ইউজার লগইন
ব্লগ
বই বসন্ত!
ফেসবুকে আপনি যখন বইয়ের ছবি আপলোড দিবেন। দেখবেন কত পাঠক, কত বন্ধু বলছে-- ইশ, আমার যদি থাকতো। অনেক বুক রিডার গ্রুপে দেখি, লাইব্রেরীর ছবি দিলেই লোকজন আহ-উহ করে বলে উঠে, আহা আমি যদি যেতে পারতাম এই খানে। কিন্তু যায় কই মানুষ? আর পড়েই বা কই? চায়ের দোকান হাটে মাঠে ঘাটে অনেকের সাথেই তো আমাদের সামাজিকতা, হাতে বই দেখলেই প্রশ্ন। 'এখনো এই সব পড়োস? আর পড়ে কি হবে? এত জেনে জেনে জানোয়ার হবার মানে কি?' আর সত্যজিৎ রায় কি এক সিনেমা বানিয়েছিল- হীরক রাজার দেশে, তার ডায়লগ সবাই দেয়ঃ জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। সিনেমাতে তো পলাতক মাষ্টারও ছিল তার কথা কেউ মনে রাখে নাই। মনে রাখছে নরপিশাচ রাজার কথা। তাহলে ফেসবুকে এত ঢংয়ের মানে কি? সেই ঢংওয়ালা মানুষদের আবাস কোথায়?
বিক্ষিপ্ত ভাবনা
আমার মাঝে মাঝে মনে হয় কৌতুহল আর ভয়- আমাদের বর্তমান সভ্যতার প্রধানতম চালিকাশক্তি মানুষের এই দুটো অনুভুতি তবে এই দুটো অনুভুতির ভেতরে ভয়ের অনুভুতিটাই প্রবল। আমাদের ভাবনার জগতটা সম্পূর্ণ ভয় নিয়ন্ত্রন করে। কখনও কখনও ভয়টা ভীতির পর্যায় পার হয়ে আতংকে পরিণত হয়, কখনও ভয়টা আমাদের কৌতুহল নিবৃত করে।
আমাদের দৃশ্যমাণ, ইন্দ্রিয়গ্রাহ্য পৃথিবীর বাইরের সবটুকুই আমাদের ভীতির জগত। অন্ধকার- অপরিচিত ভূখন্ড কিংবা অজানা গন্তব্য- সবই আমাদের ভেতরে এক ধরণের সংকেত- এক ধরণের সাবধানবার্তা তৈরী করে। যে নিরাপত্তাহীনতার বোধ থেকে মানুষ আগুণকে ভক্তি শ্রদ্ধা করতে শিখেছে, প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি এবং এত শত মারণাস্ত্র নির্মাণের পর সেই নিরাপত্তাহীনতার বোধ আরও তীব্র হয়েছে। যন্ত্রের যান্ত্রিক দক্ষতা, যন্ত্রগণকের সমস্যা সমাধানের অভাবনীয় গতি সবই এখন মানুষের ভয়ের কারণ।
জার্সি
কেউ পরেছে ব্রাজিল টিমের হলুদ জার্সি, কারো বা আর্জেন্টিনার। আছে জার্মানির, স্পেনের , ডাচদেরও।
যদিও তাদের অনেকেই জানে না, এই রঙ্গিন জামাগুলো বিশ্বের মানুষের মনযোগে ছিল এতোদিন।
বেশ কয়েকজনের জার্সি গায়ের তূলনায় বড়, তাতে কী, নতুন পওয়া এই গেঞ্জি, তাদের ছোট জগতে অনেক বড় আনন্দের ঢেউ এনেছে।
কথা বলছিলাম কতগুলো পিচ্চিদের ড্রেস নিয়ে। ওরা পড়তে বসেছে পাণ্থকুঞ্জ নামে একটা পার্কে। পার্কটি পাঁচতারা হোটেল সোনারগাঁওয়ের কাছে। মানে উল্টোদিকে।
সেই স্কুলে বেঞ্চ নাই, স্কুল ড্রেসের বালাই নাই। মাটিতে মাদুর বিছিয়ে পড়ে তারা। অ-তে অজগরটি আসছে তেড়ে। আ -তে আমটি আমি খাব পেড়ে। ভালো কথা পেড়ে খাওয়া আমে ফর্মালিন থাকে না।
