আমার যাদুমনি (১২)
ঋহান বেশ কিছুদিন যাবৎ নাকে কামড় দেয়া শিখেছে। ইদানিং আবার নাক থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আমার ঠোটেও কামড় লাগিয়ে দেয়। এবং মজার ব্যাপার হলো, ঠোটে কামড় শুধু আমাকেই দেয়, তার বাপ'রে দেয় না। 
এই দেখে তার বাপ সেদিন বললো, "পোলায় দেখি এখনই প্রেক্টিস শুরু কইরা দিছে। সে কি ভাবছে আমরা কিছুই বুঝি না? আরে এখন মা'রে দিয়া সেইফ সাইডে থাকতেছে আর কি, কয়দিন পর তো না জানি আর কারে কারে দেয়"।
আমি বললাম, "হু! অসুবিধা কি? সবাই যে বলে 'পুরা বাপ কা বেটা', এটা মনে হয় সেইটার আসল নমুনা"
বিছানা পেলেই ঋহানের চিৎপটাং হয়ে যেতে ইচ্ছে করে
এই পুতুলের চেয়ে পুতুলের পা টা ঋহানের অনেক পছন্দ
ঋহানঃ মা প্লিজ, দোহাই লাগে! আর ছবি তুলবা না বলে দিলাম
ভেবলা ঋহান
এক বিকেলে মা-ছেলের অবসর মূহুর্তগুলো'র একাংশ 





কমন পড়ছে ?
@ মায়াবতী
বাহ। তোমারতো বেশ ভালই অবসরগুলো কেটে যায় ছেলেকে নিয়ে...
ছবিগুলো অনেক সুন্দর...
হ্যাঁ, এখন আমার সারাটাদিন কাটে কেবল ঋহান'কে ঘিরেই।।
ভেবলার(আমাদের এক বন্ধুর নাম পড়ছিল ভেবল) ছবি তোলা তারপর সেগুলি দিয়ে পোস্ট এই করতে করতে সময় কাটে ভালোই ।
শুধু ভালো না, অনেক ভালো কাটে
পোলাই দেকি মেলা বড় হইয়া গেছে! আরও বড় হওক!
দোয়া করবেন!
সুন্দর! শেষ থেকে ৩য় ছবিটা বেশি সুন্দর মনে হলো!!
আমাদের ছেলে অভিনব'র আগামীকাল তিন বছর হবে। যদিও আমার কেবল মনে হয় প্রতিটি শিশু ঈশ্বরের সমান বয়সী। প্রতিদিন নতুন অভিজ্ঞতা,প্রতিদিন নতুন আনন্দ দেয় আমাদের অথচ ভাণ্ডারে কমতি পড়েনা কখনও!!
অভিনব'কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
ওর নামটা খুউউব মিষ্টি, অনেক আদর বাবুটা কে..
আসলেই!
ধন্যবাদ নাজ। ঋহানকেও অনেক আদর। আমাদের বাবুরা ভালো থাক, সবসময়!!
ঋহানের জন্য অনেক অনেক আদর ও দোয়া
ধন্যবাদ ভাইয়া!
বাপও এরকম করতো তাইলে?
সবাই যেহেতু ঋহান'কে "বাপ কা বেটা" বলেন, তাহলে নিশ্চই বাপ করতো বলেই এখন ছেলে সেটা করে
আমরা অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করি (রাজাকারি ইমো হবে)। বাপ এখন কী করে সেইটা জাতি জানতে চায় (বাঁচতে-হলে-জানতে-হবে ইমো হবে)।
আগুনের গোল্লাটা বড় হয়ে যাচ্ছে । ওর সব ছবিই মাশাল্লাহ সুন্দর!
মাশাল্লাহ!
ঋহানের কমলা ফতুয়াটা পছন্দ হইছে খুব!.।.।
তার ফুপি বানায়া দিছে
ময়না পাখিটা বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ।
ঋহানের আর কি দোষ? শিশুরা তো যা দেখে তাই শিখে। শিশুদের প্রথম শিক্ষা হয় ঘর থেকে। ঋহানের ঘর তো ঋহানের বাবা- মা এর ঘর।
ঋহান এই শিক্ষা ঘর থেকে পাইতেছে বলতে চান?

উহু! নট পসিবল। ঋহানের বাপ ঘরে এইসব জিনিস করে না, সুফি মানুষ কি না!
পোলা তো নয় যেন আগুনের গোলা
হ, আমরা বুজতো পারছি.......... বাপকা বেটা........পোলাতো নয় সেতো আগুনেরি গোল্লা ...
ঋহান বাবুটার জন্য রইলো সাড়ে তিন হাজার শুভকামনা। বেড়ে উঠুক বাবা-মাএর নিরবচ্ছিন্ন আদর আর ভালবাসায়। আলো ছড়াক নক্ষত্রের মতো করে।
ইনশাল্লাহ!
পোলা তো নয় যেন আগুনের গোলা
মন্তব্য করুন