ইউজার লগইন

মেসবাহ য়াযাদ'এর ব্লগ

২৮ দিনের অন্যরকম জিন্দেগী (পহেলা পর্ব)

ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়া ফালাইছি। কোন টেনশন নাই। ফলাফল কী হৈবো, সেইটাতো আমি জানিই। অন্তত ৩ মাস পড়ালেখার টেনশন দুর হৈলো। এই আনন্দ নিয়া রাইতে ঘুমাইতে যাই। সকাল ১১ টায় ঘুম থেকে উঠি। মা দয়া কৈরা নাস্তা খাইতে দেয়। খাইয়া বাইর হই। আড্ডা-টাড্ডা মাইরা ২-৩ টার দিকে বাসায় আসি। আবার খাওন দেয় মা। আহারে, দরদী মা আমার !

আমারে আর ফায় খে ??

আমী এখঠা নথুন দরনের ভানান ফদ্ধথি ছালু খরথে ছাই।
ছিন্থা খরে ধেকলাম, শভাই শভ দরনের ফোশ্ট ধেয়...
আমার অথ গেন নাই। থাই নথুন এই বাশার মাদ্যমে
লেকথে ছাই...
বুল থ্রুঠি হইলে নিজ ঘুনে ক্ষমা খরে ধিভেন।
আমি লেকতে ছাই, ভঢ় দরনের লেকখ হইতে আষা
রাকি। নথুন এই বাশাঠা একভার ছালু খরথে ফারলে
আমারে আর ফায় খে ??

চিটাগাং যাবেন কে কে ?

ম্যালাদিন ধরে এবি'র লোকজন ঢাকার বাইরে একদিনের শর্ট একটা ট্যুরে যেতে চাচ্ছে। তো, সে ব্যাপারে চিন্তা ভাবনা করে ঠিক করলাম। একদিনের শর্ট ট্যুরে চিটাগাং যাওয়া যায়। বৃহস্পতিবার রাতের ট্রেনে যাবো। শুক্রবার সারাদিন আড্ডা-খানা-পিনা-পতেঙ্গা সৈকত-ফয়'স লেক ঘুরে রাতের ট্রেনে আবার ঢাকায়। থাকা- খাওয়া নিয়ে নো টেনশন । পুরোটার জন্য স্পন্সর পাওয়া যাবে (চিটাগাং-এ আমাদের এবি'র ২ জন আছেন না ?

আজ শহীদ জননী জাহানারা ইমামের ৮১ তম জন্মদিন

আজ ৩ মে। আজ শহীদ জননী জাহানারা ইমামের ৮১ তম জন্মদিন। ১৯২৯ সালের ৩ মে জননী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্ম নেন। ৪২ সালে এসএসসি, ৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাশ করেন। ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে। সেটা ১৯৪৫ সাল।এরপর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড শেষ করেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ক

কীভাবে আপনি আজিমপুর থেকে মগবাজার যাইবেন

আপনি আজিমপুর থেকে মগবাজার যাবেন ? নো প্রব্লেম ! প্রথমে সিদ্ধান্ত নিন, আপনার বাহন কী হবে ? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, গুড ! দাম-টাম ঠিক না করেই রিকশায় চেপেছেন ? তাতেও সমস্যা নেই। রিকশা চলতে শুরু করলো। আপনাকে একা পেয়ে রিকশাওয়ালা বেশ জোরেই পেডেল মারছে। আপনি চিন্তিত ? নো চিন্তা।

নির্মল সেনের আপডেট সংবাদ

নির্মল সেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ৫৫৫ নং কেবিনে প্রফেসর ডাঃ সিরাজুল হকের অধীনে গত ৭ এপ্রিল থেকে ভর্তি আছেন। ২০ এপ্রিল প্রফেসর ডাঃ সিরাজুল হক (নিউরো মেডিসিন), প্রফেসর খাদেমুল ইসলাম (জেনারেল সার্জন), প্রফেসর এম আমজাদ হোসেন (অর্থপেডিক্স সার্জন), প্রফেসর জাহাঙ্গীর কবীর (ইউরোলজিস্ট) এবং ডাঃ স্বপন চন্দ্র ধর (গ্যাস্টোএন্ট্রোলজিস্ট) এই ৫ জনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

হুর পুরস্কার পেলেন...

আজকে সব পত্রিকায় একটা সংবাদ দেখেছি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাঃ
সৈয়দ মোদাচ্ছের আলী বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
পুরস্কৃত হয়েছেন। দেখে ভালো লাগলো।

একটি পত্রিকার শিরোনাম ছিলো এরকম :
হুর পুরস্কার পেলেন সৈয়দ মোদাচ্ছের...
দেখে মনে হলো, কী ভাগ্যবান আমাদের উপদেষ্টা
মহোদয়। জীবদ্দশাতেই তিনি হুর পেয়ে গেলেন !!

