ইউজার লগইন
ব্লগ
দিনপঞ্জিকা
ক্ষমা চেয়ে নিলাম।কাল লিখা প্রকাশ করার পরও কোন অজ্ঞাত কারনে সরিয়ে নিয়েছিলাম।তার জন্য ক্ষমা করবেন।
গুরুজন, আমার ছোট,বড় ভাই,বোন সবাই মাফ করবেন। এই ধরনের লিখার জন্য। ছোট ভাই হিসাবে মাফ করবেন।
আমার সিগারেট খাওয়ার কথা যখন বাসায়
জানলো,তখন আম্মার যে হাউ কাউ,
এখনো সেটা থামেনি, এবং আমার ধুমপানের অভ্যাশ
নিয়ে তার কান্ডকলাপ জোড়া লাগিয়ে একটা বেশ
বই লেখা যায়।
যাই হোক, সেটা অন্য আলাপ, এখন বাবার কথা।
বাবার রিএকশন কিছু ছিলো না। তবে সে বোধ হয়
একটু কষ্ট পাইছিল।
আমাকে একদিন বললো, "রৌদ , যে সিগারেটই
খাও, ভালোটা খাবে। কমদামী না "
তখন মেজাজা খারাপ হইছিল খুব।
আম্মা বিড়ি খাওয়ার কথা জানার পর আমার
অর্থনৈতিক অবস্থার যে ধ্বস নামছিল,
তা থেকে আজো পরিপুর্ণভাবে উঠতে পারি নাই।
তারপর আরেকদিন সে কিঞ্চিত বিরক্ত হয়েই
কি বিষ রেখেছ ঢেলে...
কখনও কি ভালোবাসা জীবনের কানাগলি দিয়ে
ভুল করে হেঁটে যাবে পথ?
কোথাও ধুসর দূরে...
ঝাঁক বেঁধে নামে যদি
নম্র-নীল আলোর কপোত!
অবকাশ নামক ফাঁকিবাজি
ক্যামন আছি সত্তি জানি না। সময় দরকার। পড়াশোনা, কাজ কর্ম সারা এবং গুছিয়ে চিন্তা করার জন্য। হয়ত পিছিয়ে পড়ছি। কিন্তু অবকাশটাও দরকার বলে মনে হচ্ছে।
আমার আসলে একটা অবকাশ দরকার। অন্তত একটা বছর। হয়ত তাই হতে যাচ্ছে। তাই যদি হয় তবে জীবনের পরবর্তী বছরগুলোর একটা পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রস্তুত করে ফেলতে হবে এর ভিতরেই।
অনেক কাজ করা দরকার। প্রধানত শিক্ষামূলক। বই পড়া এবং ঠাণ্ডা মাথায় চিন্তা করা। পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে হয়ে আছে বলে জীবন নিয়ে এখন কিছু ভাবাও প্রায় অসম্ভব। ফাইনাল পরীক্ষার পর চাকরি খোঁজার সুযোগ আছে হয়ত, কিন্তু সেটা করা ঠিক হবে না বলে কেউ কেউ বলছে। আমারও সেটাই মনে হচ্ছে। কেননা তাতে আমি এই অবকাশটা পাবো না।
কেন ভয়ে ভয়ে কেটে যাবে একটা জীবন?
