চলছে গাড়ি যাত্রাবাড়ি-৩
১।
সেদিন মেঘকন্যাদি আমাদের রাজশাহীর পোলাপাইনরে ধুয়ে দিলো আমরা ঠিক মতো ইংরেজী পারি না বলে। উনি মনে হয় ভুলে গেছেন কবিগুরু বলেছেন ‘’আগে চাই বাংলাভাষার গাথুঁনি..................’’
২।
কোরিয়ানরা কবিগুরুর এইকথা অক্ষরে অক্ষরে পালন করে। মাস্টার্স পাশ লোকজন ইংরেজী বুঝে না এই রকম লোক এখানে হাটেঁ মাঠে ঘাটে সব জায়গাতে দেখা যায়। আর যে বনে বাঘ নাই সেই বনে শিয়াল রাজা আমাদের হয়ছে সেই দশা।লোকজন আমাদের ইংরেজী বলা দেখে হাঁ হয়ে থাকে? ডিপার্টমেন্ট ফরেনার স্টুডেন্টদের মিটিংয়ে ডিন জিজ্ঞাসা করে তোমরা এতো ভালো ইংরেজী কি ভাবে পারো? আর কারো কথা জানি না আমি আমারটা জানি আর ঢোকঁ গিলি। যে কিনা কোনমতে পাশ করে এসেছে এসএসসি এবং এইচএসসিতে
প্রথম প্রথম কোরিয়া এসেছি একা একা সুপার শপে গেছি জিনিসপত্র কিনতে।বডি স্প্রে কিনবো কিন্তু ব্র্যাণ্ডের গুলো যেটাই দেখি আর মনে মনে হিসাব করি বাংলাদেশ আর এখানকারগুলোর দামের তফাত।এভাবে দেখতে দেখতে একটা কম দামী কালো রংয়ের বোতল দেখলাম সারা গায়ে জাপানী লিখা শুধু মাত্র hard spray লেখা বাদে।এক সেলস গার্ল কে জিজ্ঞাসা করলাম এটা কি বডি স্প্রে? নে(হ্যাঁ) বলে উত্তর দিলো।
পরেরদিন সকাল বেলা শরীরে বডি স্প্রে মেরে ল্যাবে যাওয়ার জন্য রেডী হচ্ছি কিন্তু কোন গন্ধ পাচ্ছি না ব্যাপার কি? ব্যাপার কিছুক্ষন পর টের পেলাম আমি বডি স্প্রে মনে করে যে জিনিস সারা শরীর মেখেছি তা আসলে বডি স্প্রে নয় তা হচ্ছে hard hair spray। পরেরটুকু আর নাই বা বললাম।
৩।
কিছুদিন ধরে যার তার সাথে ঝগড়া করে বসছি।আজ যেমন সুপারম্যানের ডলা খেয়ে সহ্য করতে না পারে দুইটা শুনায় দিসি।জানি আগামী দিনের ডলাটা আর মধুর হবে তাও আজ শান্তি পাচ্ছি।
পরশু দুপুরে ল্যাবমেটের সাথে একপাক করেছি।আমাকে নতুন কম্পিউটার দিসে কিন্তু উইন্ডোজ দিসে কোরিয়ান আমি সেটা কি করে চালাবো? আমি ইংরেজী করতে চাইছি সে করতে দিবে না এই নিয়ে দিলাম কিছু কথা শুনিয়ে। রাতে দেখি ফেসবুকের এক বন্ধু একটা ভিডিও শেয়ার করেছে ভারতের এক দশবছরের ফকির পিচ্চি অনর্গল ইংরেজীতে কথা বলছে এটা দেখায় বললাম দেখো আমাদের ঐদিক ফকিররাও ইংরেজিতে কথা বলে আর তোমরা সামান্য কম্পিউটারের উইন্ডোজটাও চালাতে পারো না। বেচারার মুখটা দেখার মতো হয়ছিলো......।
কাল হঠাত জিজ্ঞাসা করে আচ্ছা তোমাদের দেশে যখন থিয়েটারে হলিউডের মুভি দেখানো তখন কি বাংলাতে সাবটাইটেল দেয়া থাকে? আমি বললাম না।কেন থাকবে?যারা সেই মুভি দেখতে যায় তারা সবাই ইংরেজী বুঝে ও বলতে পারে।কিন্তু ব্যাটা কি জানে আমাদের দেশে হলিউডের সিনেমা সবগুলোই এক টিকিটে দুই সিনেমা......
মামুর ব্যাঠা এখনো বুঝে নি কাখে ল্যাড়তে কাখে ল্যড়েছে।কারন I came in Razsahi