যাহোক,এটা আমার কল্পনা। বাস্তবে ওই ছেলে-মেয়েরা জর্সি গায়ে দেয়ার স্বপ্নও বোধ হয় দেখে না। ওরা ঘুমায় ফুটপাতে। ওদের ঘর পলিথিনে তৈরি। বিশ্বকাপ মানে কী. তা বুঝতেও তাদের অনেক সময় লাগবে।
সমর্থক সমাচার
ব্রাজিল টিমের ভক্তদের প্রাণের মনি নেইমার এবার চান বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। ব্রাজিল হেরে যাবার পর ল্যাটিন ফুটবলের পতাকা এখন আর্জেন্টিনার কাছেই।
আর্জেন্টিনার মেসি বার্সাতে তার সহকর্মী।এরইমধ্যে ডাক্তার পাঠিয়ে নেইমারের পাশে আছে ক্লাবটি। এরআগে হরমোনজনিত অসুখের চিকিৎসার ব্যয়বহন করে মেসিকে ফিট করে তোলে ক্লাবটি। বিনিময়ে মেসি সেই কিশোরবেলা থেকেই ক্লাবটির সঙ্গে।
আবার দীর্ঘদিন দেশের বাইরে থাকায় মেসিকে পছন্দ করেন না আর্জেন্টিনার মানুষরা।এমনকী তারা মনে করেন মেসির ব্যক্তিত্ব নাই। মার্কিন সাংবাদিকরা এসব তথ্য দুনিয়ার মানুষদের জানিয়েছেন।
এসব কথা বলছি বাংলাদেশে ওই দুই দলের ভক্তদের কথা মাথায় রেখে। বিশেষ করে যারা অন্যদের হেয় করে মন্তব্য করেন বা হাসাহাসি করেন। তাদের আচরণ চর দখলের জন্য লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করার মতোই। গালাগালি, পচানো, হিংসা, হেয় করা এসব কোন বিচারে খেলোয়াড়সুলভ মনোভাব হয় ?
উপোষের দিন রাত্রী, সিজন টু- এপিসোড টু!
শরীরটা ভালো লাগছে না। ইফতারের পর থেকেই কেমন জানি করছে। তাও ঘুম আসে না। ভোর না হলে ঘুম আসার কোনো সম্ভাবনাই নাই। খুবই খারাপ অভ্যাস এই দিনে ঘুমানোর। কিন্তু কি আর করা, করেই যাচ্ছি। ঘুম ছাড়াই শরীর কেমন জানি টানছে। এর কারন সম্ভবত গত দুই দিনের কম ঘুম আর ইফতারে অহেতুক বেশী খাবার। ইফতার যখন খাই তখন তো হুশ থাকে না। খালি গিলি আর পান করি। কিন্তু খাবারের পর বুঝি অযথাই এত জিনিস কিনে এনে খাওয়া। লোকজন বলে রাতে খাও না, ইফতার বেশী খাওয়া দোষের কিছু না। কিন্তু খাওয়ার পরে বোঝা যায় ঠেলা, হাঁটা যায় না মোটেও, শরীর ঝিমিয়ে আসে। শরীর খারাপ হবার আরো কারন থাকতে পারে গত দুই দিনই খুব হাইপারের ভেতরে ছিলাম ওয়ার্ল্ডকাপ নিয়ে। প্রথমটায় ব্রাজিলের ডিজাস্টার হারে প্রথমে উৎফুল্ল হলেও পরে খুবই মন খারাপ ফ্যানদের কথা ভেবে, আর সেকেন্ডদিন আর্জেন্টিনার প্যানাল্টিতে জয়। ভাগ্য ভালো রোমেরো সেভ করেছিল নয়তো তখন মনে হচ্ছিলো টেনশনে মরেই যাই
ফিরে দেখা
২০১৩ সাল ছিলো নাগরিক অসন্তোষের বছর, বছরের শুরুতেই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের রায়ে ক্ষুব্ধ তরুণেরা শাহবাগ মোড় দখল করে নেয় ফাঁসীর দাবীতে। শাহবাগ মোড় প্রজন্ম চত্ত্বরে পরিণত হওয়ার পর টানা ৩ সপ্তাহ সাধারণ মানুষ শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে।