সময় গুলো কেমন নির্বিকার ভঙ্গিতে কেটে যাচ্ছে। বয়স বেড়ে যাচ্ছে প্রতিদিন।শীতের ঝরা পাতার মধ্যে ঝরে পড়ার দিকেই হয়তো এগিয়ে চলছি। অথচ জীবনে যে কিছুই করা হলো না এখনো। না ব্যক্তি জীবনে, না সামাজিক জীবনে। এমন কোনো কাজই তো করলাম না যে কাজটার কারণে জীবনের কোনো না কোনো সময় মনে হবে আমি অন্তত চেষ্টা করেছি ভালো কিছু করার।চেষ্টা সার্থক হয়েছে না কি বৃথা গেল সেটা পরের ব্যাপার।
বাইরে কাজ করতে গেলে বুঝা যায় নারী জীবনের চলার পথটা কত বেশি অমসৃণ। পায়ে পায়ে যেন কাঁটা বিছানো থাকে। তার মানে এই নয় যে ঘরে থাকা নারীদের জীবন পুরোপুরি ভীতিহীন কিংবা সীমাহীন আনন্দময়।
আমার এক বস একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, ওনার সারা জীবনের চেষ্টা ছিল ওনাকে যেন কেউ কোনোদিন ভয় না পায়। আমরা ক’জন সহকর্মী একসাথে জিজ্ঞেস করলাম কেন স্যার।
নিরানন্দ নিউ ইয়ার

মন খারাপ করে নিজের রুমে চুপচাপ বসে আছে ফারদিন । গতকাল নিউ ইয়ার গিয়েছে । সেই হিসেবে মন ভাল থাকার কথা । এনজয় সে ঠিকই করেছে তার বন্ধুদের সাথে । কিন্তু ওর মনটি খারাপ অন্য কারনে । কাল সকালে উঠেই সাদিয়াকে নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়েছিল মেসেজে । কিন্তু সাদিয়া এখনও মেসেজের কোন উত্তর দেয়নি । ফারদিন ওকে কয়েকবার কলও দিয়েছিল ওর ফোন নাম্বারে । কলব্যাক করা তো দূরে থাক একটা কল এখন পর্যন্ত রিসিভডও করেনি সাদিয়া । সে কারনেই মন আরও বেশি খারাপ । নিউ ইয়ার টাই গেল নিরানন্দ ।
মেয়েটি ওরই ক্লাসের । ঘনিষ্ঠ বন্ধুদের ভিতরে একজন । মেয়েটিকে সে অসম্ভব ভালবাসে । কিন্তু মেয়েটি ওকে ভালবাসে কিনা আজও সে তা বুঝতে পারেনি ।
ক্যালেন্ডারে বাঁধা দিনরাত্রীর অযথা হিসাব নিকাশ!
প্রায় গোটা বিশেক দিন পর পিসির সামনে লিখতে বসলাম। পিসিটা নষ্ট ছিল আজ ঠিক করে আনলাম, ভালোই টাকা চলে গেল- তবে খুব আনন্দ পাচ্ছি, কেন তা জানি না। কারন হতে পারে, ব্লগ লিখতে ভালো লাগে। লেখা শেষ করে অনলাইনে প্রকাশ করার একটা আনন্দ আছে। সেই আনন্দ আগেও পেতাম এখনও পাই। বন্ধুরা পড়ে, কেউ কেউ অভিমত জানায়। এতোটুকুই তো। পত্রিকায় ঢাউস ঢাউস সম্পাদকীয় লিখেও তো মানুষ সেই লেখা পড়ে না। কোনো মহান সাহিত্য কর্ম তো আর ব্লগ লিখে সম্ভব না, আর গল্প কবিতা লেখার মতো প্রতিভাও আমার নাই। তবে গত দু চার মাস ধরে আমার সচলায়তনের ফরমেটে অনুগল্প লিখতে ইচ্ছে করে খুব। কয়েকটা লিখেছিও, কিন্তু বই পড়ার নিদারুন অভ্যাস থাকার দরুন, কোনটা কেমন লেখা তা নিয়ে ধারনা করতে পারি। নিতান্তই অখাদ্য কয়েকটি গল্প হয়েছে, তাও আমি অবশ্য আশাবাদী যে খাতা কলম নিয়ে লিখতে তো বসছি। একদিন না একদিন, একটা না একটা পাঠযোগ্য লেখা লিখেই ছাড়বো।
