় আপনার সাথে দেখা হৈলো, মানে আমি দেখলাম আর কি, পরের বার আলাপ হবে আশা করি..কেমন আছেন?.
ভালোই আছি।আপনি?বইমেলায় দেখিনি ত আপনাকে!অথবা চিনতে পারিনি।পরে কথা হবে হয়ত।
...কাছাকাছি ই ছিলাম, নিরীহ মানুষ, তাই চোখে পড়ে না আমারে....
ট্রাফিক পুলিশ রাস্তায় বখরা নিচ্ছে- আজ এমন ছবি দেখছি সব জায়গায়। দেখলেই মনে হয় এইটা শাওনের ক্রিয়েটিভ হাফিজার জামাই
হাফিজার ক্রিয়েটিভিটির কথা বিলাই জানলো কেমনে সে কি এই কাহিনীর মনির ভাই
আপু, দুষ্টু লোকের কথায় কান দিবেন্না...এরা ভালোনা...
আরে নাহ... হেইদিন গফ সফ করণের টাইমে বিলাই কইতাছিলো হেয় নাকি অনেক আগে পার্ট টাইম য়াংরেঝীর মাষ্টার
আছিলো... 
.....জনগন এইসব অপবাদের মুখতোড় জবাব দিবে, আমার সাথে আছে সব ট্রাফিক পুলিশ...
কাঁকন আর রোহানের শাস্তি হওয়া দরকার....একজন শরীফ ছেলের রেপুটিশন নিয়া ছেলেখেলার জন্য, মানহানীর মামলা...
আরে এট্টু আগে পুলিশের গাড়ি থামাইয়া চান্দাবাজির ফটুক দেইখাই আমার মনে হইলো এডা হাফিজার জামাই.... হে হে হে পকেটের এক্সট্রা কাপড় অবশ্য লাগে নাই, লুকটা নয়া মানিব্যাগ কিনছে মনে হইলো...
...বিদেশি পুলিশও এমন ক্রিয়েটিভ??....হি হি হা হা...
ক্রিয়েটিভিটির চূড়ান্ত!
.....ধন্যবাদ মুকুল ভাই....
শুনলাম খুব টেনশনে আছেন?
চরম হইছে!
....বাহ, আবারো বাউল ভাইরে পাওয়া গেলো....এ বাঁধন যাবেনা ছিঁড়ে....
আলাপ টা কিন্তু সিরিয়াস ছিল... পইড়া খানিক আশার আলো পাইলাম ... আসলেই স্পিল্ট মিল্লক লয়া কাইন্দা লাভ নাই... কারন আরো ''আসিতেছে..''
...হা হা, কোনো জিনিষ শুরু কৈরা সেই অনুযায়ী শেষ না করা বা করতে পারা আমার পুরানা ব্যারাম...এডির লাইগা আফসুস নাই এখন আর....
পড়ার জন্য অনেক ধৈন্যা দিলাম বাফড়া রে (আপনের বাফড়ারে ভাই না ডাকার আকুল আবেদনের পোষ্ট টা আমার পড়া...
)
আরে কন কি???!
পোস্ট টা পইড়া অনুপ্রাণিত হইছি কইলাম না
... আলাপটা সিরিয়াস ছিল বলায় কি এইটা কইলেন... আলাপ সিরিয়াস ছিল মানে আলাপ টা সিরিয়াস মিন করছি... ''ছিল'' লাগায়া একটু প্যাচালো বাংলায় বলার চেষ্টা করলাম... এতে ভাব আসে কি না তাই
...
ভাই না ডাকায় ধৈন্যা
.....ও, তাইলে "ছিলো" কৈতে আছি বুঝানো হৈছিলো?
আমি তাইলে ঐ যায়গাতেই ধরা খাইছি?? হা হা হা, ব্যাপার না...
চ্রম হইছে।

....ধৈন্যা মুক্ত, আজকা নাকি আড্ডাস?
ভাল লাগল
.....ধন্যবাদ অদিতি, ভালো থাকবেন....
আহা হা হা ...ভালবাসার কত যে রকমফের। খুব ভাল লাগলো নিম্নমধ্যবিত্তের বাস্তব কাহিনি। এইটারে সিরিজ করতে পারতেন তো।
......হা হা হা, ধৈন্যবাদ ভাই, আপনেই খালি ভালোবাসার ব্যাপারটা বুঝলেন, বাকী সবাই করিটিভিটি নিয়াই আছিলো....
বিয়াফক ক্রিয়েটিভ লেখা হইছে বিয়াফক
...বিয়াফক ধৈন্যাপাতা কাকী...
বড়ই সুখাদ্য লেখা
পড়ে বেশ আরাম পেলাম।।
.ওরে, এইডা কি জ্যাডা নাকি? কৈ থেইকা, কবে আসলা? আসো -বসো-চা পানি খাও...যলদি একটা লেখা দেও, হাই হেলো বৈলা আসি...
কট্টিন একখান গল্প হইসে ...
...জলবৎ তরলং, কট্টিন কিছু নাইরে পাগলা.....
সাঁঝুর আড্ডা পোষ্ট একটা দিয়াই চুপ কেন? আরো পোষ্টাও...
মন্তব্য করুন