পরাধিনতা থেকে মুক্তি চাই
এই ব্লগের সুন্দর মনের মানুষগুলির লেখাগুলি পড়লে মনে হয় সবাই কম বেশি বিরক্ত দেশের অবস্থায়। খুব ভাল লাগে এই সচেতন মনোভাবে। এমন মনোভাব যদি দেশের বাকি মানুষগুলির হত তাহলে মনে হয় এত অন্যায় অবিচার দেশে হতে পারতো না।
কে যেন এই ব্লগে লিখেছিল " দেশের শ্রেষ্ঠ বাঙালি আর স্রষ্টা দেশ স্বাধীন করে যখন নিজেই একনায়ক হয়ে গেলেন তখন মানুষ সেটা পছন্দ করে নাই, আর তাই দেশের মানুষের হাতেই দেশ স্বাধীনের অল্পদিন পরেই উনি মারা যান। তেমনি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান পরবর্তিতে রাজাকারের পক্ষ নিলে তার স্বাধীনতা যুদ্ধের অবদানও ম্লান হয়ে গেল, আর ওনাকেও প্রান দিতে হল অল্পদিনেই।"
এরশাদ ক্ষমতায় আসার আগে অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে সব ভুলে গেলো। ২০০৮ এর সেনা শাসিত তত্তাবধায়ক সরকার যখন ক্ষমতা নিয়েছিল দেশের মানুষ হাঁফ ছেড়ে খুশিতে আত্মহারা হয়েছিল। ওরা সুযোগ পেয়েছিল ভাল কাজ করে দেশের মানুষের মনে স্থান করে নিতে, যদিও নির্বাচিত ছিল না। শুরুটা ভালই ছিল, কিন্তু অল্পদিন পরেই ওদের মনেও সেই চিরাচরিত লোভ বাসা বাঁধলো আর সেজন্য ওদেরও ধিক্কার নিয়ে বিদায় হতে হল।
এরপর এলো বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচিত গনতান্ত্রিক সরকার। সঘোষিত সাধীনতার স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের কর্নধার বলে দাবী করে অনেক আশার বানি শুনিয়ে এরাও মানুষের সাথে প্রতারণা করলো।
এখন বিরোধীদল খুব বড় বড় কথা বলছে দেশে খুব অন্যায় হচ্ছে, যেন ওরা ক্ষমতায় বস্লেই সব কিছুর অবসান হয়ে যাবে, দেশে সুজলা সুফলা হয়ে যাবে, যেন ওরা এর আগে যখন ক্ষমতায় ছিল দেশে কোন খারাপ কাজ আর অন্যায় , চুরি হয় নাই।
তাহলে আমরা কি দেখতে পাই উপরের সরকার গুলির কার্যকলাপ থেকে? সবাই কম বেশি একি রকম কাজ করে থাকে ক্ষমতায় গেলে। সব প্রতিশ্রুতি ভুলে যায়, নির্বিচারে স্বেচ্চাচারী করে। জাতির কাছে কোন জবাব দিহিতা থাকেনা। সবাই একি স্টাইল ফলো করে।
এর কারণ কি? আমাদের দেশের কর্নধার রা এত বেইমান কেন?
আমি অনেক চিন্তা করে এই কনক্লুশনে এসেছি। সেটা হল আমার মনে হয় আমাদের রক্তে কোন বড় ধরণের সমস্যা আছে। আমরা ক্ষমতা পেলেই বেঈমানি করা শুরু করি। দেশ স্বাধীন হবার শুরু থেকেই খেয়াল করুন। কখন কোন সরকারের আমলে দেশ ভাল ছিল না।সবাই যে যার মত দেশের বারোটা বাজিয়েছে, গায়ের জোরে নিজের সুখ্যাতি করে গেছে, অপরের উপর দোষ চাপিয়ে গেছে নন স্টপ। সেনাবাহিনী ক্ষমতা নিলেও কয়দিন ভাল থেকে ওরাও একি আচরন শুরু করে। তাহলে এর থেকে আমরা নিস্কৃতি পাবো কি করে?
আমাদের রক্তে সমস্যা আছে। রক্ত বদলাতে হবে। বিশুদ্ধ রক্তের প্রয়োজন। ইনফেক্টেড ব্লাড সরিয়ে নতুন ব্লাড দিতে হবে, নইলে জাতি এভাবেই কষ্টে জর্জরিত হতে থাকবে আরো যুগ যুগ।
আরেকটা ব্যাপার খেয়াল করেছি .।.।.। " বাঙ্গালী স্বাধিনতা কিংবা গনতন্ত্রের অর্থ বা মর্ম কিছুই বুঝেনা। বাঙ্গালী জাতি নিজে শাসন করতে জানেনা, শাসিত থাকলেই ঠিক থাকে, ওইজে কথায় বলে " শক্তের ভক্ত আর নরমের যম" তেমন কিছু। আমারা খুব কম পয়সায় বিক্রি হয়ে যাই আর এজন্যই এই ভোগান্তি!
অপেক্ষায় থাকি যদি কখনো ভুল করে সেই স্বপ্নের মানুষ আবির্ভুত হয় আমাদের এই অভাগা দেশে আর মুক্তি দেয় আমাদের নিরিহ মানুষগুলিকে এই জালিমদের হাত থেকে।





চলুক...
একমত
মন্তব্য করুন