ভাঙাচোরা দিনকাল ৪
প্রবাসে জীবন মানে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। কিছু অভ্যস্ততা, কিছু ভালো লাগার সাথে সমঝোতা করে ভিন্ন একটি সংস্কৃতিতে ভালো থাকার প্রয়াস। টং এর দোকানের চা, সস্তা বিস্কুট আর দোকানের শিশু কর্মচারীর কাছে বাড়তি সালামের বিনিময়ে সস্তা দোকানে সেলফসার্ভিস কফি-ডোনাটের দিনগুলো অনেকটা ভিউকার্ডে বসবাসের মতো মনে হয়। আমাদের বেড়ে ওঠার সময় খুব ভিউকার্ডের চল ছিলো। সুইজারল্যান্ড, সুইডেন, লেক জেনেভা, এল্পাইন, টিউলিপ বাগান, আমীর খান, মাধুরী শ্রীদেবীর ৪ বাই ৬ ছবি। আমাদের অনেকেই ভিউকার্ড জমাতো, বিদেশের অনুকরণে আমাদের মফঃস্বলে অঞ্জু ঘোষ, চম্পা ববিতার ভিউকার্ড বিক্রী হতো সিনেমা হলের সামনের দোকানে। লুকিয়ে সিগারেট টানার সময় দেখতাম নায়িকার স্ফীতস্তনের দিকে তাকিয়ে কেউ বলছে মালটা সেই রকম।
ভাঙাচোরা দিনকাল ৪
এর আগে যেখানে ছিলাম, সেখানে অক্টোবরেই বাংলাদেশের মাঘমাসের শীত। কাগজে কলমে মার্চের প্রথম সপ্তাহে বসন্তবরন হলেও এপ্রিলের মাঝ পর্যন্ত বরফ পরার সম্ভাবনা ছিলো প্রবল। পহেলা বৈশাখে সবাই যখন ক্যাম্পাসে পাঞ্জাবীর হাতা দিয়ে ঘাম মুচছে আমি তখন একটা সোয়েটারের উপরে হালকা জ্যাকেট পরে বন্ধুর সাথে গল্প করছি, বন্ধু বলছে গরমে প্রাণ যায় যায় অবস্থা। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারীর প্রায় সম্পূর্ণটা জুড়েই গভীর রাতে তাপমাত্রা -২ থেকে -১৫তে ঘোরাফেরা করতো। এই প্রচন্ড শীতের ভেতরেও এতটা শীত কাতর হই নি, যতটা ভয়ংকর মনে হচ্ছে জাপানের শীত।
কথাচুরি
পাঁচ মিনিট ধরে ভাবলাম। কিন্তু কিছুতেই কি দিয়ে লেখা শুরু করবো খুঁজে পেলাম না। সারারাত ছুটে বেড়ানোর সময়টাতে লেখার জন্য মন টানে, কিন্তু কয়েক ঘণ্টা নিজেকে তাড়িয়ে নিয়ে বেড়ানোর পর রুমে ফিরে আসি যখন তখন বসতে ইচ্ছে করে না।
কিন্তু কি দিয়ে লেখা শুরু করা যায়? মনের ভিতরে কত কথা ছিল। তারা সব গেল কোথায় যেন হারিয়ে। জেমসের গান প্লেলিস্টে। আঙুলগুলোও নেশাতুর হয়ে থাকতে চায়। কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না।
হারিয়ে যাবার ঠিকানা বলে নাকি আসলে কিছু নেই। হারিয়ে যাওয়া মানে নাকি নিজেকে আবার খুঁজে পাওয়া। আমি কেন বার বার হারিয়ে যেতে চাই? অনেক লোকের ভিড়ে কিংবা একা ছাদে গিয়ে? নিজেকে খুঁজে পাবার জন্যই মনে হয়। তার মানে নিশ্চয়ই আমি সব সময় নিজেকে খুঁজতে থাকি। কিন্তু এসব তাত্ত্বিক আলোচনা বৃথা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?
ফেরা !!
