বিভক্ত হলো ঢাকা সিটি কর্পোরেশন ।
আজ ২৯ শে নভেম্বর , ২০১১ । জাতীয় সংসদে পাশ হয়ে গেল ঢাকা সিটি কর্পোরেশন (বিভক্তি) আইন ।
এই আইনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন ২ ভাগে ভাগ হলো - ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিন।
১৯৭৯/৮০ সালের আগে বর্তমান ঢাকা শহরে তিনটি পৌরসভা ছিল । - ঢাকা পৌরসভা, মীরপুর পৌরসভা ও গুলশান পৌরসভা।
১৯৭৯/৮০ সালে ঢাকা সিটি কর্পোরেশন করা হলো মীরপুর ও গুলশান পৌরসভা কে একীভূত করে । এই একীভূত ছিল সময়ের প্রয়োজনেই। এটা ঢাকা কে দিয়েছে পরিপূর্ণতা ।
বর্তমান সরকার আজ ঢাকাকে আবার ২ ভাগে বিভক্ত করলো । অনেকটা বঙ্গভঙ্গের মতই মনে হচ্ছে বিষয়টা ।
কারণ যাই থাকুক না কেন, এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এই সিদ্ধান্ত জনগণের ভোগান্তি বাড়াবে বৈ কমাবে না। সরকার যেসব যুক্তি দিচ্ছে বিভক্তির পক্ষে , তা মামুলী খোঁড়া যুক্তিই মনে হয়েছে এ পর্যন্ত।
এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানাচ্ছি সরকার বাহাদুরের কাছে।





হাঃ !!!
সর্কার ভাদুর আম্পাব্লিকের কথা শুনার লাইগা ঠ্যাং আছড়ায়া নাচতেছে
কথা না শুনলে ঘাড়ে ধইরা শুনাইতে হপে ।
দেখা যাক কি হয়! ঢাকা বিভক্ত করে খারাপ করে নাই। এই উপলক্ষে আপনাকে ব্লগে দেখা গেলো পোষ্ট সহ।
বিভক্ত করে খারাপ করে নাই ?
দূরদর্শিতার অভাব আছে বলেই সম্ভবত আমি এখনো বুঝতে পারছি না আসলে কী কী ক্ষতি হয়ে গেল। তবে বেশ বুঝতে পারছি যে সরকারের দূরভিসন্ধি আছে। আমি সেই দূরভিসন্ধির প্রতিবাদ জানানোর জন্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।
ধন্যবাদ ।
আগে এসব নিয়ে অনেক মাথা ঘামাতাম।এখন আর কিছুতেই কিছু যায় আসেনা।
জনগণ আছে শাঁখের করাতের ভিতরে দু'ধারেই কাটছে।
আসলেই আপা। শাঁখের করাতে আছি আমরা । এর একটা পরিবর্তন দরকার ।
আসলে ঠিক বোঝা যাইতেছে না কি ভাল হইলো অথবা কি খারাপ হইলো।
একটা শহরে ২ টা স্থানীয় সরকার - বিষয়টা ভালো হয় কি করে ?
বদ্দ উন্মাদ মাতারির হাতে দেশ। বাপের তালুক মনে কইরা যা খুশি তাই করতেছে।
জটিল কইছেন বস।
বদ্ধ উন্মাদ মাতারি
বাপের তালুকই তো । মানেন না ? কপালে অমাবস্যা দেখছি ।
সাঈদ ভাইয়ের ভাবসাব দেইখা মনে হয়তেছে উনি অবিভক্ত ঢাকার মেয়র হতে চান

সরকারের ভাবসাব দেখলে মনে হয় গা গতরে চুলাকানি নাই কিন্তু চুল্কায় ঘাও করা লাগবে।সেই ব্রত নিয়ে নামছে।
তুমি ত আছ বিভক্ত কোরিয়া তে তাই মজা লাগতাছে ।
আমরা কে কে এখন কোন ঢাকায় পড়লাম?
আর একেক খান থেকে অন্য জায়গায় পার্থক্য কেমন হবে? 
ঢাকা বিভক্তি পরবর্তী অবস্থা নিয়ে আরেকখানা পোষ্ট দেবার ইচ্ছা আছে ।
সরকারের হীণ মনোভাবকে ধিক্কার জানাই।
সরকার কে ধিক্কার ।
আমারও একই প্রশ্ন আমরা কে এখন কোন ঢাকায় পড়লাম? আসলেই কি এর কোনো সুবিধা আছে?
সুবিধা কি কুনদিন পাইবেন ?
বাংলাদেশের রাজধানীর নাম কি এখন?
ইতিহাসের বিষ্ঠা হয়ে থাকবে এই ঘটনা টা।
দাদা , আপনার কমেন্ট মিস করি খুব ।
''ইতিহাসের বিষ্ঠা'' জোশ লাগলো ।
বুবুর নাকি টাকা নাই। টাকা থাকলে ঢাকাকে উনি দুই ভাগ না চার ভাগ করতেন।
জনগণকে বেশী সুবিধা দেয়ার আশায় এই ভাগজোগ। তাহলে ওয়ার্ড হিসেবে যে ভাগ করা আছে সেটা কি?
উনার আরো টাকা থাকলে প্রতিটা ওয়ার্ড একটা করে সিটি কর্পোরেশন করে দিতেন ।
Raehat Shuvo
ঢাকার উত্তর ভাগ কহে ছাড়িয়া নিঃশ্বাস
দক্ষিণেতে সব ক্যাশ, আমার বিশ্বাস।
ঢাকার দক্ষিণ ভাগ বসি দীর্ঘশ্বাস ছাড়ে
সব শালা ক্যাশিয়ার বসাইছে উত্তরে।
পূর্ব ও পশ্চিম দেখো বসি শলা করে,
রোসো বাছা, আমরাও আসছি অচিরে।
হ দেখেছি। কত টাকা থাকলে তিনি প্রতিটা ওয়ার্ড কে এক একটা সিটি কর্পোরেশন করতেন ?
ঢাকা ভাগ হলো আবার জোড়া লাগবে খালি অনেক বছর পর পোলাপাইনেরা কবে কোন গাধারা যে এই দেশটা চালাইতো তা ইতিহাস দেখলেই বোঝা যায়!
এ যুগের মুহাম্মদ বিন তুগলক
ঢাকা ২ টুকরা করুক আর ৬ টুকরা করুক
সে পারে সব পারে সে এইদেশের
মা বাপ ...আমরা আম জনতা ...
মন্তব্য করুন