ব্যর্থ জেমস ক্যামেরুন; ব্যর্থ অবতার !
কবি বলেছিলেন, "মনে বড় আশা ছিল যাব মদিনায়"। কবিদের আমলে মদিনায় যাওয়াটা একটা ইস্টাইল ছিল। হালে বঙ্গ সন্তানেরা যেরুপে ইউরোপ আমেরিকা'কে ফলো মারতে গিয়ে কাছা খোলা প্যান্ট পরে আর ইউরোপ-আমেরিকা ভ্রমনের স্বপ্ন দেখে ঠিক সেরুপে কবিদের আমলে মদিনায় হিজরত করাটা ছিল ইস্টাইল। বর্তমানের বঙ্গ সন্তানদিগের ইংলিশ বলাটা যেমন ইস্মার্টনেস, সেরকম কবিদের আমলে আরবি ফারসী বলাটা ছিল ইস্মার্টনেস। সুতরাং কবির মদিনায় যেতে চাওয়াটা মোটেও কবীরা গুনাহ নয়।
আমি কবি নই, শরৎচন্দ্রের মত আমিও আকাশের দিকে ঘাড় কাত করে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা করে ফেলেছি কিন্তু মেঘের মাঝে ঘন কালো কশরাশি দুরে থাক এক গাছি ছাগল দাড়িও চোখে পড়েনি। মাঝে কিছুদিন ডিজুস হবার এ্যাটেম নিয়েছিলাম। কিন্তু ক্রমাগত প্যান্ট খুলয়ে যাবার ভয়াবহ ভয় আমার হৃদয় ধারণ করতে পারেনি। সুতরাং আমার ডিজুস হওয়া হয়ে উঠেনি।
সুতরাং আমি মানুষ, খুবই সাধারণ ম্যাঙ্গো পাবলিক। আমি মদিনায় হিজরত করতে চাইনি, চাইনি ইউরোপের পথে পথে আমার পদধুলি দিতে। আমি শুধু চেয়েছিলাম ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ত্রিমাত্রিক বায়োস্কোপে ক্যামেরুনের অবতার দেখতে। কিন্তু আমার এমনই কপাল, এই অখাদ্য সিনেমাটা আমার সাথে দেখার জন্য কাউকে রাজি করাতে পারছি না। "অবতার" ইতিহাসের পাতায় এক ব্যর্থ চলচিত্রের নাম।





এইভাবে হতাশ হইলে কেমনে হবে
জেমসের ব্যর্থতা আমারে হতাশ করেছে
হতাশ হৈলে হৈবে না কিছু জীবনে।একবার না পারিলে দেখ শতবার।বিদেশে গামেন্টস নাই?রাইতে সামনে দাঁড়াইয়া থাকতা যদি কেউ রাজি হয়!!!!!!!!!!!!!
কতদিন সিনেমা দেখি না।মনে দুৎখ জাগলো!!!!
দুঃখ কইরো না। তোমারে নিয়া বেদের মেয়ে জোছনা দেখতে যাইবো
ব্যর্থ !..
ব্যর্থ বলাটাও কি আজকাল ফ্যাশন হয়ে যাচ্ছে নাকি?
ছবিটা তো চরম.......কেনো ব্যরথ হবে?
বুঝলাম। আমার ব্লগ লেখাটা ব্যর্থ হইছে
হাস্তে হাস্তে পইড়া গেলাম। প্যান্ট খুইলা ইজ্জতহানি হবার ভয়ে ডিজ্যুস হইতে পারলেন না...এই কারণেই তো সঙ্গী জোটে না
কি আর কমু
আমারে দুইটা টিকিট পাঠান, একটা বিমানের আরেকটা সিনেমার। আমি অবশ্যই আপনার সঙ্গে জেমস ক্যামেরুনের অবতার দেখতে রাজী। শুধু এইটা কেন? আরো যা যা সিনেমা দেখতে চান, সব দর্শনদারীতেই আমি সঙ্গী হওনের অগ্রীম ঘোষণা ছাপাইলাম
টিকিট পাঠাইনার টাকাটা আগে পাঠান। কোলন ডি
অ্যাভাটার...একটু পশ্চিমা উচ্চারণেই লিখলাম। বঙ্গদেশে থাকনের কারণে যেই থ্রিডি ছবি দেখলাম হল প্রিন্ট ডিভিডিতে। আর দেখলাম প্রায় পুরাটাই। কারণ আধা ছবি দেখলে ৮০ টাকা জলে যাইবো। কিপ্টামীর এই চরম উদাহরণ দেখাইতে গিয়া অবশ্য আমি নির্মল আনন্দই পাইছি। স্কুলে থাকতে দল বাইন্ধা যাইতাম বলাকা সিনেমা হলে। হলের সবচাইতে কাছের স্কুল হওনের কারণে টিকেট লাগতো না, কলার উচা কইরা দল বাইন্ধা ঢুইকা যাইতাম। সাইলেন্ট মাস্তানি আর কি...