"কত দিন চেষ্টা করেও ফেরা হয় নি,
তখন আকাশ ভরা মেঘ ছিল আর এখন—
আকাশ ভরা কুয়াশা।
নিপুণ চাঁদের আলোয় ভরা রাত,
হেমন্তের শেষ বলে আহাজারিময়
হাসনাহেনার সদ্য ভালবাসার নিপাত।
হ্যাঁ, আমি ফিরেছি।
নির্মল, শুদ্ধ ভালবাসার টানে।"
ছয় মাস পর আবারো ফিরলাম। সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে আবারো কিছু প্রিয় মানুষের লেখা পড়তে পারব। একটা নতুন বছর, নতুন স্বপ্ন সব মিলে নতুন যাত্রা। শুভ কামনা থাকল সকলের জন্য। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
২৭ অগাস্ট, ২০১৪।
আজ মারিই আমাকে অনুরোধ করলো তার সাথে রাতের খাবারটা খেতে। আমি রাজি হয়ে গেলাম। কারন আমি ক্ষুধার্ত ছিলাম আর আমার রাঁধতে ইচ্ছে করছিলোনা। গতপরশুদিন এখানে আসবার পর থেকে খুব অস্বস্তি হচ্ছিলো কারণ এখানকার কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মারিই বা লিসা কাওকেই চিনিনা। মনে হল এই সুযোগে হয়তো কিছুটা সহজ হতে পারবো মারিই’র সাথে।
দিন শেষে আমি ইকারাস
ইকারাসের গল্পটা খুব সাধারণ।
সে আর তার বাবা ডেডেলাস একটা গোলোকধাঁধাঁ
থেকে পালাতে চেয়েছিলো। ডেডেলাসই তৈরি
করেছিলেন সেই মেইজ। পালাবার একমাত্র উপায়
বিশাল আকাশ। মোম গলিয়ে তাতে পালক জোড়া
দিয়ে দুই জোড়া পাখা বানিয়েছিলেন। এক জোড়া
তাঁর নিজের জন্য। আরেকটা ইকারাসের।
ওড়ার আগে ডেডেলাস বারবার ইকারাসকে
সাবধান করে দিয়েছিলেন " বাবা উড়বি, কিন্তু
সুর্যের কাছে যাবি না। মোম গলে যাবে।"
প্রথমে তাতে সায় দিলেও,নভশ্চারী ইকারাসের
শিঘ্রই তা বিস্মৃত হয়। এবং আনন্দে আত্মহারা সে
"আরো উঁচুতে যাবো। আমি স্বর্গ ছোঁব" এমন
কল্পনায় নতুন উদ্দ্যমে উড়তে থাকে। নিচে তার
বাবা চিৎকার করে বলেন " বাবা, আর উপরে যাস
নে, আর উঁচুতে উঠিস নে, মারা যাবি!"
কে শোনে কার কথা। যৌবনমদে মাতাল ইকারাস
আরো আরো আরো আকাশে যায়।
সুয্যিমামা তার বেজায় ইগো আর প্রানশক্তি
দেখে হিংসাই করে বসে বোধ হয়। সুর্য কী আর
পুনশ্চ অথবা শেষের পর..
প্রিয়তমেষু,
অনেক দিন পর আজ আবার তোমায় লিখতে বসলাম। জানি, কিছুই কিছু নয় এখন আর। তবুও, মাঝে মাঝেই খুব ইচ্ছে করে জানতে। ভালো আছো তো? অথবা, এমনিই জিগেস করার, কি করো?