সাঈদীর ফাঁসীর আদেশে আদালত লিখেছিলো ধর্মবেত্তা দেলোয়ার হোসেন সাঈদী নয় বরং আদালত একজন মানবতা বিরোধী অপরাধী দেইল্যা রাজাকারকে ফাঁসী দিচ্ছে- যদিও আদালতের রায়ে দেলোয়ার হোসেন সাঈদীর ভিন্ন দুটো পরিচয় লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন ছিলো না কিন্তু তারপরো গুজব ছড়িয়ে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হয়। এপ্রিলে হেফাজতে ইসলামী ইসলাম রক্ষার দাবীতে এবং বাংলাদেশে এক ধরণের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের দাবীতে ঢাকা মার্চ শুরু করে- সরকার নিজেই ঢাকাকে অবরুদ্ধ করে ফেলে এবং হেফাজতে ইসলামী ১৩ দফা ঘোষণা করে এক মাসের সময়সীমা বেধে দিয়ে ঢাকা ত্যাগ করে।
ফুটবল ফান
অনেক আগে ফুটবল নিয়ে একটি লেখা লিখেছিলাম...এইখানে তার লিঙ্ক।যখন থেকে জানি “জালে বল জড়ালে গোল বলা হয় তাকে” তখন থেকে আবাহনীর সাপোর্টার। কী বুঝে আবাহনীর সাপোর্টার সেটার কোন বিশদ ব্যাখ্যা নেই। এক বাড়িতে থাকি সবাই, তুতো ভাইবোনদের মধ্যে দলাদলি, একদল আবাহনী আর একদল মোহামেডান। যে দলের সাথে আমার ভাব বেশি, তারা আবাহনী, তাই দলের প্রতি নিজের বিশ্বস্ততা অক্ষুণ্ন রাখতে আবাহনী আমিও। তখন অবশ্য সর্ব সাকুল্যে দলের নামই জানতাম তিনটি, আবাহনী, মোহামেডান আর ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স ইউনিয়নকে জানতাম স্বাধীনতার স্বপক্ষের দল হিসেবে যারা মাঝে মাঝে বেশ ভাল খেলে বটে কিন্তু কোনদিন ফাইন্যালে পৌঁছে না। আমার মেজো মামাকে আমার খুব পছন্দ আর তাঁর পছন্দের দল ছিলো ব্রাদার্স ইউনিয়ন। টিভি কিংবা রেডিওতে খেলার ধারা বিবরনী শোনার সময় তিনি এতো উত্তেজিত থ
'কথা সামান্যই' নিয়ে সামান্য কথা!
ইচ্ছা ছিল এই মাসে নেট আরো কয়েকদিন পরে নেবো। কিন্তু সিনেমার নায়িকাদের মতোই 'আমার মন মানে না'। তাই অল্প টাকার মান্থলি প্যাকেজ নিলাম। ৫০০ টাকায় সাড়ে তিন জিবি। এক কালে ১ জিবি দিয়েও ১ মাস চালিয়েছি। সেইসব গল্প ব্লগে এখনো ঝুলছে দিনলিপির মোড়কে। এখন ৩০ জিবি না হলে ভালোই লাগে না। ত্রিশ জিবি কিনতে টাকা লাগে ১২০০। সিনেমা দেখা যায় ১৫-২০ টা। সিরিয়াল নামানো যায় পাঁচ ছয় সিজন, সেখানে সাড়ে তিন জিবি তো সাগরের বুকে না হলেও পুকুরে মাঝে ১ গ্লাস পানি, সেটাও বেশি দামে। তবুও মাঝে মাঝে ১ গ্লাস পানিতেই গলা শুকিয়ে যাওয়া ঠেকাতে হয়। এই যেমন আজ নিয়ে ১ মাস তো দূরে থাক অন্তত ১ সপ্তাহের জন্য ঠেকালাম। তার আগেই হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু কয়েকটা দিন তো হাহুতাশ কাটবে। ভালো জায়গায় একা একা ইফতারী করতেই এখন লেগে যায় ৫০০ টাকা! তা দিয়ে পাওয়া সাড়ে তিন জিবি ডাটা সামান্যই।
