ঃপল - The Octopus এর গণনার বহুমুখী ব্যবহারঃ - আপনাদের বুদ্ধি চাই।
এবারের বিশ্বকাপে পল - The Octopus কে গোল্ডের বুট দেয়া উচিত ছিল, এমন নির্ভুল গণনার জন্য ।
বেচারা যা কইছে তাই লাগছে। ঝড়ে বক পড়লেও এরকম ভাবে তো আর পড়ে না তাই পল কে আমাদের গণক ঠাকুর কইতেই হয়।
পল কে ইতঃমধ্যে খেয়ে ফেলার , মেরে ফেলার ছেড়ে দেয়ার হুমকী আইছে। খুবই খারাপ কথা। শুনে খুবই খারাপ লাগলো আমার।
তাই ঠিক করলাম পল কে বাংলাদেশে আইনা ব্যবসা কিছু করা যায় কিনা । কিছু আইডিয়া আমার মাথায় আইছে আর আপনাদের কাছে ''বিশেষ ভাবে" অনুরোধ জানাইতেছি আমারে কিছু বুদ্ধি দেন , পল কে নিয়ে ব্যবসা কইরা ২ বেলা খাইয়া-পইড়া যেন ভালো থাকতে পারি।
** ইলেকশনের আগে পল দিয়া গণনা করামু কে জিতবো। দুই দলের নেত্রীর ছবি দিয়া খাবার ভইরা দিয়া দিমু , পল যারটা খাইবো সেই জিতবো। (কিন্তু বাক্স টা ট্রান্সপারেন্ট হইবো না)
** প্রেম করার আগে পল রে দিয়া গণনা করায় নেবার ব্যবস্থা করুম। যেমনঃ বাফড়া ভালোবাসে জলি আর মলি রে। পল গণনা কইরা কইবো কার লগে বাফড়া জমবো ভালো - জলি না মলি। বিয়া হইবো কার লগে ।
** বিয়ার পর পরই পলের কাছে দম্পতি দের আসার ব্যবস্থা করুম, প্রথম সন্তান মেয়ে না ছেলে হবে জানতে চায় যারা।
** কার বিয়া কবে হইবো - কত বছর বয়সে - এইডাও পলের কাছ থেইকা জানানোর ব্যবস্থা করতে পারি।
** আমরা মাঝে মাঝেই আড্ডা দেই , তো সামনে কার বাসায় আড্ডা দিমু - মেসবাহ ভাইয়ের বাসায় না হাসান রায়হান ভাইয়ের বসায় - এইডা পল ঠিক কইরা দিবো।
** দুই নম্বরী কাজ কইরা ধরা খাইবো কি খাইবো না - (স্পেশাল রেট এইটার জন্য)
এরকম কিছু উৎপাদনশীল কাজে পল কে নিয়োগ দিতে চাই, আপনাদের কারো আইডিয়া থাকলে জানায়েন , আপনাদের পিলিজ লাগে।
**





পল কইছে নেক্সট আড্ডা সাঈদ নামের এক ৬ ফুট লম্বা লুকের বাসায়।
আপনার গবেষণার আরো উন্নতি হোক দিনে দিনে।
প্রমান কই ???
