ইউজার লগইন

শিরোনামহীন।

ঝিঝি পোঁকার বিরামহীন ডেকে চলা , মাঝে মাঝে তা ছাঁপিয়ে সুপারির পাতায় হুমড়ী খেয়ে পড়া বাতাসের সাথে সুপারির পাতার ধস্তাধস্তির শব্দ। সেই বাতাসের কিছু অংশ মাঝে মাঝে পথ ভুলে ঢুকে পড়ছে জানালার ভিতরে, বের হবার পথ না পেয়ে আবার ফিরে যায় অজানায়।

আকাশে তখন মাঝ রাত্রিরের ক্ষয়ে যাওয়া চাঁদের ভগ্নাংশ। ম্লান জোছনার আলো এসে পড়েছে সুপারি গাছের পাতায়, খানিকটা ভাঙ্গা জানালা গলে ভিতরে ঢুকেছে লজ্জিত ভঙ্গিতে। কপাটা হীন , ভাঙ্গা শিকের জানালা দিয়ে তাকাতেই সেই আলোর খানিকটা দেখা যায়। ঘরের এক কোনে একটাই জানালা। জানালার শিক গুলো মরচে ধরে নড়বড়ে হয়ে গেছে, জায়গায় জায়গায় কাঠ ভেঙ্গে ভিতরের একদা অদৃশ্য অংশ এখন লজ্জা শরমহীন হয়ে বেরিয়ে আছে ছেঁড়া শাড়ী দিয়ে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত পাশের বস্তির রহিমার মা'র শরীরের মত।

সেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এক জোড়া চোখ। বাইরের জোনাক পোঁকার বারবার আলোর নিভে যাওয়ার মত বার বার চোখের পলক পড়ছে তার। হঠাৎ খস খস শব্দে চমকে উঠে । কোন বাদুড় হয়তো ডানা ঝাপটিয়ে পাশের তাল গাছটিতে আঁকড়ে ধরতে চাইছে।

ঘুমহীন প্রতি রাতের মত এই রাতও কাটছে তাঁর একই ভাবে। সেই চিরচেনা জানালা, জানালার বাইরে চিরচেনা সেই বাগান, নারকেন, সুপারি আর নানান গাছের সেই বাগান - কতদিনের চেনা। বাগানের পাতার ফাঁক গলে ভূমি স্পর্শ করা চাঁদের আলোর আর ছায়ার জড়াজড়ি বাগান জুড়ে। কিংবা আমাবস্যার রাত্রিতে ঘুট ঘুটে অন্ধকারের উল্লাসধ্বনি - সবই চিরচেনা ।

শুধু নিজেকেই চিনতে পারলো না সে আজও। নিজেকে না চেনার সেই কষ্ট প্রতি রাতে তাঁকে ছুরি চালায় তার চিন্তায়, কল্পনায়, তাঁর ভিতর জমে থাকা বিশ্বাসে।

হু হু করে কেঁদে উঠে সে। নিরব, অন্ধকার কক্ষ জুড়ে তখন তাঁর কান্নার ধ্বনি ছন্দ তুলে নেচে চলে ভুলে ঢুকে যাওয়া বাতাসের সাথে, জানালা গলে আসা এক চিলতে চাঁদের আলো থামিয়ে দিতে চায় সে গোঙানীর শব্দকে।

কক্ষের ভিতরের অন্ধকার এসে আলতো করে তাঁকে জড়িয়ে ধরে, নিয়ে যেতে চায় আরো অন্ধকারের মাঝে, আরো অন্ধকারে ।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


বাতাসের সাথে সুপারির পাতার ধস্তাধস্তির শব্দ।

খাইছে আমারে, ইরাম উপমা ...??