তারপর হলে ঢুইকা ছবি দেখনের চাইতে উপভোগ্য হইতো আমাগো কমেন্টবাজী আর সিটি দেওয়ার নানা কৌশল। অ্যাভাটার দেইখা আমি ফিরা গেছি সেই কৈশোরে। থ্রিডিতে কি এরম পাল্টাইবো সেই অনুভূতি আমি বুঝি নাই। জেমস ক্যামেরনের টাইটানিক দেখছিলাম বড় পর্দায়...খুব ভালো না লাগলেও ঐ বয়সে ঐ সিনেমায় ঐতিহাসিক গুরুত্ব খুঁইজা দেখছিলাম। অ্যাভাটার দেখনের লেইগা সেই আনন্দ ছিলো না যদিও...তবু অ্যাভাটার্আমাগো দেশের কোন বড় পর্দায় মুক্তি পাইলে দেখতে যামু...হলের ভিতরে গিয়া সিটি বাজামু চরম, আর কমেন্টবাজী আগের চাইতে এখন ভালো পারি বইলাই মনে হয়।
আমার আম্মা তো এই ছবি দেখে পুরা লাড্ডু!
আমারে এক অজি খালাম্মায় নিয়া গেলো, এরা সাধারণতঃ যারযার তারতার নীতি মানলেও উনি আমার টিকেট কাটলেন, থিয়েটারে ঢুইকা দেখি দর্শক পাঁচজন। কয়েকবার বাইর হয়া আসমু ভাবছিলাম কিন্তু খালাম্মার মুখ দেইখা সাহস করি নাই...
তানবীরার অসামান্য আবিষ্কারসমৃদ্ধ রিভিউ পড়ার পর আসলে যাওয়াটাই ঠিক হয় নাই, আপনিও চিন্তা করেন যাবেন কিনা
http://amrabondhu.com/tanbira/370
এভাটার এখনও দেখি নাই তয় আপনার লেখা ভালা পাইলাম।
....সবাইরে মাইনাস....এই ছিনামাটা কেনো কারো ভাল্লাগলো না? আমার কাছে তো ভালাই লাগছে...অথচ মানুষ তিন গাধা নিয়া কত খুশি....ধুর....
আপনে দেইখা অন্তত ভালো কৈয়েন মানু ভাই....
ক্যামেরন হাইপের জোরে পার পেয়ে যান প্রতিবার, বিগ বাজেটের ছবি তৈরী করেন আর মিডিয়া ব্যবহার করে তৈরী করেন হাইপ। এই সিস্টেমেই টাইটানিকের মতো হিন্দী ফরমুলার ছবি অনায়াসে গন্ডায় গন্ডায় অস্কার জিতে। এইবার অ্যাভাটার অলরেডি গোল্ডেন গ্লোব বগলদাবা করে ফেলেছে এবং সম্ভবত অস্কারও কপালে জুটছে। অথচ মনোনয়ন পাওয়া অন্যান্য ছবিগুলো - জুলি অ্যান্ড জুলিয়া, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, ইনভিক্টাস, আপ প্রতিটাকেই আমার অ্যাভাটারের থেকে ভাল মনে হয়েছে।
দেখা শুরু করছি। এক ঘন্টা দেখছি। রূপকথা টাইপ মনে হইতাছে।
প্রাক-ভিউ পছন্দ হইছে।

আহারে
কেনজানি এখনো মুভিটা দেখতে মঞ্চাইতেছে না। দেখা যাক দেখা হয় কিনা।
আমার ভালাই লাগসে ...এইখানে আইসা মনে হইতাসে আমার ভালা লাগসে এইটা একটা বিরাট অপরাধ হইসে ...
মন্তব্য করুন