ট্রান্সপারেন্ট বাক্স না তো। মুখের কথা বিশ্বাস করন লাগবো।
আগে ভিড্যু দেখতে হইপে তারপর বিশ্বাস।
ভিড্যু ক্যামেরাটা পাঠান তো সাঈদ ভাই।
জয়িতাপু'র জয় হোক।
শুভ কামনা থাকলো। বুদ্ধি দিতে পারুম না।
ভাই , লাভ হইলে আপনারে শেয়ার দিমু ভাবছিলাম , এখন আর তা হইলো না।
যেইসব আইডিয়া দিছেন এইতেই ব্যবসা চাল্লু হয়া যাইবো। কুনো সন্দ নাই।
সর্পরাজ-পঙ্খীরাজ, পীর কায়েদাবাদী সবতের কট খাওনের দিন আয়া পড়ছে
আরো কিছু আইডিয়া চাই ।
http://www.prothom-alo.com/detail/date/2010-07-17/news/79273
- দেখেন মাতামাতি কারে কয় ।
পলান্তিসটাই সবচেয়ে ভালো
আবিয়াইত্তা পুলাদের ক্রিয়েটিভিটি সব প্রেম, বিয়া, বাচ্চা হওয়া কেন্দ্র করে গুরে, আফসুশ
কতো রাষ্ট্রীয় কাজে লাগানো যায়,
১.দুইটা খুনী ধইরা পলরে ডাকলে, পল যারে কামড় দিবো সে আসল খুনী , পুলিশের আর গোয়েন্দার ভাত মারা যাবে।
২.মনোয়ন নিয়ে ঝামেলা হলে দুইজন প্রার্থীরে পাশাপাশি দাড় করিয়ে দিলে পল যারে কামড় দিবে সে জিতবে। এ জায়গায় অবশ্য পায়জামা পাঞ্জাবীওয়ালা ঠকা খাবে, কারন অদ্ভুদ পোষাকে পল ভয় পেতে পারে
৩. বাসায় দুটো গৃহ্কর্মী থাকলে কে চুরি করে ফ্রিজ থেকে মিষ্টি খেয়েছে সেটা বের করতে পল সাহায্য করতে পারে
৪. সামনের বই মেলায় কার বই হিট হবে
৫. এবছরের চলচিত্রে শ্রেষ্ঠ নায়িকা, গায়িকা কে হবে ইত্যাদি ইত্যাদি।
পলের কাজের যা পরিধি, সেতো ওভারটাইম কামড়াইয়াও কুল পাবে না দেখছি
হায় হায় , আপ্নের মাথায় এত্ত আইডিয়া !!! রাত্রে ঘুমান ক্যাম্নে এত বুদ্ধি নিয়া ???
আসলেই তো , পল ওভারটাইম কামড়াইয়া শ্যাষ করতে পারবো না।
পল্রে বাংলাদেশে ক্যাম্নে আনা যান, কন তো ।
তানবীরা'পু যুগান্তকারী মন্তব্য করেছেন।
যাগো প্রেম এখন উথাল পাথাল, তারা কে কে ছ্যাকা খাইবো এইটাও পলরে দিয়া বাহির করা যাইতে পারে.........
তোর লাগবো নাকি ???
পলান্তিসটাই সবচেয়ে ভালো
বিশ্বকাপ ২০৫০
পড়লাম , ফাটাফাটি।
হাহাহা
আপনি কি বুঝাতে চাইলেন , আমি ক্লীয়ার না। আমারই অক্ষমতা হয়তো।
জামাত শিবির কে মোকাবেলা মানে এই নয় যে ছাত্রলীগ কে দিয়ে , আওয়ামী ঘরানা লোক দিয়ে সব ছেয়ে ফেলতে হবে।
এই দেশে মুক্তমনা , উদার মনা লোক এখনো আছেন।
ধুরো , কন পোষ্টের মন্তব্য কোন পোষতে করে দিলাম।
আমার কাছে পলরে গ্রীল কইরা খাওনের চিন্তাটাই বেশি ভালো লাগে...
পলান্তিসটাই বেশি জোশ।
আবিয়াইত্তা পুলাদের ক্রিয়েটিভিটি সব প্রেম, বিয়া, বাচ্চা হওয়া কেন্দ্র করে গুরে, আফসুশ!!
হ সহমত!!!
তয় আমার জন্য যদি পাত্রী চুজ কইরা দ্যায় খুপই ভালু হয়!
এক কাম করতে পারো যে যে মেয়েকে পছন্দ , সবাইকে পলের সামনে খাড়া করাও , পল যারে কামড় দিব, বুঝবা সেই তোমার বউ।
মন্তব্য করুন