সাঈদ's picture


পেচ্ছাপেচ্ছি তো আর না।

মেসবাহ য়াযাদ's picture


এইডাতো পেচ্ছাপেচ্ছিরেও হার মানাইছে... Wink

আহসান উদ্দিন's picture


আমার কছে মনে হয় নিজেকে চেনা অন্যতম একটা কঠিন কাজ। Sad
লেখা খুবই ভাল লেগেছে।

সাঈদ's picture


সেটাই ভাই। ধন্যবাদ পড়ার জন্য।

মীর's picture


নিয়ে যেতে চায় আরো অন্ধকারের মাঝে, আরো অন্ধকারে ।

সাঈদ's picture


হুমম ...........

মীর's picture


হুমম মানে কি? এই টাইপ মুক্তগদ্য ভালু পাই। এর মইধ্যে কিছু কিছু লাইন বেশি ভালু পাই। ঐটা সেরুম এক লাইন হৈছে। বুঝছেন? Crazy

সাঈদ's picture


আরে সেটাই বোঝাতে চেয়েছি ।

১০

মীর's picture


ও তাইলে ধইন্যাপাতা। নেন Beer

১১

শাতিল's picture


পদ্য ভালো লাগতেছে Steve

১২

সাঈদ's picture


পদ্য !!! At Wits End

১৩

জ্যোতি's picture


হুমমমম। ভাবের মধ্যে আছেন। লেখা ভালু পাইছি।একবছর পর পর পোষ্ট দিলে চলপে?

১৪

সাঈদ's picture


আফসুস !!! এত পোষ্ট দেই চোখে পড়েনা , এক বছর পর পর দেখেন !!!

১৫

জ্যোতি's picture


জ্বি না। আমি দেখি। একবছর পর দিলে তো একবছর পরই দেখবো কি না?

১৬

সাঈদ's picture


দুই দিন আগেও একটা পোষ্ট দিলাম , কন যে এক বছর পর পর !!!

১৭

মুক্ত বয়ান's picture


গরীব মেয়ে হইলেই কেন, রহিমা/ ফাতেমা আর ছেলে হইলে কেন রহিম/ করিম নামকরণ হয়??

১৮

সাঈদ's picture


নামে কি আসে যায় !!!

১৯

নীড় _হারা_পাখি's picture


নিয়ে যেতে চায় আরো অন্ধকারের মাঝে, আরো অন্ধকারে

সাঈদ ভাই যদি চান তো আমি ফিলিপস এর টর্চ লাইট নিয়া আসি। তাইলে অন্ধকার এর মধ্যে আলোর দেখা পাইবেন।

শুধু নিজেকেই চিনতে পারলো না সে আজও। নিজেকে না চেনার সেই কষ্ট প্রতি রাতে তাঁকে ছুরি চালায় তার চিন্তায়, কল্পনায়, তাঁর ভিতর জমে থাকা বিশ্বাসে।

হুমমম.।.।খুব কঠিন কাজ.।.। ভাল লাগল।

২০

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

টর্চের আলোতে কি সেই অন্ধকারের ভিতর আলো পাওয়া যায় ? যায়না।

২১

শওকত মাসুম's picture


হুমমম। লেখা ভাল হইছে।

২২

সাঈদ's picture


ধন্যবাদ মাসুম ভাই।

২৩

তানবীরা's picture


আমি আপনার এ লেখাগুলোর খুবই ভক্ত। এ লেখাগুলোর মাঝ দিয়ে শক্তিমান লেখক "সাঈদ" এর ঝলক দেখা যায়

২৪

সাঈদ's picture


শরম পাইলাম । Tongue

২৫

নাজমুল হুদা's picture


একেবারে অন্যরকম পোস্ট ! কবিতার আবহে সুন্দর একটা গদ্য ! সত্যিকারের সাহত্যিক হয়ে উঠবার লক্ষণ সুস্পষ্ট । দেরিতে হলেও পড়লাম, ভাল লাগলো ।

২৬

সাঈদ's picture


ধন্যবাদ নাজমুল ভাই।

২৭

নাজমুল হুদা's picture


সাহিত্যিক বানানটি ভুল লিখেছি বলে খারাপ লাগছে ।
এই ব্লগে আপনার এমন সুন্দর সুন্দর পোস্ট বেশি বেশি দেখতে চাচ্ছি ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।