আমি কাউরে না করতে পারিনা

পুরা গ্রাম জুড়ে ছিছি, ঢিঢি, রিরি পড়ে গেলো। গ্রামের অতি উৎসাহী মুরুব্বিরা ইয়াং ছেলেপুলেদের উস্কে দিলো। এভাবে চলতে পারেনা। গ্রামের একটা ইজ্জত আছে না ? ঠিক, তাইতো ! যুবকেরা চিৎকার করে উঠে। এইসব অনাচার গ্রামে চলতে দেয়া যাবে না। এর একটা বিহিত করতেই হবে। সিদ্ধান্ত হলো, শুক্কুরবার বাদ আছর বিচার বসবে। বিচার হবে চেয়ারম্যানের বাড়িতে। গ্রামের ছোট বড়, ছেলে-বুড়ো সবাই এল সেই বিচার শুনতে।
বিচার করবে কে ?

একটা পাহাড় কিনতে যাচ্ছি...

যারা সবসময় বলেন, বেড়াতে যেতে মন চায়...
যাদের ইচ্ছা থাকলেও বিবিধ কারনে
ঢাকার বাইরে বেড়াতে যেতে পারেন না...
অন্যেরা বেড়িয়ে এসে সেই সব ছবি-টবি
ব্লগে দিলে যারা হিংসায় জ্বলে-পুড়ে
খাক হয়ে যান...
তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সামনের শুক্কুরবার খুব সকালে আমরা
দশ বন্ধু মিলে ঢাকার বাইরে যাচ্ছি।
ঢাকা থেকে মাইক্রো নিয়ে বান্দরবান।
সেদিন থাকবো, পরদিন শনিবার
বিকেল নাগাদ ঢাকার পথে রওয়ানা হব।

আমার আমি

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা। আমার
ভুমিষ্ঠ দিন হচ্ছে ১৬ সেপ্টেম্বর, কোনো এক বছর।
সে সুবাদে কন্যা রাশির জাতক। নারীদের সাথে
আমার সখ্যতা বেশি। এতে অনেকেই হিংসায়
জ্বলে পুড়ে মরে। মরুকগে। আমার কিসস্যু
যায় আসে না। দেশটাকে ভালবাসি আমি।

একজন লড়াকু নির্মল সেনের বেঁচে থাকার গল্পো

সত্যবাদীদের পক্ষে প্রিয় মানুষ হওয়া অনেক কঠিন। বিশেষত আমাদের তথাকথিত রাজনৈতিন সরকারের কাছে। অপ্রিয় হবার এই কাজটা সেই ব্রিটিশ আমল থেকেই নিষ্ঠার সঙ্গে তিনি করে আসছেন। চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রামগুলোতে বিপ্লব সংগঠক ছিলেন তিনি। এই তিনি হচ্ছেন সূর্যসেনের অন্যতম সহযোগী, বিপ্লবী, কলম সৈনিক, মুক্তিযোদ্ধা, বাম রাজনীতিবিদ নির্মল সেন।

আমাকে একটা বালিশ এনে দে..................ঘুমাবো ।

বাইরে বেসম্ভব গরম।
এইমাত্র মোটর সাইকেল দাবড়িয়ে এলাম
কাকরাইল থেকে।
অফিসে এসে এসিটা বাড়িয়ে দিতে
বললাম। আহ , কী ঠান্ডা !
কীযে ভালো লাগছে।
চোখ জুড়ে ঘুম আসছে...
এই, কে আছিস ? আমাকে একটা
বালিশ এনে দে..................ঘুমাবো ।

প্রসঙ্গ : নির্মল সেনের চিকিৎসা (আপডেট : ৭ এপ্রিল, ২০১০)

শুরুটা অনেক আগেই। আমি ল্যাবএইডের সাথে জড়িয়েছি ২০০৪ সালের শেষের দিকে। ২০০৭ সাল থেকে ল্যাবএইডের তরফ থেকে মুক্তিযোদ্ধাদের প্রায় বিনামূল্যে চিকিৎস সেবা দেয়া শুরু হয়। প্রায় বললাম এজন্য যে, হার্টের বাইপাস সার্জারি করার প্যাকেজ হচ্ছে- ২ লাখ টাকার সামান্য বেশি। এর মধ্যে শুধু ওষুধ খরচই লাগে ৫০ হাজার টাকার উপরে। অনেক ক’জন মুক্তিযোদ্ধার বাইপাস সার্জারি করা হয়েছে এখানে, যারা সাকুল্যে ২০ থেকে ৪০ হাজার ট

আমাদের ছবির হাট...

ছবির হাট হৈলো আমগো আড্ডার জায়গা। এইখানে আমরা দিনের বেলা যার যার কাম শেষ কৈরা আড্ডা দেই। চা-বিড়ি খাই। এই আড্ডার নির্দিষ্ট কোনো বিষয় নাই। চারুকলার ঠিক উল্টাদিকে মোল্লার দোকান সংলগ্ন আমগো ছবির হাট। এখানে আমরা যারা আড্ডা দেই তাগো মইধ্যে- চারুশিল্পী, সাংবাদিক, চাকুরে, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, বেকার, বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত, চিরকুমারসহ সব ধরনের পোলাপাইন আছে।

ঘুড়ি উৎসবের ফটুক...

yh

ছবির হাটের ষষ্ঠ ঘুড়ি উৎসবের কিছু ফটুক দিলাম...
ভালো লাগলে কৈয়েন, না লাগলেও কৈয়েন
ভাই এবং বইনেরা...