তাহলে ঐ কথাই রইলো, দেখা হবে সবার সাথে.. (updated)
“ভালো বন্ধু খুজে পাওয়া বড় কঠিন”। আসলেই? হয়তো।
কিন্তু, আমি জীবনের একটা সময়ে এসে অনেক সহজেই একগাদা ভালো বন্ধু এক সাথে পেয়ে গেছি। সেই সাথে ঐ একগাদা বন্ধু'র মাঝে থেকে পেয়েছি তাকে, যাকে আজ জীবন সঙ্গী করে এগিয়ে চলেছি। আর আমার জীবন সঙ্গীর সাথে পথ চলার সিদ্ধান্তে সাক্ষ্য রেখেছিলো আমার সেই একগাদা বন্ধু। তারপর সময়ের সাথে সাথে সেই একগাদা বন্ধু’র তালিকায় যুক্ত হলো আরও একগাদা ভালো বন্ধু। এই দল আবার আমার এবং আমার জীবন সঙ্গীর ভালোবাসা’র ছোট্ট একটি নতুন অংশের সাক্ষ্য হয়ে থেকেছে প্রতিনিয়ত। সেই ভালোবাসা’র ছোট্ট অংশটি’র আমার মাঝে বেড়ে ওঠা, এই পৃথিবীতে তার আগমন, তার নামকরন.. এরকম প্রতিটা আনন্দ-বেদনার মুহুর্তে সাক্ষ্য দিয়েছে আমার এই একগাদা বন্ধু। সাথে আগের একগাদা বন্ধু'রা তো ছিলোই।
জানিনা তাদের কাছে কৃতজ্ঞতা’টুকু কিভাবে জানাতে হবে। তবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই-ও না। কারন, কৃতজ্ঞতা-ই যদি জানাতে হয়, তবে “আমরা বন্ধু” হলাম কিভাবে?
সে যাইহোক। কি বলতে এলাম, আর কি বলছি?
বলছিলাম কি, বন্ধু’রা, আমাদের ঋহান তো মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছেন। তিনি এখন আর আপনাদের গুল্টু-পুল্টু ছোট্ট বাবু’টি না থেকে, তিনিও আপনাদের বন্ধু’র খাতায় নাম লেখাতে চান। তার এক দফা দাবী,।তিনিও নাকি তার মায়ের মত করে এক সাথে একগাদা ভালো বন্ধু পেতে চান।
তাই, আগামী ৫ই এপ্রিল ২০১১, মঙ্গলবার, বিকেল ৫:০০ ঘটিকায় তিনি আপনাদের সবার জন্য পাবলিক লাইব্রেরী’তে অপেক্ষায় থাকবেন, সবার জন্য।
প্লিজ, সবাই অবশ্যই আসবেন কিন্তু।
নইলে ঋহান অনেক নাগ কব্বে 





আগামী ৭ই এপ্রিল ২০১১, বৃহস্পতিবার বিকেল ৫:০০ ঘটিকায় তিনি আপনাদের সবার জন্য পাবলিক লাইব্রেরী’তে ঋহান জ়নসভা করবে নাকি
হু! বকতিমা দিবে
আমি মনেহ্য় ভাইগ্না/ভাইস্তার জনসভায় থাক্তারুম্না... আফসুস...
এইযে শুরু হইলো পিছলানি।
আমি কিছু জানিনা। যার জনসভা তার রাগ ভাংগাইতে পারবেন কিনা ভাইবা দেখেন।
পিছলানি না। ৭ তারিখ হৈলে আসলেই থাকতে পারতাম না। ৫ তারিখ হওয়ায় আমার জন্য ভালো হৈছে
মনে থাকলে হয়! একদিন আগের শিডিউলও ভুলে যাই মাঝে মাঝে, আর এ তো সেই ৭ এপ্রিল!!
কি বলবো! জানি ওনেক বিজি তবুও আশা করি মনে করে চলে আসবেন।
মানি না, মানবো না। ঐদিন ১৪৪ ধারা জারি করা হউক।
ঠিক ঠিক ঠিক।
ঋহানকে নাগ করতে দেয়ার প্রশ্নই আসেনা........
আহা আহা ৭তারিখ কবে আসবে.....................
৭ তারিখ কবে আসবে? উমমম, এই তো ৭ তারিখেই এসে পরবে
ঋহান যে দাঁত দেখাতে চাইছে সবাইকে সেইটা বললা না যে!
চলে আসবো সময়মতো।গুলটুশকে আদর আদর আদর।
ভাগিনা কি আর দাঁত দেখাবে??
খালারা যেভাবে দাঁত দেখায়তেছে।
ভাগিনা'র মত কি আর খালারা দাঁত দেখাইতে পারবে? তার দাঁত তো মাত্র দুইখান
কত কিছু লেখবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু লেখতে বসে এইটুকুই আসলো মাথায়। দেন আমার মাথায়
তোমারে কেমনে মাইর দেই কও? আমি কি এতই বোকা নাকি?এত কথা বলার দরকার কি?ঋহানের দাওয়াত তুমি পৌঁছায় দিছো।
ঋহানের একটা ফটুক তো দিলা না এইখানে!
জয়িতার সাথে একমত।
ঋহানের দাঁতের পার্টির পোস্ট, দাঁত উঠা ছবি চাই
এই নেন। আপনি বলা'র পরে গিয়ে তুলে আনলাম