মান সম্পন্ন শিক্ষা- ৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরীর সুবাদে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। বিশ্ববিদ্যালয় এর মানের দিক দিয়ে এই সকল বিশ্ববিদ্যালয় কে কোন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ই ধরা হয় না। এর বেশ কিছু কারন আছে।যেমন – ১। প্রতিষ্ঠানের স্থাপন (দেখার মতো কোন স্থাপনা নেই), ২। শিক্ষার মান, ৩। ব্যবসা প্রতিষ্ঠান (টাকা দিয়ে সনদ বেচা হয়), ৪। ল্যব নেই, ক্লাশ রুম নেই, মাঠ নেই।
প্রিয় বন্ধুকে লেখা চিঠি
প্রিয় বন্ধু
কথাগুলো তোমাকে বলতেই হত, তারপরও অনেকক্ষণ বইয়ের কালো লাইনগুলোর নীচে কলম চালিয়েছি। আমি কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। জীবনের সব মারাত্মক ভুলগুলো বারবার মনে উঁকি দিয়ে যাচ্ছিলো আর আমি ওদের কাছে ধরা দিচ্ছিলাম। অভাবগুলোও বেয়াড়াপনা শুরু করতে লাগলো। প্রিয় দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে, একটু আগেই ওরা জাতীয় সঙ্গীত গেয়ে মাঠে নেমেছে। রুমের জানালা দিয়ে ফুটবলের আবেগ আর উচ্ছ্বাসময় শব্দগুলো কানে আসছে। কিন্তু আমি বইয়ের কালো লাইনগুলোর নীচে কলম চালিয়ে চলেছি। পরশু ফাইনাল পরীক্ষা।
অনার্স জীবনের প্রতিটি পরীক্ষার সময়েই এরকম হয়েছে। প্রচণ্ড বিষাদগ্রস্ত হয়েছি যখন পরশু পরীক্ষা। শেষ বছরটায় আমি এই বিষয়ে তোমাকে চিঠি লিখতে বসেছি- কেননা, কথাগুলো বলা না হওয়া পর্যন্ত আমি পড়ায় মন দিতে পারছি না।
ফেরদৌসী মজুমদারের 'মনে পড়ে'
সাহিত্য প্রকাশ থেকে বইটা কিনেছিলাম এই মেলায়। জমানো ছিল, অন্য বইয়ের ভীড়ে পড়া হয় নাই। উল্টিয়ে পাতা রেখে দিতাম। কি মনে হলো একদিন নিয়ে পড়তে বসলাম। চিকন বই, পড়তে সময় লাগলো মাত্র দুই ঘন্টা পনেরো মিনিট। তাঁর ভেতরে ফ্যামেলি ছবি দিয়ে ঠাসা অনেক পাতা। এই বই লেখার প্রথম প্ল্যান আসে লেখকের মাথায় ২০০৩ সালের প্রথম আলোয় ঈদসংখ্যায় কিশোর বেলার স্মৃতিকথা লেখার মাধ্যমে। সেই এক লেখা পড়েই তারা জীবিত যত ভাইবোন আছে ঈদ পূর্ণমিলনীর আড্ডায় হেসে কুটিকুটি। তাঁর ভাইবোনরা আরো নতুন নতুন গল্প করছিলো যা উনার লেখার সময় মনে ছিল না। তারপর ত্রপা মজুমদারের অনুপ্রেরনায় তিনি লিখতে বসেন। এবং লিখে ফেলেন এই বইটা। এইটা কোনো আত্মজীবনী না, সিরিয়াস কোনো লেখালেখিও না, এটা একজন সরকারী কর্মকর্তার বিখ্যাত মেয়ের ও তাঁর স্বনামে বিখ্যাত সব ভাইবোনের ফেলে আসা জীবনের হাসি আনন্দের স্মৃতিকথা। ডক্টর ইউনুস বইটার ফ্ল্যাপ লিখেছেন যত্ন করে। দামও খুব কম,
উপোষের দিন রাত্রী, সিজন টু- এপিসোড ওয়ান!
