চুপকথা রুপকথা.. [লিরিক অফ এন আনসাং রক ব্যালাড!]
[কিছু ভালোবাসা দামে কেনা ছিল স্বপ্ন আমার,
অথবা স্বপ্নের দামে ভালোবাসা।
শুয়োপোকা থেকে প্রজাপতি আর
রাজহাসের শৈশবই কেবল জানে,
কতটা সত্যি ছিল রুপকথা।
সোনার জলে মোড়ানো রুপোলি আয়নায়;
হারানো মনের ছায়ায় চোখ পড়তেই,
মনে পড়ে যায় কিংকর্তব্যবিমূঢ় চুপকথা -
মানুষ মাত্রই ভুল।।]
কিছু রাত্তিরে জমা থাক
কিছু অ-জানা দিনের ঘ্রান,
চেনা ঝকমকি মন ঠুকলেই
হারে অ-চেনা আগুনে প্রাণ।
এই মিথ্যে কথার বসতিতে
যত সত্যি কথারা কোলাহল,
রোদ ঝকমকে দিনে ভুলে পথ
শত মেঘলা মনের চলাচল।
সাঁঝ পেরুলেই পাতাবাঁশি সুর
নিয়ে যায় মন অজানায়,
গোধুলীর প্রিয় কণে দেখা আলো
একা চোখে রোদ রেখে যায়।
সুদুরের প্রিয় মেঘের চিঠিতে
নীল খামে অনাসৃষ্টি,
অবাক চোখেতে বলে গেছে
ফের আসবেই আজ বৃষ্টি।
আজ আগুন জ্বলুক ভেজা কার্ণিশে
রাত্তিরে চাই সূর্যের দিন,
সময়ে আসেনা অসময় ডাক
মর্মে মিলাক হৃদয়ের ঋণ।।





তোমাকে দেখলাম বসুন্ধরায় মোবাইলে ব্যস্ত।
কালকে?
আমি দেখিনাই।
ডাক দিতেন,
কতদিন কথা হয় না..
নাকি, ব্যাস্ত ছিলেন?
সুন্দর
ভালোলাগাটুকু জানিয়ে যাওয়ায় অনেক অনেক ধন্যবাদ..
সুন্দর লাগলো... অনেক সুন্দর...
থ্যাঙ্কুস..অনেকগুলা থ্যাঙ্কুস..
সপ্তাহে ২ দিন ছুটি পান, তারপরও...
ভালোকথা, এই মাসে কৈলাম আমরা যারা কইন্যা রাশির আছি- তাগো অনেকের জন্মদিন
হিঃ হিঃ ক্রস কানেকশন!
কাল রাতেই পড়েছি । মিষ্টি অনেক
থ্যাঙ্কু জ্যোতিপু।
মন ভালো থাকলে একটা নতুন লেখা দাও তো..
অসাধারণ হয়েছে
থ্যাঙ্কুস থ্যাঙ্কুস থ্যাঙ্কুস!
সুন্দর!
ভাল লাগলো বাউন্ডুলে
পড়া ও মন্তব্যের জন্যে
অনেক অনেক ধন্যবাদ, নিভৃতদা..
পড়া ও মন্তব্যের জন্যে
অনেক অনেক ধন্যবাদ, নিভৃতদা..
অসাধারন ছিলো প্রতিটা লাইন
মন ভালো করে দিলেন..
সাঁঝ পেরুলেই পাতাবাঁশি সুর
নিয়ে যায় মন অজানায়,
গোধুলীর প্রিয় কণে দেখা আলো
একা চোখে রোদ রেখে যায়।
এখানে এখন বিকেল, লাইন গুলো মাথায় সেটে গেল
পড়া ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন। অনেক ভালো, সব সময়।
মন্তব্য করুন