ঋহানের দাঁত প্রদর্শন
ওলেলেলে.....এই ছবি আমি এতদেরীতে দেখলাম! ভালো থাক বেবীটা। সুস্থ্য থাকুক। মাশাল্লাহ মাশাল্লাহ।
লোভনীয় আড্ডার প্রলোভন - ঋহানের একজন বান্ধবী নিয়ে আসতে পারি কিনা দেখি...
ঋহানের বান্ধবী, আপনার বান্ধবী সবাইকে নিয়ে আসেন।
এম্নেই ঋহানের বান্ধবী'র লিস্টি দেইখা আমি দিশেহারা, আপনি আরো আনতে চান?
৭ তারিখ না করে ৫ তারিখ করলে ভালো হয় না? ওইদিন ঢাকায় জ্যাম কম থাকে। আপনাদের মতামত কাম্য
ঐদিন ঢাকায় না, ঐদিন ধানমন্ডি এবং তার আশ-পাশের এলাকায় জ্যাম কম থাকে।
যাইহোক, আমার ৫ তারিখ কোন সমস্যা নাই। অন্য'রা কি বলে?
৫ তারিখ কেন জ্যাম থাকবে? (মাথা চুলকানোর ইমো)
ঋহানের নামের অর্থ কী? সম্রাট না? ভোজসভা হবে নাকি?
আপু,ঋহানের জন্য অনেক শুভকামনা
ঋহান অর্থ সম্রাট/ রাজা।
হ্যাঁ, ভোজসভা হবে। চলে আসেন
উপস্থিত
সপরিবারে উপস্থিত হইয়েন।
হাজির হমু। কিন্তু ৫ না ৭ এপ্রিল ?
৫ এপ্রিল। ফাইনাল
কি যে করি । আমি যেতে পারছিনা বলে দুঃখিত। ব্য এয়ার এ ওর বক্তৃতা অবশ্যই পাঠাবে।
ঋহানের এর জন্য অনেক অনেক আদর। আসতে পারব কিনা জানি না তবে আপ্রান চেষ্টা করবো।
প্লিজ, চলে আসেন। ঋহানের আড্ডা বলে কথা
আসতিছি মামু
থাকার জন্য সময় বেশি পাবো না। কিন্তু আসবো।
আপনি তো আসবেনই। একটা-ই মামা
খানা পিনার আইটেম কি ?
এই তো ঋহান যা যা খায়
তারিখ বদলাইছেন? আরো ভজঘট লেগে গেল!
কেন? এইবার কি হইলো?

আমিও থাকবো বন্ধুদের সবার ভালোবাসায় মিশে
মাইনাস... আড়ালে আবডালে তারিখ বদলায়া বইসা রইছে কাউরে জানায় নাই
এখন পড়ছি বিপদে
আমি ৭ তারিখের জন্য মাঞ্জা মেরে বসেছিলাম
এখন কী করি?
২দিন হাতে রেখে তারিখ বদলানো হয়েছিলো, দেখেন নাই কেন? ব্লগে কি মাছি মারতে আসেন?

আগে আপনার এই কমেন্ট দেখি নাই, নাইলে ঐদিন কিছু খাইতে দিতাম না।
মন্তব্য করুন