আবজাব
প্রিয় ঈশ্বর
বহুদিন তোমাকে ডাকি না। এইসব বয়ে চলা জীবনের ব্যস্ততায় পাশের মানুষটির মৃতদেহ মাড়িয়ে চলে যাই, পিছন ফিরে একটু দীর্ঘশ্বাস ফেলার সময় মেলে না। আর তুমিতো রয়েছো কত দূরে, সাত আকাশের ওপাশের অদেখা স্বর্গে, যেখানে আমাদেরও থাকার কথা ছিল, যেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছ।
প্রিয় ঈশ্বর, নাহ কোন অভিযোগ নয়, খানিকটা অভিমান হয়। এখানে দেখ, প্রতিদিনের বাতাস ক্রমাগত বিষাক্ত হয়ে উঠে। বাড়ন্ত শরীরের সাথে সাথে বেড়ে উঠা মনজঙ্গল ক্রমাগত ঘন দুর্ভেদ্য হয়ে উঠে। তোমার ঐ অত দূরের আলো সেখানকার মাটি স্পর্শ করে না কখনো। ক্রমাগত তাই শ্যাওলার পিচ্ছিলতায় আর্দ্র্য হয়ে থাকে মন, হিংস্র শ্বাপদ আর বিষাক্ত সরিসৃপ বিনা বাধায় বংশ বাড়িয়ে চলে মনের শরীরে। আমি ক্রমাগত হিংস্র বিষাক্ত হয়ে উঠি, ক্রমাগত রক্তাক্ত হতে থাকি, ক্রমান্বয়ে ভেঙে পড়ি।
ভাবছো তবুও কেন তোমার কাছে ফিরে যাই না? বলি শোন, আমি যখন নষ্ট হয়ে যাই একজন মা আমাকে শাসনে ফিরিয়ে আনে। আমি যখন কষ্টে কাঁদি একজন মা আমার মাথায় গভীর ভালবাসায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আমি যখন ক্লান্তিতে ভেঙে পড়ি একজন মা আমাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই একজনের জন্য আমি তোমার এই ভাঙাচোরা পৃথিবীটাকে বারবার ভালবেসে ফেলি। আমার আর কোন দুঃখ থাকে না।





মানুরে বুঝা মুশকিল। কখন যে কি পোস্ট দেয়।
না বুঝার কি আছে? মা দিবসে সবাই কত কি লিখল, আমি কিছুই করলাম না। তাই এখন একটু ধন্যবাদ দিলাম আমার জন্মদাত্রিরে
তা না, ফান কিছু ভাবছিলাম। কিন্তু পইড়া মনটা মায়ের জন্য উদাস হইলো যে
এইটাওতো একটা ফান তাই না। ভাইবা দেখেন, যদি আপনি আমি স্বর্গে যাই (যাব কিনা সন্দেহ আছে যদিও), দুধের নহরে সাঁতার কাটবো, মদ গাঁজা খাইয়া মাতলামি করব, হুর পরিদের সাথে ইটিশ পিটিশ করব। কিন্তু সত্যিকার অর্থে ভালবাসার জন্য সেখানে কিন্তু কেউ থাকবে না। ভালবাসাহীন সেই স্বর্গ কেমন হবে কে জানে।
সেই একজনের জন্য আমি তোমার এই ভাঙাচোরা পৃথিবীটাকে বারবার ভালবেসে ফেলি। আমার আর কোন দুঃখ থাকে না।
ধন্যবাদ
ধন্যবাদ
মনটা কেমন লাগছে মায়ের জন্য।মা ভালো থাকুক। মায়ের সব ছেলেমেয়েরা মা কে ভেবেই ভালো থাকুক, ভালোবাসুক পৃথিবীকে, ভুলে যাক সব কষ্ট।
হুমম
.............................. তোমার লেখার বিষয়ে কিছু বলার নাই।
আপনে ভাগ্যবান।
জানি
হুট কইরা কই থেকে কই চলে গেলেন। ভাবলাম, ঈশ্বররে নিয়া পচাপচি জাতীয় কিছু একটা হবে।
শেষে এসে দুই লাইনে সব এলোমেলো করে দিলেন।
ভাঙ্গা: এই ইমো ক্যামনে দেয়?? পাইলাম না তো!!
@ মুক্ত, কমেন্ট বক্সের নিচে দেখেন Enable rich-text নামে একখানা লিংক আছে। ঐটা ক্লিকান।
ধইন্যা
মন খারাপ হইলো। মা সংক্রান্ত কোন জিনিস পড়লেই মন খারাপ হয়।
মন খারাপের কি আছে?
মানু, থমকে দেয়া লেখা লিখে আবজাব আর প্রলাপ দিয়ে, সাধুভাষা আর রবীন্দ্র স্টাইলে লিখে রম্য আর বান্দরামি লেখাগুলো, আর দারুন কিছু শিরোনাম দিয়ে অনন্য কিছু কবিতা লিখে......
কথারে টুইষ্ট দিয়ে কই থেকে কই নিয়ে যাওয়ার ওর ক্ষমতার মাশাল্লাহ...
মানু...
অসাধারণ
ভালো লেগেছে
মন্তব্য করুন