একজন কবিকে খুঁজছি !!!!
একজন কবিকে খুঁজছি। কবি ভাইয়েরা আওয়াজ দিয়েন প্লিজ। সেই কবিকে জব্বার পুরষ্কার দেয়া হবে।
তবে তার আগে বলতে হবে নিচের কবিতা টি তার লেখা কিনা।
সেদিন ওষুধের দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে বাসায় ফিরে দেখি একটা ডায়েরী ছেঁড়া পাতার প্যাকেটে ওষুধ দিয়েছে দোকানদার লোকটি। সযতনে প্যাকেট টার আঠা ছুটিয়ে তা মেলে ধরতেই দেখি ডায়েরীর পাতায় কবিতা টি লেখা। এরকম কবিতা আর কাব্য প্রতিভা নষ্ট হয়ে যাবে ভেবে তুলে রেখে দিলাম পাতাটি।
এই কাব্য প্রতিভা যেন নষ্ট না হয় , এরকম কবিতা যেন হারিয়ে না যায় , তা জনগণের সামনে তুলে ধরতেই আজকের এই প্রচেষ্টা।
যারা যারা পুরানো কবি (যেমন - মুকুল) বা নতুন কবি (যেমন - ইয়াযাদ ভাই) যাই হোন, আপনি স্বীকার করা মাত্রই কবিতার মালিক হিসাবে আপনাকে এর প্যাটেন্ট (বাংলায় অর্থ - জব্বার পুরষ্কার) দিয়ে দেয়া হবে।
I cry for you
পৃথিবী ঘুমিয়ে গেছে হয়তো
ঘুমিয়ে গেছ তুমি
শান্তির নীড়ে বাসা বেঁধেছো
জানকি সে কথা তুমি
How much time I cry for you
How much time I cry for my love
চলে গেছ বহুদূরে জেগে আছ হৃদয় মাঝে
পারিনা তোমায় ভুলতে আজ
সুখ বুঝি তোমায় খোঁজে
সুখেরই ফাগুন আজ লাগেযে আগুন
জানকি সে কথা তুমি
How much time I cry for you
How much time I cry for my love
যায় হারিয়ে অনেক কিছু হারায়না ভালবাসা
হারিয়ে যাবো হয়তো আমি
থেকে যাবে যত আশা
মৃত্যুও পারবেনা ভোলাতে তোমায়
জানকি সেকথা তুমি
How much time I cry for you
How much time I cry for my love.
কবিতার মালিক কেউ থাকলে আওয়াজ দিয়েন , ডায়েরীর পাতা টা তাকে দিয়ে দেয়া হবে।





অন্যের ডাইরী পড়া ভালো না....
তবে "জানকি" স্টাইলে লেখা এমন আন্তর্জাতিক কবিতা পড়তে পাওয়া দুষ্কর!
কবিতার বানান ও সব কিছু অবিকল রাখা হয়েছে।
আন্তর্জাতিক কবিতা
প্রমাণ করবেন কেমনে?
প্রমান দরকার নাই, বলা মাত্রই এই দাবীদার কে এই কবিতার পাতা টা দিয়ে দেয়া হবে।
এইটা তো দেখি ঠোঙ্গাধুনিক কবিতা হইছে...
হা হা হা ... ঠোঙ্গাধুনিক ... হা হা হা ... সেইরকম নাম দিছেন
হা হা , জোশ নাম - ঠোঙ্গাধুনিক - পেলাস।
এই অমর ঠোঙ্গাশিল্প শেয়ারের জন্য আপনাকে কোন একদিন এক ঠোঙ্গা ঝালমুড়ি খাওয়াবো।
আহা কাগজের ঠোংগা। কতকি পড়তাম শৈশবে। আজকাল অবশ্য বাচ্চারা কাগজের ঠোংগা পড়বে এটা চিন্তা করতেই ভয় লাগে।
ছোট বেলায় দেখতাম পরীক্ষার খাতা দিয়ে বানানো ঠোঙ্গা , খুলে নিয়ে পড়া শুরু করতাম কি লিখছে তাতে ।
এইটা পৈড়া আপ্নের আমার কথা মনে হৈলো!
আরে আপনার নাম উদাহরন হিসাবে আইছে ।
কবিতা একটা লিখছেন, আবার কৈতে শরমও পাইতাছেন, এইসব কি ?
বুকে সাহস নিয়া বৈলা ফেলেন, আপনেই এই "জানকি" কবিতাডা লেখছেন....আছি আমরা আপনের সাথে।
কয় কি বিড়াল !!! কবিতার কপিরাইট কিন্তু আপ্নেরে দিয়া দিমু, বুইঝেন তখন।
কবিতা লিখতে লজ্জার কি আছে। বিবাহপূর্ব কবিতাই ভেজালবিহীন আসল স্বাদের
না দাদা , লজ্জার কিছু নাই কিন্তু আরেকজনের কবিতা ক্যাম্নে আমার নামে চালাই ?
বিশ্বাস করেন এইটা আমার লেখা না

তয় আন্তর্জাতিক কবিতা খুব খারাপ হয় নাই
হ বিশ্বাস করলাম তুমার লেখা না।
ওরেবাবা, বাংলা কবিতাই বুঝি না
তার উপরে
দেখি ইংলিশ কবিতা
মোটেই ইংলিশ না , আন্তর্জাতিক কবিতা।
কবিতা ভালো হইসে। মনে করে দেখেন এটা আপনারই লেখা কিনা ।
আমি তো আন্তর্জাতিক কবিতা লিখতে পারিনা, বাংলাতেই লিখতে পারিনা আর আন্তর্জাতিক কবিতা !!!
কবিতা ব্যাপক হইছে । চউক্ষের পানি এখনো থামতেছে না
I cry for you
দে, বসুন্ধরা টিস্যুর বাক্সখানা আবার দে
এই লন টিস্যু কাপড় আনছি , টিস্যু বক্সে কুলাইবো না ।
এই কবিরে খুঁইজ্যা পাইলে এট্টু আওয়াজ দিয়েন ভাইডি । একবার তার হাতটা ছুঁইয়া দেখতাম চাই ।জানবাম চাই কেমনে লেখছেন তিনি এইডা ! পড়ার পর থেইক্যাই এই মহান কবির জন্ন আমার পরতিখ্খার শুরু হইলো ...মাবুত এ ইলাহি জানকি তুমি how much time i wait for the আন্তর্জাতিক পুয়েট?
তার কব্বিতা টা সজতনে রাখা আছে, প্পাইলেই খবর দিমু , সাংবাদিক সম্মেলন করুম।
মন্তব্য করুন