মেজাজ খারাপ। কি এক হিন্দি চুলের খেলা হলো। ধারনা ছিল ফরাসী জার্মানদের এক অতুলনীয় ম্যাচ দেখবো। তা আর হলো কই? ম্যাড়মেড়ে এক খেলা। রাগ উঠে গেল নিজের উপরে। আশা ছিল ফরাসীরা গোলটা অন্তত শোধ করবে। তাও হলো না। প্ল্যান ছিল আয়োজন করে শান্ত ভাইয়ের বাসায় খেলা দেখবো। জার্মান ফরাসীদের খেলা দেখে আর থাকতেই ইচ্ছা করছে না, এসে পড়লাম বাসায়। দেখি ব্রাজিলের খেলাটা কেমন হয়? রাত তো এমনিতেও জাগি, ওমনিতেও জাগি। কি খেলে কলম্বিয়ার সাথে! আমি চাই ব্রাজিল আজকেও জিতুক। কারন এত এত ব্রাজিল ফ্যান বাংলাদেশে, তাঁদের মাটিতেই আবার হচ্ছে ওয়ার্ল্ডকাপ সুতরাং আমি আশাবাদী ব্রাজিলের কাপ জয়ের সম্ভাবনা নিয়ে। মনে প্রানে চাই লাতিন আমেরিকান এক ফাইনাল হোক। দেখা যাক কি হয়!
সম্মোহিত চুম্বন ২
১.
: শফিক, তাই না তোমার নাম?
: হ্যা।
: নিজের সম্পর্কে কিছু বলো।
: কি বলবো? অনেক কথাই তো আছে।
: হ্যা...কবিতা লিখতে চাইতাম, ছন্দ মিলতো না। বাবা আমাকে বলতেন মনকে মুক্ত করো, তখন যাই লিখবে, তাই কবিতা হবে। কিন্তু কিভাবে মুক্ত করবো? মন কি জেলখানায় বন্দী?
: কবিতা আর লেখা হয়নি?
: এখনও লিখতে পারিনি।
: কি নিয়ে লিখতে চাও?
: জানি না।
: তোমার মনে কি অনেক দুঃখ?
প্রশ্নটা আমার মাথায় ঘুরতে ঘুরতে থাকে। আমি আস্তে আস্তে ডুবে যাই অপরাহ্নের আলোর মতো। এই অন্ধকার বড্ড বেশী আপন আমার। প্রচন্ড শান্ত চারিদিক, তবু বুঝতে পারি আমি আদতে শান্ত নই।
কি অসহায় আমি একবার ভাবো
“আমি বৃষ্টিতে ভিজে ভিজে, তোমাকে খুঁজতে খুঁজতে, বুঝতে পারলাম যে, তুমি আসো নাই”- সুন্দর একটা লাইন। বৃষ্টি নিয়ে আজ আর কোন ফ্যান্টাসি করবো না। আমার মতো সরকটওয়ালা মানুষের বৃষ্টি নিয়ে অতো পাগলামী মানায় না। তবে একটা মজার গল্প করার লোভ সামলাতে পারছিনা। গেল রবিবার সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার না আসার কারনে গাড়ি বের করতে পারছিলাম না কিন্তু আমার অফিসে যেতে হবে। বাসা থেকে কারওয়ানবাজার পর্যন্ত একটা রিকশা নিলাম। রিকশা নেয়ার উদ্দেশ্য হল, প্রচন্ড বৃষ্টিতে হুড তুলে, গান শুনতে শুনতে এবং খানিকটা ভিজতে ভিজতে অফিস যাব। ঢং আর কী!
দুই ঘর
স্বপ্নের শুরু হল রাত জুড়ে আছি,
আকাশ আর মাটিতে সবখানে বাঁচি।
নিচে কেও গায় গান উপরেতে হাসে,
গায়েন তো ঘুম ঘুম যাবে দূর বাসে।
আমি তো দেখিনা কিছু, তবু বলি ওগো,
তুমি কি ঘুমাও, নাকি ঘুমহীন জাগো?
আমার তো দুই ঘর, মানব আর পিশাচ,
একে অন্যের সাথে করি সহবাস।
(লেখাটা বহুবছর আগে লেখা, ব্লগে পোষ্ট করলাম, মাঝে মাঝে মনে হয় কবিতাটা আমার অসুস্থ মনের কল্পনার প্রতিচ্ছবি! আবার মনে হয়...... থাক পরেরটা না হয় না ই বললাম।)