বয়ে চলা জীবন-কাব্যের পান্ডুলিপি ১
একটা লেখা শুরু করেছিলাম , খোঁড়াতে খোঁড়াতে ৪ পর্ব ও দিলাম। এরই মাঝে আমার অফিস থেকে দেয়া ল্যাপটপ টা তে শুরু হল নানান ঝামেলা। ল্যাপটপ টা আমি আমার মত করে সাজিয়ে নিয়েছিলাম অভ্র , বাংলা ফন্ট দিয়ে । জনাব ভাইরাস সিস্টেম ফাইল খেয়ে ফেলাতে সেইফ মোড ছাড়া ঢোকা যায়না উইন্ডোজে, তাও কোন মতে ঢোকার পর শুরু হয় একের পর এক ফাইল নাই , এই এরর , সেই এরর ম্যসেজের উৎপাত। অফিসে নিয়ে যে ফরম্যাট দিয়ে আবার সেট আপ দিব - তার উপায়ও নাই, প্রজেক্ট চলছে , সব গুরুত্বপূর্ণ ফাইল, সেটিংস , কনফিগারেশন ইত্যাদি ইত্যাদি আছে, কিছু একটা মিসিং হয়ে গেলেও সমস্যা। বড় সমস্যা হোল ইউএসবি পোর্ট কাজ করছিল না , অভ্র কাজ করছিল না , ইন্টারনেট এ ঢুকলেই একটু পর কি কি ম্যাসেজ এসে এক্সপ্লোরার বা মজিলা হ্যাং হয়ে যায়।
মহা মুসিবত। তারপরেও অফিসে গেলাম ল্যাপটপ নিয়ে , দেখি যে সেখানে সার্ভিস প্যাক থ্রী নাই, এই ল্যাপটপে আবার সার্ভিস প্যাক থ্রী লোড করা , পুরান ভার্সন দিয়া কাজ হয় না। যাই হোক শেষ পর্যন্ত গতকাল এক কলিগ তার বন্ধুর কাছ থেকে এনে সার্ভিস প্যাক থ্রী সহ সিডি দিল, তারপর ডুয়েল বুটিং রেখে নতুন সেট আপ দিলাম, রাত জেগে এডব রিডার , অভ্র, ইয়াহু মেসেঞ্জার , ইত্যাদি ইত্যাদি সব সেট আপ দিয়া আজ ফ্রীভাবে নেটে আসতে পারলাম।
বাসায় একটা পিসি আছে কিন্তু ঐটাতেও সমস্যা। প্রথমত সমস্যা হল আমি বসে ডেস্কটপে কাজ করতে পারিনা , স্পাইনাল কর্ডে সমস্যা , বসলে কিছু ক্ষন পর ব্যাথা শুরু হয়ে যায়, এবং ব্যথা শুরুও হয়ে গেছে , ঢাকার বাইরে যাবার কথা ছিল যেতে পারলাম না। তারপর পিসিতে নেট কানেকশন দিলেই দেখি পিসি নানান কবিতা দেখায় আমারে , নানান গল্প করে তারপর পিসি তে কানেকশন কেটে যায় এক সময়।
নানান ঝুট ঝামেলা শেষ করলাম কালকে , এখন ফুর ফুরা ভাবে চলছে পিসি-ল্যাপি । শুধু এই ল্যাপটপে এম এস অফিস সেট আপ দেয়া বাকী, ২২ তারিখে দিয়ে দিব ।
এত কথা বলার কারন হোল , আমার একটা ধারাবাহিক চলছিল কিন্তু এই ঝামেলায় পড়ে সেটা অনেক পিছিয়ে গেছে , মুডটাও কেমন আগের মত নাই। পরের পর্ব আবার শুরু করবো কি না ভাবছি। এতদিন পর পরের পর্ব দিলে বেখাপ্পা লাগতে পারে বলে আমি একটু দ্বিধাগ্রস্ত।
দোদূল্যমান আছি এটা নিয়ে।
সিদ্ধান্ত গল্পের পাঠক ও পাঠিকাদের উপর ছাড়িয়া দিলাম।





বেখাপ্পা নিয়া আক্ষেপ করার দরকার নাই। দিয়ে দেন...
ওকে। কইলেন যখন ......
উবুন্তু লাগান, কমসে কম সেকেন্ড অপশন হিসাবে হইলেও। আরো কতোগুলা লিনাক্স আছে, পেনড্রাইভ ভার্শন। পুরা ওএসই পেনড্রাইভে থাকবে, ওইগুলাও লাগাইতে পারেন।
চিন্তা করতাছি এইটাই টেরাই করুম কিনা ।
আপনের গল্প অব্যাহত থাকুক...
ধন্যবাদ ভাই। অব্যাহত থাকবে তাইলে।
দূরের মানুষ- কাছের মানুষ দ্রুত সচল হোক।
এনশাল্লাহ ।
আপনের গল্প অব্যাহত থাকুক...
এনশাল্লাহ ।
আগে কী জানি লেকছিলেন ?
আম্মো ভুইলা গেছি।
আপনের গল্প অব্যাহত থাকুক...
এনশাল্লাহ।
গল্প নো থামাথামি।
ইয়েস স্যার।
....অবিসিদা নাই, আম্রাতো আছিই....পরে যখন সুযোগ পাইবেন, লেখা শুরু কৈরেন....আমীন
সুম্মা আমীন।
ল্যাপটপ বড় ফ্যাকড়া জিনিস, আমার ব্যাকস্পেস বাটন কাজ করছে না কদিন ধরে। মেরামত করার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়াতে, হাল ছেড়ে দিছি। ব্যাকস্পেস বাটন হলো বুড়া আঙুলের মতো, না থাকলে বোঝা যায় ওইটার কেরামতি।
নতুন করে সেট আপ দিলাম সব।
অবশ্যই চলিবে
আপনের গল্প অব্যাহত থাকুক...
মন্তব্য করুন