ইউজার লগইন

একটি রূপকথা

অনেক অনেক দিন আগে , এক দেশে দুই রানী ছিল। হা - রানী আর খা - রানী । রানী হলে কি হবে !!! সেই দেশের লোকজন ঠিক করতো কে দেশ চালাবে। খা রানী ৫ বছর দেশ চালায় তো হা রানী ৫ বছর দেশ চালায়। এভাবেই তারা একজনের পর আরেকজন দেশ চালাতে লাগলো।

দুই রানীর মধ্যে দা-লাউ সম্পর্ক। হা রানী হাঁসে তো খা রানী কাঁদে। এক রানী কথা বেশী বলে তো আরেক রানী কথা কম বলে। এক রানী ডানে যায় তো আরেক রানী যায় বায়ে। এরকম ভাবেই দুই রানী দেশ চালাচ্ছিল।

তো , একবার হা রানী দেশ চালানো শুরু করলো। হা রানী সিংহাসনে বসে কয়েক মাস পর ঘোষনা দিল , কয়দিন পর দেশের মানুষ এক ঘন্টা আগে উঠবে এক ঘন্টা আগে ঘুমোতে যাবে। দেশের মানুষ ও তা মেনে নিল। কেউ কিছু বললো না।

তাই দেখে খা রানীর দারুন গোস্বা। মনে মনে ভাবল, দাড়াও , আমিও দেখাচ্ছি মজা।

হা রানীর এক ঘন্টা আগায়ে দেয়ার কথা সব আম-কাঠাল-লিচু জনতা মেনে নিল। তারা এক ঘন্টা আগে উঠে অফিসে যায়, এক ঘন্টা আগে ঘুমোতে যায়। মহিলাদের টিভি দেখতে সমস্যা হলেও তারাও কিছু বললো না। সে দেশে তখন সূর্য ডোবার সাথে সাথে রাত নেমে যায়, মানুষ ঘরে ফিরতে ফিরতেই দেখে অনেক রাত হয়ে গেছে। ঘরে ফিরে খেয়ে দেয়েই আবার ঘুম দেয় , পরের দিন এক ঘন্টা আগে উঠবে বলে।

এভাবেই হা রানী ৫ বছর দেশ চালালো।

তারপর ৫ বছর পর আবার সেই আম-কাঠাল-লিচু জনতা সবাই হা রানী কে বাদ দিয়ে খা রানী কে সিংহাসনে বসালো। খা রানী সিংহাসনে বসেই বললো যে আগামীকাল থেকে দেশের মানুষ কে আরো এক ঘন্টা আগে উঠতে হবে। দেশের মানুষের কষ্ট হলেও মেনে নিল তা। কেউ কিছু বললো না।

দেশের মানুষ আরো এক ঘন্টা এগিয়ে গেল। তাই দেখে আবার হা রানী তেলে-পোটলে জ্বলতে লাগলো।

খা রানী ও ৫ বছর দেশ চালালো।

একই ভাবে ৫ বছর পর আবার হা রানী কে দেশের মানুষ সিংহাসনে বসালো। সেও দেশের মানুষ কে আরো ১ ঘন্টা আগে উঠতে বললো। সেই দেশের দেশের মানুষ সেটাও মেনে নিল।

এভাবে একবার খা রানী আরেকবার হা রানী ৫ বছর পর পর সিংহাসনে বসে আর এক ঘন্টা করে দেশের মানুষ কে এগিয়ে নিয়ে যায়।

এরকম ১ ঘন্টা করে এগুতে এগুতে এক সময় দেখা গেল সেই দেশের মানুষ , যখন সূর্য ডোবে তখন ঘুম থেকে উঠে , কাজ কাম করে , অফিসে যায়। আর যখন সূর্য উঠে তখন বাসায় ফিরে খেয়ে দেয়ে ঘুমোতে যায় !!!!!

অবশেষে এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।

আর নটে গাছ টি মুড়োলো , আমার গল্প ও ফুরোলো। ।

( এট একটি রুপকথা মাত্র, কেউ যদি কোন বাস্তব ঘটনা, কোন ব্যাক্তির সাথে এর মিল খুঁজে পান , তা হলে তার জন্য কোনক্রমেই লেখক কে দায়ী করা যাবে না, সেটা তার নিজস্ব চিন্তা বলে বিবেচিত হবে)

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


অন্য ব্লগে পূর্বে প্রকাশিত।

মুকুল's picture


Laughing

বকলম's picture


Smile

সাঈদ's picture


Wink

মামুন হক's picture


হা হা হা, আজকে গল্পের মচ্ছব লাগছে। চমৎকার লাগলো সাঈদ ভাই।

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

মাহবুব সুমন's picture


Smile

সাঈদ's picture


Laughing out loud

মেসবাহ য়াযাদ's picture


রুপকথা আপনের বাসার সেইদিনের খাবারের মত মজা হৈছে...

১০

সাঈদ's picture


হে হে , সেইদিন তো আমি রান্ধি নাই , ভাস্কর দা রান্না করছিলো, তয় বারবিকিউ আমি করছি, যেইটা খাইয়া বিদায় না নিয়া চুপি চুপি চইলা আইছিলেন ।

১১

আকাশনীল's picture


খেক খেক খেক, মজা পাইসি

১২

সাঈদ's picture


Laughing out loud

১৩

জ্যোতি's picture


hZfrj muf rfgdVfmGcufM igdcYG

১৪

জ্যোতি's picture


আরে এমুন বাক্স কেন আসলো?আজব !বলছিলাম লেখাটা পইড়া ব্যাপক মজা পাইছি।জোশ হইছে।

১৫

সাঈদ's picture


বুঝছি , কমেন্ট কপি পেস্ট করতে গিয়া ধরা খাইছেন। Laughing out loud

যাউজ্ঞা, ধন্যবাদ দিলাম তাও।

১৬

কাঁকন's picture


অট:হা-রাণী আর খা-রাণী প্রতি ৫ বছর অন্তর অন্তর ভোটাভুটি খেলার মাধ্যে প্রচুর অর্থব্যায়
ও নৈরাজ্যের জন্ম না দিয়া মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ৫ বছর পর পর সিংহাসন বদলাবদলি
করলে ভালো হইতো

১৭

সাঈদ's picture


তা হইলে তো আর রূপকথা হইতো না , সত্য ঘটনা হয়ে যেত।

১৮

সোহেল কাজী's picture


খিকজ Evil

১৯

সাঈদ's picture


Laughing out loud

২০

তানবীরা's picture


রানী দুজনকে কেমন যেনো চেনা চেনা লাগলো ঃ)

২১

সাঈদ's picture


তাই নাকি ? কন কি !!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।