তুমি এরপর দেশে আইলে আমারে ইংরেজি শিখাইবা, ঠিকাছে ??
Eaten = খাইছে।

আমারে কয়েকটা কুরিয়ান গালি শিখায়ে দিও।
আপনে কারে গাইল দিবেন??
ইশাইক্যা, শিবালামা... এই টাইপের কিছু কোরিয়ান গালি শিখছিলাম
অর্থ জানিনা যদিও। এক বন্ধুর কোরিয়ান বস ক্ষেপলে এই সব কৈয়া
গাইল দিত... এই শব্দ ২ টার কোনো অর্থ আছে রাসেল ?
আগে কন কারে কারে দিসেন??
প্রথমটার অর্থ হচ্ছে শিশু।কিন্তু যখন কাওকে ''ইসেককি'' বলে ডাকবেন মানে তাকে অপমান করে ডাকছেন।আর যদি ''গেসেককি'' বলে ডাকেন তাইলে আমাদের বাংলাভাষায় সেটা হচ্ছে কুত্তার বাচ্চা।
শিবোলামা মানে হচ্ছে ''পতিতার পুরুষ লিংগ''।এই টাইপের একটা চরিত্র কিছুদিন আগে ''আংশুমানের ছবি'' তে দেখেছিলাম।
২ পড়ে মজা পাইলাম।
চরম পোস্ট। হাহাহা.......।
প্রায়শ:ই কোরিয়ান'রা "ল" উচ্চারণ করতে পারেনা।এটা নিয়ে যে কত কান্ড হয়!
মজা পাইলাম, ভাইডি।
''ল'' না ''র''?
এখানে সায়েন্টিফিক বর্নমালার(আমার ল্যাবমেটের ভাষ্যমতে) র আর ল একই অক্ষর।প্রয়োগভেদে উচ্চারণ ভিন্ন।
বডি স্প্রের জায়গায়...

আপনি শুধু রাজশাহী দেখলেন I am goes to Comilla দেখলেন না! এরে বলে ইজম, আঞ্চলিকতা...
আপনে ইজম দেখিয়ে ভার্সিটির নাম বুললে না তারবেলাতে কি হবে? রাজশাহী বুলে ল্যাড়ে লিলেন। যবের ব্যাপার।

মামুর ব্যাটা কেমন করে বুলি ভার্সিটির নাম -কুষ্টে ইন্ভার্সিটি.....
মনে কিছু লিয়েন না...যুগটাই এসছে ঢলকে পড়ার, পড়া লিখা না করে...
আবারও ল্যাড়ে লিলেন ভার্শিটির নামটা বুলে।

পড়লাম
যাই আগের দুই পর্ব পড়ে আসি 
পড়ায় ফাকিঁ দিয়েছেন।একটা পড়েছেন আরেকটা পড়েন নাই।

না ফাঁকি দেই নাই, পড়ছি ঠিকই কিন্তু কমেন্ট করি নাই বলে ভাবছেন ফাঁকি দিছি
মামুর ব্যাঠা এখনো বুঝে নি কাখে ল্যাড়তে ক্কাখে ল্যড়েছে।কারন I came in Razsahi
খেক খেক খেক
কি চাচাতো ভাই তুমার ডিকশানারীর কি খবর? আর ছাড়ছো না যে।
কাখে ল্যাড়তে ক্কাখে ল্যড়েছে, বাঘের ন্যাজ দিয়ে কান চুলক্যা লিয়েছে; মামুর বুঠাকে ছাড়ছিনা কো এবার।
কোন মামুর বোঠাঁক ধ্যরলা গো?
ইংরেজি শিখতে মঞ্চায় বাবুল
আপনার সাথে আমি কুন কথাই বুলবো না।আপনি আমাকে আলু খাওয়ার ব্যবস্থা এখনো করহে দেন নি খো।

ইংরেজি শিখতে মঞ্চায় বাবুল
ইংরেজী সিখতে চ্যাছেন ভালো কুথা তা আমার এখানে কি করছেন? বাবুলের কাছে যান।

কি লিখবো হাসছি আর হাসছি। আমাদের অফিসে এক চাইনিজকে শেখানো হয়েছিল আসসালামুয়ালাইকুম শালার বেটা।
পরে ভালো লাগলো.....
রাজশাহী ভাষা শিখতে মন চায়, কারন আই গোন ইন রাজশাহী
ট্যাকা পয়শা লিয়ে যোগাযোগ করেন।

আর ইংরিজি, দেশের জিলাগুলির ভাষাই শিকতে পারলুম নে
। আপনি যে রাজশাহির ভাষা বলচেন, তাও বুঝতে একটা ডিকশনারি লাগবে মনে হয় 
কয় কি রে!!!!!!
তাইলে চট্রগ্রাম সিলেট গেলে কি করবেন?

my mind is doing how how after read your post. plz you me English teach
come come. I you teach english.
ফাইন লিখছেন
কি বুলছেন গো.।
মাস্টার্স পাশ লোকজন ইংরেজী বুঝে না এই রকম লোক এখানে হাটেঁ মাঠে ঘাটে সব জায়গাতে দেখা যায়।
কোরিয়ানরা ইংরেজি প্রত্যেক শব্দের শেষ অক্ষরে e থাকলে সেটা অবশ্যই উচ্চারন করে। যেমনঃ like(লাইকি), choose(চুজি), make(মেইকি)
Please give me a massage(প্লীজি গিভি মি আ মেসেজি)।।
এই হলো কোরিয়ানদের উচ্চারন। কিন্তু বাচ্চারা অনেক ভাল ইংরেজি বলে।
মন্তব্য করুন