শুভকামনা.. [এলোমেলো কাব্যকথন!]
#
ভাল থাকুক
প্রিয় যত ক্ষণ
ভাল থাকুক
স্মৃতি শৈশব
সোনালী ইস্কুল
রূপালী কলেজ বেলা
ভাল থাকুক
আলতো হাতে
ভালোবাসার পরশ
ভাল থাকুক
ভুলে যাওয়া দুঃখ
প্রিয় যত সুখ
ভাল থাকুক
অবারিত ভালোবাসা
ভাল থাকার সুখ
ভাল থাকুক।
# #
একটা সকাল
মন খারাপের আজকে ছুটি
নেই বুঝি সে বাড়ি
অভিমানের মেঘের সাথে
আজকে ছাড়াছাড়ি
চোখের কোণে জল
শিশির ভেজার
ছল
রবির কিরণ অঙ্গে মাখি
হোক না সে ঝলমল
ঠোঁটের কোলে গালের টোলে
একটু হাসি
দুষ্টু চাওয়ার ঝাঁক
সে-ই
আমারি থাক
ভাল থাক শান্ত নদীর ঘুম
চায়ের কাপে ভালোবাসার ওম
শীতের রোদের হঠাৎ গালে চুম
ভাল থাক
বৃষ্টি শেষে সবুজ ঘাসের গায়
রোদ্দুর ভেসে যাক
একটা দুপুর টাপুর টুপুর
অবাক বিকেল ছুঁয়ে
ভেজা কাক
ভাল থাক
ভাল থাক তোমার কানের দুল
ঘাসফুল
যত ভুল
ভাল থাক
আজ আড়ির সাথে আড়ি
ভাবের সাথেই ভাব
জগৎজোড়া সুখ
হাসি
ভালবাসাবাসি
ভাল থাক;
ভাল থাক,
ভাল থাক।।





আগেই বলেছিলুম, এলোমেলো কাব্যকথন নিয়ে আমি খুবই আশাবাদী। এই লেখাগুলোই আপনাকে একদিন কবি বানিয়ে তুলবে বাউন্ডুলে। না চাইলেও।
অনেকগুলা
ধন্যবাদের জবাবে
আর তিনটা কথা হচ্ছে, এখন থেকে লেখায় মনোযোগ দেয়ার মাত্রা বাড়িয়ে দিন। নিজের পুরোনো লেখাগুলো পড়ুন। লেখার পেছনে সময় দিন।
থিকাছে! আবারও থাঙ্কুস!
হুমায়ন আহমেদ এর শুভেচ্ছা কবিতাটি পরবেন। ভালো লাগবে।
দুঃখিত, হুমায়ন আজাদ এর 'শুভেচ্ছা'কবিতাটি পরবেন। ভালো লাগবে।
লিংক দিতে পারবেন কোন?
পড়েছি। ভাল লেগেছে। ধন্যবাদ।
আগামী প্রকাশনী থেকে যোগার করে টাইপ করে পাঠাব
নেটেই পেয়েছি, এবং পড়েছি। ধন্যবাদ।
হুম, কবিতা ভাল পাইলাম।
শুবকামনা রইল
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে!!
ভালো লেগেছে!!
জেনে ভাল লাগল।
পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
কবিতার মাঝে গান গান গন্ধ পেলাম। লিখতে থাকেন কবিতা অবিরত!
"ভাল থাক তোমার কানের দুল
ঘাসফুল
যত ভুল"
আমার বেশ ভালো লেগেছে
ভাল থাক, সে সাথে ভাল হোক আপনার। শুভেচ্ছা।
পনিও ভাল থাকুন। পড়ার জন্য ধন্যবাদ।
ভালো লাগলো।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, সব সময়।
মন্তব্য করুন