উত্তরটা অবশ্য না বলে দিলেও টের পাওয়া যেত কোন কোন দিন, ভাবছো আমায়।
এখানে বেশ ঠান্ডা পড়েছে এবার, তোমার ওখানে কেমন জানা হয় না এখন আর। অজানায়, শীত জমা থেকে যায় বুকের ভেতর - বছর জুড়ে ঝরা পাতার সুরে।
তুমি কতটা জানো আমি ঠিক জানি না, আমি নিজেও হয়তো এতটা করে জানতাম না যে, নীল আমার এতটাই প্রিয় - সবকিছুতেই। তোমায় না হারিয়ে পেলে হয়তো বুঝতেই পারতাম না নীলে বাঁচা, অসময়ে ঠিকই হারিয়ে যেতাম লাল থেকে কালোয়।
ভুল আমারই ছিল, না বলা কথাতেই ভালোবাসা খুঁজে নিয়েছিলাম। কল্পলোকের আকাশ জুড়ে ছিল এই ছোট্ট একটা জীবন একসাথে বুড়ো হবার স্বপ্ন।
ধরি নানান বেশ
আকাশে বেড়াই পাতালে বেড়াই
ধরি নানান বেশ
কোথাও যে আর মন টিকে না
ফিরে আপন দেশ
সে যে আমার জন্মভুমি
আমার বাংলাদেশ।
কোথাও যে হায় অতি শীতল
ঠান্ডায় জমে যাই
কোথাও তৃষ্ণায় ছাতি ফাটে
পানি ও না পাইরে মনা
পানি ও না পাই।
কোলার কিংবা হিটার ছাড়া
নিদ্রার হয় যে ক্লেশ।
ধরি নানান বেশ।
আব্দুল করিম লালন শাহী
রবি নজরুলের সুরে
পাখপাখালি ও জীবন হাওয়া
গুন গুন গান ধরে রে মনা
গুন গুন গান ধরে
আবার গোসল খানায় সুরে মাতাল
গোসল হয়না শেষ।
ধরি নানান বেশ।
ভাইয়ে ভাইয়ে বোনে ভাইয়ে
কাধে কাধ মিলাইয়া
যুদ্ধ করি জীবন দিছে
দেশেরও লাগিয়া
হায়রে দেশেরও লাগিয়া।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান
সকলে গায় একই গান।
সবার প্রিয় সবার সেরা
একটাই আছে দেশ।
সে যে আমার মাতৃভূমি
আমার বাংলাদেশ।
ধরি নানান বেশ।
ডিসেম্বর, ৩০,২০১৪খ্রীঃ
উত্তরা, ঢাকা।
ভাঙাচোরা দিনকাল ৩
নিয়মতান্ত্রিক জটিলতায় ঋক কিংবা ঋত কেউই আসে নি আমাদের সাথে, তারা বাংলাদেশে ছিলো। বাংলাদেশের জাপান এম্বেসী জানালো তারা সার্টিফিকেট ওফ এলিজিবিলিটি ছাড়া কোনো ভিসাই দিবে না আর সার্টিফিকেট ওফ এলিজিবিটির আবেদন করতে হবে জাপানে এসে। এলিজিবিটি এপ্লিকেশন করার পর একদিন ছেলে মেয়ের স্কুল খুঁজতে বের হলাম বিকেল বেলা। গুগল ম্যাপে কাছে পিঠে একটা এলিমেন্টারি স্কুলের অস্তিত্ব দেখে সেদিকে হাঁটা দিলাম। মরিনোসাতো এলিমেন্টারি স্কুল দেখে মরিনোসাতো নার্সারী এবং ডে কেয়ার সেন্টার খোঁজার পালা। রাস্তায় মাঝে মাঝে ইংরেজী লেখা কিছু সাইনবোর্ড চোখে পরলেও অধিকাংশ সাইনবোর্ডই জাপানী ভাষায় লেখা। কানজি লেখার ধাঁচটা কম্পিউটার স্ক্রীনে যতটা সহজ মনে হয় খালি চোখে ততটা সহজ লাগে না। চারকোনা বাক্সে রাজ্যের আঁকিবুকি, কাটাকুটির প্রতিটা দাগই গুরুত্বপূর্ণ। এই বাক্সগুলো জোরা দিয়ে দিয়ে একটা বাক্য লেখা, যেটার মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, শুরু